03/07/2026
কেন প্রজ্ঞায় পড়াশোনা করবো না?
একটা ক্লাস সাধারণত কতো মিনিটের হয়? ৫০ মিনিট কি ১ ঘণ্টার হয়ে থাকে।
নার্ড, অতি ভালো ছাত্রদের কথা বাদ দিলে আমাদের মতো অধিকাংশ সাধারণ স্টুডেন্টেরই থেকে যায় অনেক প্রশ্ন। জীবনে আসলেই কখনো এমন মনে হয়নি যে, ইশ! এমন কেউ যদি থাকতো যে আমার পাঠ্যবইয়ের সবকিছু জানে… এবং তার কাছে সে বই থেকে যা-ই বুঝতে চাইবো, তা-ই বুঝাবে?
বা এমন কি মনে হয় নাই যে, একটা চ্যাপ্টার পড়লাম, এখন সে চ্যাপ্টার থেকে যতো ইচ্ছা ততো প্রশ্ন বানিয়ে সেটার উপর পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করি?
প্রজ্ঞা তোমার এমনই এক এআই টিউটর। সে তোমার পাঠ্যবইয়ের সবকিছু জানে এবং বুঝে। তাকে শেখানো হয়েছে। তাকে তুমি তোমার বই থেকে যা ইচ্ছা তা জিজ্ঞেস করো, সে তোমাকে বুঝিয়ে দেবে৷ এমনকি প্রজ্ঞা, অর্থাৎ progga.bd তে তুমি তোমার ইচ্ছামতো প্রশ্ন বানাতে পারবে এবং সেসবে পরীক্ষা দিতে পারবে।
বিগত বছরের সকল প্রশ্ন পড়ে প্রজ্ঞা এও বলে দিতে পারে, তোমার বইয়ের কোন চ্যাপ্টারের কোন টপিকটা বেশি পড়তে হবে, কোনটা কম পড়তে হবে। প্রজ্ঞার চ্যাট ফিচারটাতে গিয়ে তুমি ইচ্ছামতো তোমার সকল জিজ্ঞাসা ছেড়ে আসো, সে তোমাকে শিক্ষকের মতো বুঝিয়ে দেবে। প্রজ্ঞায় গিয়ে মন খুলে তুমি তোমার নিজের পাঠ্যবইয়ের সাথে চ্যাট করো। এমনকী সেখানে তোমার পাঠ্যবই খুলে পড়ার ব্যবস্থাও রয়েছে৷ নিজে নিজে বই দাগিয়ে পড়ো। যেকোনো লাইন বুঝতে অসুবিধা হলে সেটাকে মার্ক করে “Ask AI” বাটনে ক্লিক করো। প্রজ্ঞা সে লাইনটা খুব যত্ন করে তোমাকে বুঝিয়ে দেবে। সারাক্ষণ তোমার পাশে একটা ফ্রি টিউটর।
কিংবা ধরো গণিতে বা ফিজিক্সে আমরা কতো কতো কটমটে সূত্র পড়ি। সেসবের কেবল অংক সমাধান করি। কিন্তু কখনো না কখনো নিশ্চয়ই ইচ্ছা হয়েছে যে, যেই সূত্রটা পড়লাম, সেটা রিয়েল লাইফে কোথায় কাজে লাগবে আসলে? বা হায়ার স্টাডিতে কোথায় পেতে পারি এই সূত্র? এই সূত্র থেকে আরও কিছু এক্সাম্পল পেলে মন্দ হয় না… এমন সব কৌতূহলের জন্য রয়েছে প্রজ্ঞার “সূত্রের শীট”... তোমার ক্লাসের সমস্ত সূত্র সেখানে সুন্দর করে সাজানো। যাও, গিয়ে সূত্রের সাথে চ্যাট করো।
অনেক অংকই থাকে এমন যে, এটা যতোবারই রিভাইস দিই না কেন ভুলে যাই আমরা। কেমন হতো, যদি একজন টিচার থাকতো এবং সে আমার পাঠ্যবইয়ের যেকোনো অংক বার বার স্টেপ বাই স্টেপ বুঝাতো? যতোই ভুলে যাই না কেন, সে বুঝাতোই। সেজন্য প্রজ্ঞাতে রেখেছি আমরা “অংক ভাইয়া”। তোমার জন্যেই বানানো সব।
প্রজ্ঞায়, অর্থাৎ progga.bd তে রয়েছে তোমার জন্যেই বিশাল সব আয়োজন। ভর্তিপরীক্ষা বা যেকোনো পরীক্ষায় কতো কতো ইম্পোর্টেন্ট টপিক ভুলে যাও, তাই না? সেক্ষেত্রে প্রজ্ঞায় গিয়ে তুমি বানিয়ে নিতে পারো “ফ্ল্যাশকার্ড”... যখনই ফ্রি টাইম মিলবে, প্রজ্ঞায় গিয়ে মন মতো ফ্ল্যাশকার্ড উল্টাও, পড়ো।
তাছাড়া প্রজ্ঞায় তোমার জন্য আরও রয়েছে প্রশ্নব্যাংক। প্রশ্ন ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে পারবে। আবার পরীক্ষাও দিতে পারবে সেসব প্রশ্নে। শত শত মানসম্মত ট্রিকি সব MCQ, CQ প্রশ্ন তোমার জন্যেই রাখা আছে সেখানে। তোমার জন্যে রয়েছে সাজানো নোট, সহায়ক বইপত্র, এমনকি শিক্ষাবৃত্তি!
ভুল শোনোনি।
প্রজ্ঞা সত্যিই তোমাকে পড়াতে চায়। টানা এক মাসের জন্য প্রজ্ঞার সাথে প্রতিদিন যোগাযোগ রাখো, কমিটেড থাকো, সেখানে পড়ো, কুইজ দাও৷ নির্দিষ্ট পরিমাণ পয়েন্টস পাওয়ার পর প্রজ্ঞা তোমাকে দেবে নানান পুরস্কার, শিক্ষাবৃত্তি, সায়েন্টিফিক ক্যালকুলেটর সহ নানান উপকরণ।
পড়তে চাও? পরীক্ষায় ভালো করতে চাও?
সব আয়োজন তোমার জন্যে আছে প্রজ্ঞায়। তোমার শেখার পথ থেমে না থাকুক।