VAT & Customs Learning Centre

VAT & Customs Learning Centre Discussion about VAT & Customs related law and regulation.

07/09/2026
27/08/2026

জাতীয় রাজস্ব বোর্ডের উৎসে কর বিধিমালা, ২০২৬ এর বিধি ২(ঙ) মোতাবেক,

“ডেভেলপার” বা “রিয়েল এস্টেট ডেভেলপার” বলিতে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এ বর্ণিত ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপারকে বুঝাইবে এবং যদি কোনো ব্যক্তি ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপারের অনুরূপ কার্যাবলি সম্পাদনপূর্বক তাহার নিজের বা অন্যের ভূমি উন্নয়ন করেন অথবা তাহার নিজের বা অন্যের ভূমিতে স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেস নির্মাণ করেন; অথবা ভূমির মালিক বা স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের মালিক ডেভেলপার বা কো-ডেভেলপারের অনুরূপ কার্যাবলি করেন তাহা হইলে তিনিও ইহার অন্তর্ভুক্ত হইবেন;

27/08/2026

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৩৫ মোতাবেক -
কোন সরবরাহে একাধিক ধরণের পণ্য বা সেবা থাকিলে নিম্নরূপে করারোপ করিতে হইবে,

(ক) প্রতিটি সরবরাহের ক্ষেত্রে প্রত্যেক ধরণের পণ্য বা সেবাকে পৃথকভাবে প্ৰদৰ্শণ করিতে হইবে;

(খ) অর্থনৈতিক দৃষ্টিকোণ হইতে একক সরবরাহের বৈশিষ্ট্যপূর্ণ সরবরাহকে কৃত্রিমভাবে বিভাজন করা যাইবে না।

২০১৯-২০২০ অর্থবছর হতে ২০২৬-২০২৭ অর্থবছর পর্যন্ত বিভিন্ন সেবার বিপরীতে উৎসে মূসক কর্তনের হার।
17/08/2026

২০১৯-২০২০ অর্থবছর হতে ২০২৬-২০২৭ অর্থবছর পর্যন্ত বিভিন্ন সেবার বিপরীতে উৎসে মূসক কর্তনের হার।

16/08/2026

# মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুসারে কত কর মেয়াদ পর্যন্ত বকেয়া কর আদায়ের উদ্দেশ্যে কর নির্ধারণ করা যায়?

✓মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৭৩ এর উপধারা ৩ মোতাবেক,

কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা কর মেয়াদ সমাপ্তির ৫ (পাঁচ) বৎসর, তবে শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩ (তিন) বৎসরের অধিককাল পরে উল্লিখিত কর মেয়াদের জন্য সংশোধিত কর নির্ধারণসহ কোন কর নির্ধারণ করিতে পারিবেন না, যদি না-

(ক) নিবন্ধিত ব্যক্তি দাখিলপত্র পেশকরণে ইচ্ছাকৃতভাবে অবহেলা বা প্রতারণা করেন, কোন কর মেয়াদের জন্য দাখিলপত্র পেশ না করেন, বা কর মেয়াদে প্রতারণার আশ্রয় গ্রহণ করিয়া অর্থ ফেরত প্রদানের জন্য আবেদন করেন; বা

(খ) নিবন্ধিত ব্যক্তি কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে কোন তথ্য গোপন করেন, বিকৃত করেন বা মিথ্যা তথ্য প্রদানপূর্বক কর চালানপত্র ইস্যু করেন বা উদ্দেশ্যমূলকভাবে এই সকল বা অন্য কোন অপরাধ করেন; বা

(গ) আদালত বা আপীলাত ট্রাইব্যুনাল বা মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের সিদ্ধান্ত কার্যকরকরণের জন্য সংশোধিত কর নির্ধারণ প্রয়োজন হয়।

✓এছাড়াও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৯০ এর উপধারা ৩ মোতাবেক,

ধারা ৭৩ এ যাহা কিছুই উল্লেখ থাকুক না কেন, শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে কমিশনার কর মেয়াদ সমাপ্তির ৩ (তিন) বৎসরের অধিককাল পূর্বের কোন কর মেয়াদের জন্য কোন বকেয়া কর দাবি করিতে পারিবেন না ।

15/08/2026

# পণ্য কাকে বলে?
#কাস্টমস

কাস্টমস আইন, ২০২৩ এর ধারা ২(৩০) মোতাবেক, “পণ্য” অর্থ যে কোনো অস্থাবর সম্পত্তি এবং নিম্নবর্ণিত পণ্যও এর অন্তর্ভুক্ত হবে, যথা:-
(ক) যানবাহন;
(খ) রসদ ও ভাণ্ডার সামগ্রী;
(গ) ব্যাগেজ ;
(ঘ) ইলেক্ট্রনিক ডাটা;
(ঙ) মুদ্রা এবং বিনিময়যোগ্য দলিলপত্র (negotiable instruments); এবং
(চ) বোর্ড কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ঘোষিত অন্য কোনো পণ্য;

#ভ্যাট
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ২ এর দফা ৬০ মোতাবেক,
"পণ্য” অর্থ শেয়ার, স্টক, সিকিউরিটিজ এবং অর্থ ব্যতীত সকল প্রকার দৃশ্যমান অস্থাবর সম্পত্তি;

14/08/2026

# করযোগ্য সরবরাহের উপর কখন মূসক প্রদেয় হয়??
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৩৩ অনুসারে

(১) কোন করযোগ্য সরবরাহের উপর আরোপিত মূসক নিম্নবর্ণিত কার্যাবলির মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, উহা সংঘটিত হইবার সময় প্রদেয় হইবে, যথা:-

(ক) যখন সরবরাহ প্রদান করা হয়;
(খ) যখন সরবরাহ সংক্রান্ত চালানপত্র ইস্যু করা হয়;
(গ) যখন পণের আংশিক বা সমুদয় গ্রহণ করা হয়; এবং
(ঘ) যখন কোন সরবরাহ ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় বা অন্যের ব্যবহারের জন্য প্রদান করা হয়।

(২) কোন সরবরাহ আনুক্রমিক (Progressive) বা পর্যাবৃত্ত (Periodic) সরবরাহ হিসাবে বিবেচিত হইলে উহার উপর আরোপিত মূসক নিম্নবর্ণিত কার্যাবলির মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, উহা সংঘটিত হইবার সময় প্রদেয় হইবে, যথা:-

(ক) যখন উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে পৃথক চালানপত্র ইস্যু করা হয়;
(খ) যখন উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে প্রাপ্য পণের আংশিক বা সমুদয়
গ্রহণ করা হয়; এবং
(গ) যখন আনুক্রমিক সরবরাহের বিপরীতে মূল্য প্রদেয় হয়।

(৩) উপ-ধারা (২) এর বিধান সত্ত্বেও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে পানি, গ্যাস, জ্বালানী তৈল বা বিদ্যুৎ এর আনুক্রমিক বা পর্যাবৃত্তিক সরবরাহ করা হইলে, যে তারিখে উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে চালানপত্র ইস্যু করা হয়, উক্ত তারিখ হইতে [৯০ (নব্বই)] দিনের মধ্যে প্রদেয় মূসক পরিশোধ করিতে হইবে।

13/08/2026

# মূসক পরিশোধে দায়ী ব্যক্তি কে?
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর
ধারা ১৬ মোতাবেক -
নিম্নবর্ণিত ব্যক্তিকে মূসক প্রদান করতে হবে, যথা:-
(ক) মূল্য সংযোজন কর আরোপযোগ্য আমদানির ক্ষেত্রে: আমদানীকারক;
(খ) বাংলাদেশে করযোগ্য সরবরাহ প্রদানের ক্ষেত্রে: সরবরাহকারী;
(গ) আমদানিকৃত সেবার করযোগ্য সরবরাহের ক্ষেত্রে: সরবরাহ গ্রহীতা,
(ঘ) অন্যান্য ক্ষেত্রে: সরবরাহকারী বা সরবরাহগ্রহণকারী।

13/08/2026

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-

বিধি ২০ - পণবিহীন করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ-

(১) ধারা ৩২ এর উপ-ধারা (৪) এর অধীন সরবরাহের ক্ষেত্রে, কোনো নিবন্ধিত ব্যক্তি কোনো অর্থ বৎসরে নমুনা হিসাবে সর্বোচ্চ ১[৫০ (পঞ্চাশ) হাজার টাকা] মূল্য মানের সরবরাহ প্রদান করিতে পারিবেন।

(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, কোনো নিবন্ধিত ব্যক্তি একটি অর্থ বৎসরে এক বা একাধিক সরবরাহের মাধ্যমে উক্ত উপ-বিধিতে বর্ণিত অর্থের নমুনা শূন্য পণ হিসেবে প্ৰদৰ্শন করিতে পারিবেন৷

(৩) উপ-বিধি (১) এ বর্ণিত অর্থ ন্যায্য বাজার মূল্য দ্বারা নির্ধারিত হইবে।

উল্লেখ্য, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ ধারা ৩২ এর উপ-ধারা (৪) অনুসারে- অন্যবিধভাবে নির্ধারিত না থাকিলে পণবিহীন করযোগ্য সরবরাহের মূল্য হইবে উক্ত সরবরাহের ন্যায্য বাজার মূল্য হইতে উহার কর-ভগ্নাংশ বিয়োজিত মূল্য।

Address

NBR, Agargaon
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when VAT & Customs Learning Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share