23/08/2024
খারাতাইয়া, বুড়িচং থেকে পাওয়া খবরটি হৃদয়বিদারক। পুরো পরিবারের সদস্যরা মৃত, আর একটি দেড় বছরের শিশুটি আধমরা অবস্থায় পাতিলের মধ্যে কাপড় দিয়ে পেচানো, গুঁটিসুঁটি মেরে শুয়ে আছে। তার পাশে রাখা ব্যাগে তার প্রয়োজনীয় খাবার ও অন্যান্য সামগ্রী ছিল। এই অবস্থায় টিমের লোকজন শিশুটিকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রের দিকে রওনা দিয়েছে।
এই ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে, আমাদের প্রিয় মাতৃভূমি, বাংলাদেশ, কতটা কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিটি জীবনই গুরুত্বপূর্ণ, এবং এখনো সময় আছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। আমাদের মানবিক পদক্ষেপ হয়তো শত শত জীবন বাঁচাতে পারে।
আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন তিনি দ্রুত এই পরিস্থিতি থেকে আমাদের মুক্তির ব্যবস্থা করেন।
31/07/2020
24/06/2011