Tabin Hasan

Tabin Hasan

Share

Researcher in the area of Human Computer Intercation and social activist.

23/10/2024

A = B = C = A
হতভাগা জাতী এমন একজন মানুষ পেল না যিনি একই সাথে নেতা এবং একই সাথে প্রজ্ঞাবান!
আহ্ 🤔

17/10/2024

দেশ সংস্কারের দায়িত্ব নিছ পারলে সেটা করো, ইতিহাস সংস্কার করতে যেয়ো না। ইতিহাস নিজ ধারায় প্রবাহিত হয়।

13/10/2024

কোন মানুষের তিনটি বিষয়ে কখনো আঘাত করবেন না -
তার রিজিক
তার পরিবার
তার সম্মান

09/10/2024

দেশের এতো সমস্যার সমাধান একবারে হবে না। জানিনা আপনারা কিভাবে এগোচ্ছেন, তবে গুরুত্ব বিবেচনা করে একটা একটা করে সমাধান করুন, যদিও সমস্যাগুলো একে অপরের সাথে সম্পর্কিত। শুরু করতে পারেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ দিয়ে, এটাতে হাত দিলে অন্য ডিপার্টমেন্টের দূর্বলতাও পরিস্কার ফুটে উঠবে। আপনারা ব্যর্থ হলে এতো মানুষের আত্মত্যাগ বৃথা যাবে, সেই সাথে লুটেরা এবং তাদের সমর্থকেরা তালি বাজাবে।

08/10/2024

কান সত্য শুনতে চায় না, চোখ সত্য দেখতে চায় না। সেটাই চায় যা আমাদের মনের সাথে মিলে 🤗

25/09/2024

শিবির শুনলেই যেদিন থেকে পিটায়ে মারা শুরু করছো, সেদিন থেকেই শিবির তোমাদের ঘোল খাওয়ানো শুরু করছে। ইহাকে বলে চেতনার বিষ।

24/09/2024

পুলিশে জামায়াত ছিল, ছাত্রলীগে শিবির। হত্যাকান্ডের দায়ভার তবে ছাত্রলীগ, পুলিশের একার না!

জোর করে যখন লীগ বানানো হয়, হলে সিট পেতে যখন লীগ করতে হয় তখন এরা লীগে ঢুকলে দায়টা কার?

পয়সা খেয়ে পুলিশের চাকরি দিয়েছেন, যার পয়সা আছে সে ঢুকেছে, দায়টা কার।
আপনাদের পরিনতি আপনাদেরই অপকর্মের ফসল, মাঝখানে জীবন দেয় কিছু নিরীহ মানুষ!

রাজনৈতিক দুস্ট চক্র আর দেখতে চাই না, আইন আর সংবিধানের দোহাই আর শুনতে চাই না, বড় অপরাধীরা সব সময় আইন দিয়েই অপরাধ করেছে। গনতন্ত্রের জন্য এ জাতি এখনো প্রস্তুত নয়। যেভাবেই পারেন, যত বছরে পারেন জাতির চরিত্র সংস্কার করেন, রাস্ট্র সংস্কার এমনিতেই হয়ে যাবে।

09/09/2024

**হার্ড ট্রুথ**

আমি দীর্ঘ ২২ বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, মাঝের পাঁচ বছর উচ্চ শিক্ষায় ইয়োরোপে ছিলাম। সাড়ে তিন বছর পিএইচডি চলা কালীন সময়ে ভাল অংকের স্কলারশিপ পেতাম। ২০১১ থেকে আজ পর্যন্ত যথেষ্ট বেতন পাচ্ছি। তারপরেও ভিডিওতে ছাড়া আমি জীবনে কখনো এক কোটি টাকা এক সাথে দেখিনি! 😌

পূর্বাচলে যখন প্লট বরাদ্দের আবেদন জমা নিচ্ছিল তখন শর্ত ছিল ঢাকায় তার কোন জমি থাকা যাবে না। বাবা আর মায়ের নামে থাকা আমার বর্তমানের বাসস্থানের ওয়রিশ হওয়ায় প্লটের জন্য আবেদন করা আমার কাছে অনৈতিক মনে হয়েছে বিধায় শখ থাকলেও কখনো আবেদন করিনি। 🤔

জীবনে কখনো সত্য গোপন করলে আল্লাহর কাছে মাফ চেয়ে মুক্তি চেয়েছি যেন সেই মিথ্যার সুবিধা আমার রিজিকে না আসে।🧐

আমার এক ধনী বন্ধু প্রতাড়ণার মামলা খেয়ে ফেরারী হয়ে তার বহু কোটি টাকার সম্পদ আমার নামে লিখে দিতে চেয়েছিল, শুধু বলেছিল ও কখনো দেশে ফিরলে আমি যেন ফেরত দেই। ঈমান নস্ট হতে পারে এমন ভয়ে সরাসরি সেদিন ওকে না করে দিয়েছিলাম। 🤗

আজ যখন প্রতিদিন খবরে দেখি আমাদের মহামান্যরা লক্ষ কোটি টাকার জনগনের আমানত গনিমতের মালের মত ধর্ষন করেছেন তখন বার বার মনে হয় জমিন কেন দুভাগ হয়ে যায় না যেখানে লজ্জাকে লুকিয়ে রাখতে পারি! 😷

এরপরেও আপনারা আবার ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছেন, আর আমরা বেশরম পরোজীবি কীটেরা তাদের বরন করতে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছি 😡

07/09/2024

অবৈধ, নিষিদ্ধ কোন কিছুর প্রতি মানুষের একটা তীব্র সহজাত আকর্ষণ কাজ করে। যদিও সে জানে এর ফলাফল মঙ্গলজনক নয়, তারপরেও অনেকেই এ আকর্ষনে সাড়া দেয়, ধরে নেয় কি আর হবে! শাসন ব্যবস্থায় যখন অপরাধের তাৎক্ষণিক সাজার ব্যবস্থা না থাকে, তখনই সমাজে এর ব্যপক বিস্তার ঘটে। বর্তমানে দেশে সংস্কার নিয়ে উপদেষ্টারা কি ভাবছেন জানি না, তবে যে কোন অপরাধের দ্রুত বিচার এবং সাজা নিশ্চিত করুন।

05/09/2024

কি একটা অবস্থা!

কোন পোস্টে একটু স্যাটায়ার বা ফান থাকলেই যদি কারো গায়ে লাগে তখনই বলে উঠে "প্রফেসর, আপনার কাছ থেকে এমন পোস্ট আশা করি নাই, আপনি লিখবেন বিশ্লেষণধর্মী জ্ঞানের লিখা..."
ভাইরে যারা ফেইসবুক এখনো চিনেন নাই তাদের জন্য বলে রাখি -
১। এখানে মানুষ তাত্বিক কথা পছন্দ করে না।
২। এখানে মানুষ দীর্ঘ লেখা পড়তে চায় না।
৩। এটা জ্ঞান চর্চার আদর্শ কোন জায়গা না।
৪। এখানে মানুষ চাপ নিতে আসে না।
৫। এখানে মানুষ সংক্ষিপ্ত "বানী চিরন্তনী" টাইপ পোস্ট পছন্দ করে, সেটাও হতে হবে তার ধর্মীয়, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সাথে এলাইনড।
৬। এখানে হিরো আলমের ভিডিও দেখে মানুষ যে আনন্দ পায় সেটা চাঁদে মানুষ নামার ভিডিও দেখেও পায় না।

প্রশ্ন হচ্ছে, তাই বলে কি কেউ লিখবে না! উত্তর "ফেবু সেই সমাজ না"। যেই সমাজে সৃজনশীল সৃস্টির মূল্য নেই, সেখানে ভাল কিছু সৃস্টির নজিরও নাই। আমার পরিচিত যারা লিখে, তারা বই, পত্রিকা, জার্নাল কিংবা ব্লগে লিখে। ওখানে তাদের মূল্যায়ন করার পাঠক আছে, সমাজ আছে। "ইসলামী সন্ত্রাসবাদের ইতিহাস" নিয়ে পাঁচ পর্বের প্রবন্ধ লিখেছিলাম বহু পড়ালেখা করে, কোন পর্বে ১০০ পাঠকও পাইনি। কিছুদিন আগেই লিখলাম "স্বৈরাচারের ব্লু প্রিন্ট", ছোট লিখা হলেও তেমন কেউ পড়েনি, অথচ আমার ফ্রেন্ড ফলোয়ার হাজার হাজার!
ফেইসবুকে আমার উপস্থিতিও হালকা, অবসরে সময় কাটানো, বিশেষ করে কমিউট করার সময়। এ লিখাতে হালকা বিশ্লেষণ থাকায়, এটাও তেমন কেউ পড়বে না।

এর পরেও যদি কেউ "প্রফেসর সাহেবের" লিখা পড়তে চান, তবে গুগল স্কলারে Tabin Hasan লিখে সার্চ দিন, যা পাবেন সে সব আপনি পড়বেন না। আর যারা পড়ে তারা পয়সা খরচ করে পড়ে, সবচেয়ে সস্তা আর্টিকেলের দামও ৪০ ডলার, যেই দুঃখে আমি নিজেই নিজেরটা পড়ি না! 🤭

ভাই পাবলিক প্লেসে এতো সিরিয়াস হয়েন না। আমাদের লিখা পড়ে কেউ দেশ চালাবে না। সুখ দুঃখের লিখা সব আমরা আমরাই পড়ি। কারো কোন পোস্ট ভাল না লাগলে এড়িয়ে যান, খুব আপন কেউ না হলে খোঁচাখুঁচি করতে যেয়েন না। সর্বোপরি কাউকে এক পোস্ট পড়েই জাজ করতে যেয়েন না। সবার জনজন্য শুভ কামনা রইল। 🤔🤓😁

03/09/2024

ভারত আর পাকিস্তান, এই দুটি দেশকে হারানোর আনন্দই আলাদা। তবে খারাপ কিছুতে নয় 😍

01/09/2024

আপনার সত্য কথন সবার কাছে প্রিয় হবে না, অতএব...

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

408/1, Kuratoli, Khilkhet
Dhaka
1229

Opening Hours

Monday 14:00 - 21:30
Tuesday 14:00 - 21:30
Wednesday 14:00 - 21:30
Thursday 09:00 - 21:30
Sunday 09:00 - 21:30