18/02/2026
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন
দৈনিক মাত্র ১ ঘণ্টায়
"বয়স্ক কুরআন শিক্ষা কোর্স"
যারা সহীহভাবে কুরআন তিলাওয়াত শিখতে চান, নামাজের কেরাত ও মাসনুন দোয়া শুদ্ধ করতে চান— তাদের জন্য সুবর্ণ সুযোগ!
✅ নামাজের কেরাত সংশোধন
✅ বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত
✅ নির্বাচিত সূরা ও দোয়া মুখস্থ
✅ নামাজের আমলী প্রশিক্ষণ
✅ মাসায়েল ও ফাযায়েল আলোচনা
🗓 সময়: দুপুর ২টা – ৩টা
📍 স্থান: মাদরাসার ৪র্থ তলা
🍽 ১৫ দিন খতনে তারাবীর সু-ব্যবস্থা
🗓 সময়: ০৮ টা ১৫ মিনিট।
🔔 আগামী শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিভিন্ন বিভাগে।
এ রমজানে নিজেকে গড়ে তুলুন কুরআনের আলোয় আলোকিত করে।
আসন সীমিত — আজই যোগাযোগ করুন।
#বয়স্ক_কুরআন_শিক্ষা #জামিয়া_মুহাম্মাদিয়া_ঢাকা #ইলমের_পথ
12/02/2026
জামিয়া মুহাম্মাদিয়া ঢাকা
গ্যাস রোড, পলাশপুর, দনিয়া, কদমতলী, ঢাকা।
#ফাতাওয়া_মুহাম্মাদিয়া
প্রশ্ন:
ভোট দেওয়ার সময় আঙুলে যে বিশেষ কালি লাগানো হয়, তা-সহ অযু-গোসলের বিধান কী?
উত্তর:
ভোট দেওয়ার সময় আঙুলে যে বিশেষ কালি লাগানো হয়, তা-সহ অযু ও গোসল হয়ে যাবে।
সূত্র:
১। ফাতাওয়া শামী ১/৫৭৯
২। ফাতাওয়া হিন্দিয়া ১/১৬
৩। হাশিয়াতুত্তু দুররুল মুখতার আলা মারাকী ১/৫৪
৪। ফাতহুল কাদীর ১/২২০
৫। মাজমাউল আনহার ১/১০
৬। উমদাতুল বাইরুক রাফে’ ১/৪৩০
৭। জাদিদ ফিকহী সামাসিল ১/১৮৮
জবাবদানে:
ফাতাওয়া বিভাগ,
জামিয়া মুহাম্মাদিয়া ঢাকা।
যোগাযোগ: ০১৭১৬-৬৩৬০৫৮, ০১৯১৮-৪৩৮৬৬১
05/02/2026
মাহে রমজান উপলক্ষে বিশেষ ভর্তি প্রস্তুতিমূলক কোর্স
জামিয়া মুহাম্মাদিয়া ঢাকা
একবিংশ শতাব্দীর প্রতিযোগিতামূলক সময়ে নিজেকে ইলম ও আমলে সমৃদ্ধ করতে সুশৃঙ্খল ও পরিকল্পিত অধ্যয়নের কোনো বিকল্প নেই। আপনার ইলমী সফরকে আরও সহজ, সাবলীল ও ফলপ্রসূ করতে পবিত্র মাহে রমজান উপলক্ষে জামিয়া মুহাম্মাদিয়া ঢাকা আয়োজন করেছে বিশেষ ভর্তি প্রস্তুতিমূলক কোর্সসমূহ।
✨ আমাদের কোর্সসমূহ:
🔹 ইফতা ভর্তি প্রস্তুতিমূলক কোর্স
ফিকহ ও ফাতাওয়া বিভাগে উচ্চতর পড়াশোনার দৃঢ় ভিত্তি গঠন এবং আগামী শিক্ষাবর্ষের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর প্রস্তুতি।
🔹 আরবী ভাষা প্রশিক্ষণ কোর্স
আরবী কিতাব মুতালাআয় আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভাষাগত দক্ষতা উন্নয়নের সুবর্ণ সুযোগ।
🔹 তাইসির জামাতে ভর্তি প্রস্তুতিমূলক কোর্স
নতুন জামাতের পড়াশোনার ভীতি দূর করে সহজ ও সাবলীলভাবে শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার সহায়ক প্রশিক্ষণ।
🔸 বিশেষ কোর্স: বয়স্কদের কুরআন শিক্ষা
দৈনিক মাত্র ১ ঘণ্টার প্রশিক্ষণে সহীহ তিলাওয়াত, নামাজের আমলী মাশক এবং কুরআন শিক্ষার সুন্দর পরিবেশ।
📌 কোর্সের বিস্তারিত তথ্য:
🗓 সময়কাল: ২৭ শাবান থেকে ২০ রমজান (মোট ২৩ দিন)।
🏠 আবাসিক ফি: ২,০০০ টাকা (থাকা-খাওয়াসহ)।
🎓 অনাবাসিক ফি: ১,০০০ টাকা।
📢 বিশেষ ঘোষণা:
আদর্শ নূরানী (নার্সারি), মানসম্মত নাজেরা (প্রথম শ্রেণী) এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হিফয বিভাগে ভর্তি কার্যক্রম চলমান।
কিতাব বিভাগ, আদব ও দাওয়াহ বিভাগ এবং ইফতা বিভাগে ভর্তি শুরু হবে ৭ শাওয়াল থেকে। মাহে রমজানেও ভর্তি চলবে ইনশাআল্লাহ।
🔸কেন আমাদের বেছে নেবেন?
অভিজ্ঞ উস্তাযদের নিবিড় তত্ত্বাবধান, সুশৃঙ্খল পরিবেশ এবং মানসম্মত পাঠদানের মাধ্যমে ইলমী ভিত্তি মজবুত করার নিশ্চয়তা।
📍 যোগাযোগ ও ঠিকানা:
📞 মুহতামিম সাহেব: 01913-467253
📞 মুফতি সাহেব: 01758-563302
📞 অফিস: 01325-123710, 01581-300463
🏠 ঠিকানা:
পলাশপুর (০৪ নং রোড), নলেজ আইডিয়াল স্কুল সংলগ্ন, শনির আখড়া, কদমতলী, ঢাকা-১২৩৬।
03/02/2026
দেখতে দেখতে শেষ হয়ে গেল আরেকটি বছর। জামিয়া মুহাম্মাদিয়া ঢাকার তৃতীয় ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা আজ আপন আপন বাড়ির পথে রওয়ানা হচ্ছে। ইলম, আমল ও তরবিয়াতপূর্ণ পরিবেশে একটি বছর তারা জামিয়ার আপন সন্তানের মতো সময় কাটিয়েছে। আজ যেন ক্যাম্পাসের প্রতিটি কক্ষ তাদের শূন্যতায় নীরব হয়ে আছে।
আল্লাহ তায়ালা তাদের সফর নিরাপদ করুন, ভবিষ্যৎকে কল্যাণময় করুন এবং তাদের ইলম ও আমলে বারকাহ দান করুন—আমিন।
আসন্ন পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে জামিয়া আয়োজন করতে যাচ্ছে বিশেষ তিনটি গুরুত্বপূর্ণ কোর্স। যাদের সুযোগ রয়েছে, তারা এনরোল করতে পারেন। ইনশাআল্লাহ, কোর্সগুলো আপনাদের জন্য উপকারী হবে।
📚 কোর্সসমূহ:
১️⃣ ইফতা ভর্তি প্রস্তুতি কোর্স
২️⃣ আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স
৩️⃣ তাইসির জামাতে ভর্তি প্রস্তুতি কোর্স
🗓 সময়কাল: ২৭ শাবান থেকে ২০ রমজান পর্যন্ত (২৩ দিনব্যাপী)
চমৎকার ও সুচিন্তিত লেসনের মাধ্যমে সাজানো এই স্পেশাল কোর্সে অংশগ্রহণের জন্য জামিয়া ক্যাম্পাসে আপনাদের আন্তরিক স্বাগতম।
(ফটো এআই দিয়ে নির্মিত)
30/01/2026
আলহামদুলিল্লাহ,
জামিয়ার "আত তাখাসসুস ফিল ফিকহ ওয়াল ইফতা" বিভাগের বার্ষিক পরীক্ষা চলছে...
পরীক্ষার্থীদের উত্তরোত্তর সফলতার জন্য দুআ চাই।
27/01/2026
চলতি বছর ২৩,৮৮১ জন ছাত্র আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমীয়া বাংলাদেশের চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করবে। ইনশাআল্লাহ
সকলের সর্বাত্মক সফলতা কামনা করি।
17/01/2026
#দোয়া_ও_শুভকামনা
বাংলাদেশের সর্ববৃহৎ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর
৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী
সকল প্রিয় শিক্ষার্থীদের জন্য রইল আমাদের
অন্তরের অন্তস্তল থেকে দোয়া ও শুভকামনা।
আল্লাহ তাআলা যেন আপনাদের
পরিশ্রমকে কবুল করেন,
স্মৃতিকে দৃঢ় করেন,
কলমে বরকত দান করেন
এবং পরীক্ষায় কৃতকার্য হওয়ার তাওফিক দান করেন।
ইলমে নাফে‘, আমলে সালেহ
ও দ্বীনের খেদমতে কবুলিয়াতের
সঙ্গে উত্তীর্ণ হওয়ার দোয়া রইল।
জামিয়া মুহাম্মাদিয়া ঢাকা
আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে।
17/01/2026
আলহামদুলিল্লাহ,
শুরু হয়েছে আজকের দুআ মাহফিল।
আগত সকল মেহমানদের শুভাগমনে জামিয়া ধন্য।
17/01/2026
আজ বাদ জোহর,
জামিয়া মুহাম্মাদিয়া ঢাকা’র আয়োজনে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দ্বীনি শিক্ষা ও খিদমতের এই বরকতময় কাজে শরিক হতে আপনার মূল্যবান উপস্থিতি ও আন্তরিক দোয়া একান্তভাবে কাম্য।
16/01/2026
আগামীকালের মহতি দুআ মাহফিলের সর্বাত্মক সফলতা কামনা করি।
আপনারা বিশেষ আমন্ত্রিত।
যাতায়াত: পলাশপুর, (০৪ নং রোড) নলেজ আইডিয়াল স্কুল সংলগ্ন, শনির আখড়া, কদমতলী, ঢাকা-১২৩৬।
যোগাযোগ:
01913-467253 (মুহতামিম সাহেব)
01325 123 710 (অফিস)
07/01/2026
ভর্তি কার্যক্রম চলমান
জামিয়া মুহাম্মাদিয়া ঢাকা
স্বপ্নের মতো সুন্দর এক যাত্রা, যেখানে শিক্ষা শুধু বইয়ের পাতায় নয়, বরং চরিত্র, আচার-আচরণ আর আমলে ফুটে ওঠে। আমরা গড়ে তুলতে চাই এমন প্রজন্ম, যারা কুরআনের ছায়ায় বড় হবে, মানবতার আলো ছড়িয়ে দিবে—জীবনের সর্বত্র।
বর্তমানে যে বিভাগগুলোতে ভর্তি চলছে...
📖 হিফজুল কুরআন বিভাগ
— অভিজ্ঞ হাফেয ও দায়িত্বশীল শিক্ষকদের তত্ত্বাবধানে হিফজ সম্পন্ন করার বিশেষ কোর্স।
📖 নাজেরা ও প্রি-হিফজ বিভাগ
— সুন্দরভাবে তিলাওয়াত, শুদ্ধ উচ্চারণ ও ধাপে ধাপে হিফজের প্রস্তুতি।
📖 আদর্শ নূরানী বিভাগ
— শিশুদের জন্য ভিত্তিমূলক কুরআন শিক্ষা, আকিদা-আখলাক ও প্রয়োজনীয় দোআমাসনুন।
★শান্ত, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ
★যত্নশীল শিক্ষকবৃন্দ
★নিয়মিত তদারকি ও অগ্রগতি মূল্যায়ন
🔔 ভর্তি কার্যক্রম চলমান…
আসন সীমিত —
আগ্রহীদের দ্রুত যোগাযোগের অনুরোধ।
📞 যোগাযোগ: 01736-652808, 01581-300463
📍 ঠিকানা: পলাশপুর নলেজ আইডিয়াল স্কুল সংলগ্ন, দনিয়া, কদমতলী, ঢাকা।
04/01/2026
নূরানি, নাজেরা ও হিফজ — সুশৃঙ্খল পরিবেশে মানসম্মত শিক্ষা। ভর্তি কার্যক্রম চলমান।