25/09/2026
Md.Rassel Reza র একটা হোয়াটসঅ্যাপে
সংলাপ আমার মনোযোগ কেরে নিলপ সেটা কপি করে পেষ্ট করে উৎসাহী ডিপ্লোমা ইন্জিনিয়ারদের সাথে সেয়ার করছি।
বাস্তবতা আর রূঢ় সত্যে ভরা এই সংলাপটি আমাদের জাতীয়তাবাদী নেতাদের অন্তর্দৃষ্টি খুলে
দিক, তাদের সঠিক নেতৃত্বের স্ফূরন ডিপ্লোমা ইন্জিনিয়ারদের দূর্দিনে পথ দেখাক।
বর্তমান পরিস্থিতি এমন হয়েছে, আমরা পূর্বের ইতিহাস মনে করে ফেসবুক বা গ্রুপে আন্দোলন করি। কিন্তু বর্তমান যে ডিপ্লোমা প্রকৌশলীদের অস্তিত্ব বিলিন হয়ে যাচ্ছে এটা নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই। আইডিইবিতে পদ নিয়ে মারামারি আর চাকরিরতদের পাওয়াই যায় না। আমাদের সরকার পন্থী সম্মানিত নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার ও মেডাম খালেদা জিয়া যে সম্মান দিয়েছে সেটাই বলেন। কিন্তু তাদের দেওয়া সম্মান যে আজ বিলিন হয়ে যাচ্ছে সেই দিকে নজর নেই। বিএসসিদের সরকার পন্থী নেতারা সব করতেছে কিন্তু আমাদের সরকার পন্থী নেতারা কিছুই করতে পারছে না। না পারছে সরকারের সাথে কোঅপারেট করতে, না পারছে আন্দোলনের নেতৃত্ব দিয়ে অধিকার রক্ষা করতে। এটা আমাদের জন্য দুঃখ জনক। আমরা এতোদিন তাদের দিকে চেয়ে ছিলাম বিশেষ করে ডিইএবের নেতাদের দিকে কিন্তু আমরা দিন দিন হত্যাশ হচ্ছি। ডিইএবের শীর্ষ নেতৃত্ব আমাদের দিকনির্দেশনা দিতে পারছে না। আমাদের নেতৃত্বও দিতে পারছে না। যেখানে বিএসসিদের সামনে থেকে তাদের নেতারা নেতৃত্ব দিতেছে। আমরা আশায় বসে আছি, হানিফ ভাই, সাখাওয়াত ভাই, কবির স্যার, ইমাম ভাই আপনাদের উপর। হোয় সরকারের সাথে কোঅপারেট করেন নয় আমাদের নিয়ে আন্দোলনের নেতৃত্ব দেন। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপনারা এগিয়ে আসুন।