অভ্যুদয়

অভ্যুদয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক ধর্ম, দর্শন, রাজনীতি ও সভ্যতার মুক্ত পাঠচক্র

শহীদ শরীফ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে শুরু হলো ‘অভ্যুদয়’-এর পথচলা।ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ...
10/09/2026

শহীদ শরীফ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে শুরু হলো ‘অভ্যুদয়’-এর পথচলা।

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ ওসমান হাদীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো 'অভ্যুদয় অভিব্যাক্তি -১'

আমরা বিশ্বাস করি, একটি জাতির রাজনৈতিক মুক্তি পূর্ণতা পায় তার চিন্তা, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার মধ্য দিয়ে। সেই স্বাধীন চিন্তার পরিসর নির্মাণের প্রত্যয়ে অভ্যুদয় পাঠ করবে ধর্ম, দর্শন, রাজনীতি, ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতাকে; প্রশ্ন করবে প্রতিষ্ঠিত বয়ানকে, শুনবে ভিন্নমতকে এবং অনুসন্ধান করবে বাংলাদেশের নিজস্ব আত্মপরিচয় ও বুদ্ধিবৃত্তিক ভবিষ্যৎ।

কবরের নীরবতা থেকে পাঠের আলোয়- এ কেবল একটি পাঠচক্রের সূচনা নয়; শুরু হলো প্রশ্ন, চিন্তা ও আত্মঅন্বেষণের এক নতুন যাত্রা।

'অভ্যুদয়' - ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ধর্ম, দর্শন, রাজনীতি ও সভ্যতার মুক্ত পাঠচক্র।

10/09/2026

Address

University Of Dhaka
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when অভ্যুদয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share