Grace of Haya BD

Grace of Haya BD Grace of Haya BD is a modest fashion platform that promotes Islamic values through inspiring content and quality modest wear. Modesty is the new elegance

We share meaningful Islamic posts and offer a curated collection of elegant, comfortable borqas and hijabs.

26/12/2025

সুরা কাহাফের প্রথম ১০ আয়াত, উচ্চারণ ও অর্থসহ
সুরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ রাখারও বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকবে। (সহিহ মুসলিম: ৮০৯; আবু দাউদ: ৪৩২৩)

১. اَلۡحَمۡدُ لِلّٰہِ الَّذِیۡۤ اَنۡزَلَ عَلٰی عَبۡدِہِ الۡکِتٰبَ وَلَمۡ یَجۡعَلۡ لَّہٗ عِوَجًا উচ্চারণ: ‘আলহামদুলিল্লা-হিল্লাজী আনজালা ‘আলা-‘আবদিহিল কিতা-বা ওয়ালাম ইয়াজআল্লাহু ‘ইওয়াজা-।’ অর্থ: ‘সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নিজ বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন এবং তাতে কোনো রকমের বক্রতা রাখেননি।’

২. قَیِّمًا لِّیُنۡذِرَ بَاۡسًا شَدِیۡدًا مِّنۡ لَّدُنۡہُ وَیُبَشِّرَ الۡمُؤۡمِنِیۡنَ الَّذِیۡنَ یَعۡمَلُوۡنَ الصّٰلِحٰتِ اَنَّ لَہُمۡ اَجۡرًا حَسَنًا উচ্চারণ; ‘ক্বাইয়িমাল লিইউনজিরা বা’ছান শাদীদাম মিল্লাদুনহু ওয়া ইউবাশশিরাল মু’মিনিনাল্লাজীনা ইয়া‘মালুনাসসা-লিহা-তি আন্না লাহুম আজরান হাছানা-।’ অর্থ: ‘নাজিল করেছেন এক সরল-সঠিক গ্রন্থরূপে, মানুষকে নিজের পক্ষ থেকে এক কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার এবং যেসকল মুমিন সৎকর্ম করে, তাদেরকে এই সুসংবাদ দেওয়ার জন্য যে, তাদের জন্য রয়েছে উৎকৃষ্ট প্রতিদান।’

৩. مَّاکِثِیۡنَ فِیۡہِ اَبَدًا উচ্চারণ: ‘মা-কিসীনা ফীহি আবাদা-।’ অর্থ: ‘যাতে তারা সর্বদা থাকবে।’

৪. وَّیُنۡذِرَ الَّذِیۡنَ قَالُوا اتَّخَذَ اللّٰہُ وَلَدًا উচ্চারণ: ‘ওয়া ইউনজিরাল্লাজীনা ক্বা-লুত্তাখাযাল্লা-হু ওয়ালাদা-।’ অর্থ: ‘এবং সেই সকল লোককে সতর্ক করার জন্য, যারা বলে, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেছেন।’

৫. مَا لَہُمۡ بِہٖ مِنۡ عِلۡمٍ وَّلَا لِاٰبَآئِہِمۡ ؕ کَبُرَتۡ کَلِمَۃً تَخۡرُجُ مِنۡ اَفۡوَاہِہِمۡ ؕ اِنۡ یَّقُوۡلُوۡنَ اِلَّا کَذِبًا উচ্চারন: ‘মা-লাহুম বিহী মিন ‘ইলমিওঁ ওয়ালা- লিআ-বা য়িহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়া-হিহিম ইয়ঁইয়াকুলূনা ইল্লা-কাজিবা-।’ অর্থ: ‘এ বিষয়ে কোন জ্ঞানগত প্রমাণ না তাদের নিজেদের কাছে আছে আর না তাদের বাপ-দাদাদের কাছে ছিল। এটা অতি গুরুতর কথা, যা তাদের মুখ থেকে বের হচ্ছে। তারা যা বলছে তা মিথ্যা ছাড়া কিছুই নয়।’

৬. فَلَعَلَّکَ بَاخِعٌ نَّفۡسَکَ عَلٰۤی اٰثَارِہِمۡ اِنۡ لَّمۡ یُؤۡمِنُوۡا بِہٰذَا الۡحَدِیۡثِ اَسَفًا উচ্চারণ: ‘ফালা‘আল্লাকা বা-খি‘উন্নাফছাকা ‘আলা আ-ছা-রিহিম ইল্লাম ইউ’মিনূ বিহা-জাল হাদীছি আছাফা-।’ অর্থ: ‘(হে নবী! অবস্থা দৃষ্টে মনে হয়) তারা (কুরআনের) এ বাণীর প্রতি ঈমান না আনলে যেন তুমি আক্ষেপ করে করে তাদের পেছনে নিজের প্রাণনাশ করে বসবে।’

৭. اِنَّا جَعَلۡنَا مَا عَلَی الۡاَرۡضِ زِیۡنَۃً لَّہَا لِنَبۡلُوَہُمۡ اَیُّہُمۡ اَحۡسَنُ عَمَلًا ‘ইন্না-জা‘আলনা- মা-‘আলাল আরদি ঝীনাতাল্লাহা- লিনাবলুওয়াহুম আইয়ুহুম আহছানু ‘আমালা-।’ অর্থ: ‘নিশ্চিত জেনো, ভূপৃষ্ঠে যা কিছু আছে আমি সেগুলোকে তার জন্য শোভাকর বানিয়েছি, মানুষকে এ বিষয়ে পরীক্ষা করার জন্য যে, কে তাদের মধ্যে বেশি ভালো কাজ করে।’

৮. وَاِنَّا لَجٰعِلُوۡنَ مَا عَلَیۡہَا صَعِیۡدًا جُرُزًا উচ্চারণ: ‘ওয়া ইন্না- লাজা-‘ইলুনা মা-‘আলাইহা-সা‘ঈদান জুরুজা-।’ অর্থ; ‘নিশ্চয়ই আমি ভূপৃষ্ঠে যা কিছু আছে, একদিন তা সমতল প্রান্তরে পরিণত করব।’

৯. اَمۡ حَسِبۡتَ اَنَّ اَصۡحٰبَ الۡکَہۡفِ وَالرَّقِیۡمِ ۙ کَانُوۡا مِنۡ اٰیٰتِنَا عَجَبًا উচ্চারণ: ‘আম হাছিবতা আন্না আসহা-বাল কাহফি ওয়ার রাক্বীমি কা-নূ মিন আ-য়া-তিনা ‘আজাবা-।’ অর্থ: ‘তুমি কি মনে করো গুহা ও রাকিমবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে (বেশি) বিস্ময়কর ছিল?’

১০. اِذۡ اَوَی الۡفِتۡیَۃُ اِلَی الۡكَهۡفِ فَقَالُوۡا رَبَّنَاۤ اٰتِنَا مِنۡ لَّدُنۡكَ رَحۡمَۃً وَّ هَیِّیٴۡ لَنَا مِنۡ اَمۡرِنَا رَشَدًا ‘ইয আওয়াল ফিতইয়াতু ইলাল কাহফি ফাকা-লূ রব্বানা আ-তিনা- মিল্লাদুনকা রাহমাতাওঁ ওয়া হাইয়ি’ লানা- মিন আমরিনা- রাশাদা-।’ অর্থ: ‘এটা সেই সময়ের কথা, যখন যুবক দলটি গুহায় আশ্রয় নিয়েছিল এবং (আল্লাহ তাআলার কাছে দোয়া করে) বলেছিল, হে আমাদের প্রতিপালক! আমাদের প্রতি আপনার নিকট থেকে বিশেষ রহমত নাজিল করুন এবং আমাদের এ পরিস্থিতিতে আমাদের জন্য কল্যাণকর পথের ব্যবস্থা করে দিন।’

25/12/2025

হে মনুষ্য সমাজ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর, যিনি তোমাদেরকে একটি মাত্র ব্যক্তি হতে পয়দা করেছেন এবং তা হতে তার জোড়া সৃষ্টি করেছেন, অতঃপর সেই দু’জন হতে বহু নর-নারী ছড়িয়ে দিয়েছেন এবং তোমরা আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা পরস্পর পরস্পরের নিকট (হাক্ব) চেয়ে থাক এবং সতর্ক থাক জ্ঞাতি-বন্ধন সম্পর্কে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন।
-তাইসিরুল

আয়াতুল কুরসি  (আয়াত ২৫৫, সূরা আল-বাকারা)
25/12/2025

আয়াতুল কুরসি (আয়াত ২৫৫, সূরা আল-বাকারা)

24/12/2025

যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদেরকে জান্নাত থেকে কোন ফল খেতে দেয়া হবে, তারা বলবে, ‘এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেয়া হয়েছিল’। আর তাদেরকে তা দেয়া হবে সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী। আল-বায়ান

24/12/2025

রাসুলুল্লাহ ﷺ বলেছেন:

“লজ্জাশীলতা (হায়া) ঈমানের একটি অংশ।”
— (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

হিজাব শুধু একটি পোশাক নয়, এটি একজন মুসলিম নারীর ঈমান, আত্মমর্যাদা ও আল্লাহর প্রতি আনুগত্যের প্রকাশ। হিজাব একজন নারীকে সম্মানিত করে, তাকে নিরাপত্তা ও আত্মপরিচয়ের গৌরব দেয়।

আল্লাহর নির্দেশ মেনে পর্দা করা মানে নিজের সৌন্দর্যকে নয়, বরং নিজের চরিত্রকে সুন্দর করে তোলা।

20/09/2021

মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে আরাফ ও আয়ান নামের ১৬ মাসের যমজ ছেলেসন্তানকে জেলা পুলিশ সুপারের কার্যাল....

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Grace of Haya BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category