Md. Tanjil

Md. Tanjil

Share

BCS||BANK||GOVT.

JOB নিয়ে নিয়মিত ট্রিকস, কৌশল ও গাইডলাইন শেয়ার করা হয় এই পেইজে।

আমার পরিচয়: সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (৪৪ তম বিসিএস)
প্রাক্তন এডি, বেপজা।

Photos from Md. Tanjil's post 25/07/2026

আজ আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মৃদুল বৈদ্য অনিক স্যারের জন্মদিনে পুরো ডেল্টা ফোর্স পরিবার একসাথে ❤️
শুভ জন্মদিন স্যার।

25/07/2026

আজ Languange Club, BCS Delta Force ওপেন করা হলো। যেখানে আমাদের ছাত্র-ছাত্রীরা নিজেদের মধ্যে ইংলিশ স্পিকিং করবে, নিউজপেপার এর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে এবং প্রয়োজনীয় রাইটিং শেয়ার করবে। আমাদের মডারেটর প্রতিদিন সময় করে গুগল মিটের প্রিমিয়াম ভার্শনের মিটিং লিংক শেয়ার করবে যেখানে তারা নির্দিষ্ট সময় করে আলোচনা চালিয়ে যাবে। আমাদের টিচিং প্যানেল থেকে আমরাও মাঝে মাঝে অংশগ্রহণ করবো। তাদের সাথে নলেজ শেয়ার করবো, স্পিকিং ও অন্যান্য বিষয়ে অংশ নিবো। ইংলিশে আসলে নিজে পড়ে কখনো ভালো করা যায় না। তাই আমাদের ছাত্র-ছাত্রীদের জন্য আজ এই উদ্যোগ গ্রহণ করেছি আমরা। যখনই ইনোভেটিভ কোনো আইডিয়া আমাদের মাথায় আসে , যা কীনা শিক্ষার্থীদের উপকারে আসবে, আমরা তা বাস্তবায়ন করে ফেলি। এই বিষয়টি কোর্সের আওতাভুক্ত না হওয়া সত্বেও বিনা মূল্যে ইনকর্পোরেট করেছি।

Happy Learning ❤️

24/07/2026

BCS Delta Force নিবেদিত "Battle Plan 52" - বিসিএস চ্যালেঞ্জ সামলানোর সকল প্রশ্নের উত্তর।

24/07/2026

✅ আসন্ন বিসিএস ৫১ হবে নাকি ৫২?
✅ আছে মাত্র ৬ মাস। স্ট্রাটেজিক প্রস্তুতি কীভাবে নিব?
✅ শুধু প্রিলি পড়াশোনা করে লাভ কী এখন? এর দুই মাস পরেই তো লিখিত?
✅ লিখিত তে প্রেজেন্টেশন স্টাইল বেস্ট কীভাবে সম্ভব?
এরকম সকল প্রশ্ন নিয়ে আজ একটা লাইভ হবে রাত ৯:০০ টায়।

আপনারা আরো কী কী বিষয় নিয়ে জানতে আগ্রহী কমেন্ট করে জানান।।

23/07/2026

খেয়াল করে দেখবেন এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় একটা জিনিসের কোনো স্থান নেই। তা হলো "ব্যর্থতা"। এই বিশ্বব্যবস্থায়, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি স্ট্রাকচার ভয়ংকর সেলফিশ। সবাই সফলতার পুজো করে। আর ব্যর্থতাকে ছুড়ে ফেলে দিতে এক মুহূর্তও দেরি করে না।

হার্ভার্ড ড্রপ আউট বিল গেটস যদি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা না হতো, হার্ভার্ড অথরিটি ১ মিনিটের জন্যেও তাকে তাদের স্মৃতিতে রাখত?
বুয়েট কি তার ড্রপআউট ছেলেমেয়েদের নিয়ে কোনোদিন ১০ মিনিটের জন্য কোনো সেশন করেছে? ভবিষ্যতে করবে? কখনোই না। সোশ্যাল স্ট্রাকচারটাই এমন যে, আমি যতদিন বেকার ছিলাম, বুয়েটিয়ান পরিচয় দিতেই শঙ্কা বোধ করতাম। কারণ জানতাম এর পরেই আমাকে প্রশ্ন করা হবে, "বুয়েট থেকে পাস করেও বেকার? ছি! (মনে মনে)"। আর আমি সোশ্যাল স্ট্যান্ডার্ডে ব্যর্থ হলে বুয়েট আমাকে ওন করবে কোনোদিন! হাস্যকর। এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের জন্যও সত্য।

আজ ৫০তম বিসিএসের লিখিততে যারা ফেল করেছ, এই ক্যাপিটালিস্ট স্ট্রাকচারের কোনো কোচিং, কোনো বিশ্ববিদ্যালয়, কোনো পরিবার, কোনো বন্ধু, কোনো সমাজ আজ তোমার খোঁজ নেবে না। কারণ এই সিস্টেমে সবাই সফলতার পূজারি।

আমি যখন বিকেবির এসও-র চাকরি ছেড়ে দিয়ে এসে ঢাকায় টিউশনি করতাম, বেশিরভাগ পরিচিত মানুষই আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। কারণ আমার সাথে যোগাযোগ রাখলে ক্যাপিটাল গেইন হবার চেয়ে লস হবার সম্ভাবনা বেশি। আমি আবার উলটো ধার-টার চেয়ে বসি কিনা! আর আজ! কিন্তু বিশ্বাস করেন এতে আমার কোনো অভিমান নেই। আমি জানি এই পুঁজিবাদী ব্যবস্থায় আমিও সেইম পুঁজিবাদী প্রোডাক্ট। তাদের জায়গায় আমি থাকলেও হয়তো এমনই করতাম।

৫০তম বিসিএসসহ জীবনের নানা ক্ষেত্রে তোমরা যারা বারংবার হতাশ হচ্ছ, তোমাদের জন্য আমার খারাপ লাগে একটু-আধটু। আজ কেন যেন তোমাদের জন্য আমি কষ্ট অনুভব করছি। তবে এর বিনিময়ে কোনো মোটিভেশন দিতেও ইচ্ছে করছে না আজ। শুধু এটুকু বলতে পারি, মনটা যদি খুব খারাপ হয়, আমাকে জানাতে পারো। আমি কিছুই হয়তো বলব না, মন দিয়ে অন্তত শুনব। এই ক্যাপিটালিস্ট বিশ্বে তোমাদের কথা মন দিয়ে শোনার মতো লোকই বা আছে কজন!

প্রিয় পাঠক, আপনাদের প্রিয় মানুষগুলোর কষ্টের দিনে একটু সময় দিয়েন। তাদের কথাগুলো একটু শুনুন। একদিনের জন্য আমরা একটু কম পুঁজিবাদী হই না?

23/07/2026

ভাইভা তে ভালো করতে এই পয়েন্টগুলো জানা লাগবে।

23/07/2026

৫০ তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ। মোট উত্তীর্ণ ৬,১৬৫ জন। কে কে পাশ করলেন?

21/07/2026

with a fresh mind, starting the day ❤️

20/07/2026

যারা ৫২ প্রিলি দিবেন তাদের অবস্থা যেন Shohag Hosen স্যারের মত না হয় 😂

18/07/2026

এখন থেকে আমার কনটেন্ট আমাদের পেইজ BCS Delta Force এ পাবেন। আপনারা এই পেইজটি ফলো দিয়ে রাখতে পারেন। পাশাপাশি আমার ই*উ*টিউব চ্যানেলের লিঙ্ক কমেন্টে দিচ্ছি।

আর পেইজে নলেজ শেয়ারিং চলবে। তবে BCS Delta Force এ ইউনিক অতিরিক্ত কনটেন্ট আপ করা হবে।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Dhaka