সনাতন ধর্মের প্রশ্নোত্তর

সনাতন ধর্মের প্রশ্নোত্তর

Share

কে আমি? কেন এ জগৎ ? এ জগৎ কি?

09/10/2022

কোজাগরী লক্ষ্মী পূজার শুভেচ্ছা 🥰🙏🙏🙏

09/10/2022

আজ থেকে শুরু হচ্ছে দামোদর মাস🥰।

photo credit: Devamrita Nitai Das

08/10/2022

আগামী ৯ অক্টোবর, রবিবার পড়েছে এ বছরের কোজাগরী লক্ষ্মী পুজো। ৮ অক্টোবর, শনিবার রাত ৩/২৯/৪২ থেকে ৯ অক্টোবর রাত ২/২৫/৫ অবধি থাকবে পূর্ণিমা তিথি।
#কোজাগরী_লক্ষ্মী_পুজোর_নিয়মকানুন:

গঙ্গাজল ছিটিয়ে নারায়ণকে স্মরণ করে লক্ষ্মী পুজো শুরু করতে হয়। পুজোর স্থানে তামার পাত্রে জল রেখে তা সূর্য দেবতাকে অর্পণ করার নিয়ম। মাটির গোল ডেলার উপর কিছু ধান রেখে, ঘটে স্বস্তিক বা পুত্তলিকা চিহ্ন এঁকে বসান। ঘটের মধ্যে গঙ্গাজল দিয়ে, তার মধ্যে সিঁদুরের ফোঁটা লাগানো বিজোড় সংখ্যার পাতা বিশিষ্ট আম্র পল্লব রাখুন। পাতার উপর হরিতকী, ফুল, দূর্বা, ডাব বা কলা দিয়ে ঘট সাজান। এবার লক্ষ্মী পুজো শুরু করুন নিষ্ঠা করে।

#দেবীর_লক্ষ্মীর_স্তোত্র:

লক্ষ্মীস্তং সর্বদেবানং যথাসম্ভব নিত্যশঃ।
স্থিরাভাব তথা দেবী মম জন্মনি জন্মনি।।
বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র্য দুঃখনাশিনী।
ক্ষীরোড সম্ভবাং দেবীং বিষ্ণুবক্ষ বিলাসিনীঃ।।

#লক্ষ্মী_দেবীর_ধ্যান_মন্ত্র:

ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ সৃণিভির্যাম্য সৌম্যয়োঃ।
পদ্মাসনাস্থাং ধায়েচ্চ শ্রীয়ং ত্রৈলোক্য মাতরং।।
গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বালঙ্কারভূষি তাম।
রৌকনোপদ্মব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।।

#লক্ষ্মী_পুজোর_পুষ্পাঞ্জলি_মন্ত্র :

নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপরিয়ে।
যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভূয়াত্বদর্চবাৎ।।

#লক্ষ্মী_পুজো_প্রণাম_মন্ত্র:

ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।
সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে।।

#লক্ষ্মী_পুজো_স্তব:

ওঁ ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে। যথা ত্বং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ি স্থিরা।। ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া। পদ্মা -পদ্মালয়া সম্পদপ্রদা শ্রীঃ পদ্মাধারিণী। দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সম্পূজ্য যঃ পঠেৎ। স্থিরা লক্ষ্মীভবেস্তস্য পুত্রদারদিভিঃ সহ।।

🙏🙏মায়ের আশীর্বাদ থাকুক সকলের ওপর,
সুস্থ্য থাকুক সকলে,
সমৃদ্ধি ও সৌভাগ্য আসুক সবার ঘরে,
ভালোবাসায় ভরে উঠুক সকলের জীবন…
শুভ লক্ষ্মী পূজা❤️

06/10/2022

শ্রীনৃসিংহদেবের অষ্টত্তর শতনাম.


05/10/2022

আগামীকাল পাশাঙ্কুশা একাদশী।
পারনের সময়- 7 October 2022. সকাল ৫.৫৩ হতে ৭.৫৯ মিনিট ।

পাশাঙ্কুশা একাদশী মাহাত্ম্য......

আশ্বিন শুক্লপক্ষীয়া পাশাঙ্কুশা একাদশী মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির বললেন---হে মধুসূদন! আশ্বিন শুক্লপক্ষীয়া একাদশীর নাম কি?
তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন---হে রাজেন্দ্র! আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রী হরির নাম সংকীর্তনের দ্বারা পৃথিবীর সব তীর্থের ফল লাভ হয়। বদ্ধ জীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রী হরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মাহাত্ম্য শোনার ফলে নিদারুণ যমদন্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রী হরি বাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোন বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গ বাস হয়। মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়।
হে রাজন! গয়া, কাশী এমনকি কুরুক্ষেত্রও শ্রী হরি বাসর অপেক্ষা পুণ্য স্থান নয়। হে ভূপাল! একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলোকে গমন করতে সমর্থ হয়।
এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, তাকে আর যমালয়ে যেতে হয় না। যারা এই সকল পুণ্য কার্য করে না, তাদের জীবন কামারশালার হাপরের মতো বিফল। নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালনে উচ্চ কুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্য ব্রতের অনুষ্ঠান করে, তবে সেও রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে।

Photos from সনাতন ধর্মের প্রশ্নোত্তর's post 05/10/2022

মা-দুর্গা🔱

#দুর্গাপূজা
NB: Picture collected from Gauranga Dasa Photography

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

123/A, Green Road
Dhaka
1205