MATS & IHT Admission

MATS & IHT Admission

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MATS & IHT Admission, Educational consultant, Shyamoli, Dhaka.

15/05/2026

Institute of Health Technology (IHT) হলো বাংলাদেশের স্বাস্থ্য প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মেডিকেল টেকনোলজি ও স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিভিন্ন ডিপ্লোমা কোর্স করানো হয়। এটি মূলত স্বাস্থ্যখাতে দক্ষ টেকনোলজিস্ট তৈরি করার জন্য প্রতিষ্ঠিত।

🍀 IHT তে কী কী বিষয়ে পড়ানো হয়?

সাধারণত নিচের বিষয়গুলোতে ডিপ্লোমা করা যায়ঃ
🌻মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি
🌻রেডিওলজি ও ইমেজিং
🌻ফিজিওথেরাপি
🌻ডেন্টাল টেকনোলজি
🌻ফার্মেসি
OT (Operation Theatre) টেকনোলজি

🍀 কোর্সের মেয়াদ:
সাধারণত ৪ বছর
৪ বছর একাডেমিক ( প্রতিবছর ৩ মাস করে ক্লিনিক্যাল এটাচমেন্ট)
🍀 ভর্তি যোগ্যতা:
SSC বা সমমান বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান সহ পাশ সাধারণত GPA সর্বনিম্ন ৩ পয়েন্ট।

🍀 সরকারি ও বেসরকারি IHT:
বাংলাদেশে সরকারি ও বেসরকারি—দুই ধরনের IHT আছে।
কয়েকটি পরিচিত সরকারি IHT
Institute of Health Technology Dhaka
Institute of Health Technology Rajshahi
Institute of Health Technology Chattogram

🍀 পড়াশোনার খরচ:
সরকারি IHT: তুলনামূলক কম
বেসরকারি IHT: বিষয়ভেদে প্রায় ২-২.৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

🍀 চাকরির সুযোগ:
IHT থেকে পাশ করার পর কাজ করা যায়ঃ
হাসপাতাল
ডায়াগনস্টিক সেন্টার
ক্লিনিক
গবেষণাগার
সরকারি স্বাস্থ্যখাত
বিদেশেও চাকরির সুযোগ থাকে কিছু বিষয়ে।

IHT পাশ করলে কী পদবী হয়?

বিষয় অনুযায়ী সাধারণত:
মেডিকেল টেকনোলজিস্ট
রেডিওগ্রাফার
ফিজিওথেরাপি টেকনোলজিস্ট
ডেন্টাল টেকনিশিয়ান ইত্যাদি

আরও বিস্তারিত জানতে চাইলে ইনবক্সে যোগাযোগ করুন।

10/05/2026

বিস্তারিত তথ্য.....

09/05/2026

MATS (Medical Assistant Training School) সম্পর্কে বিস্তারিত
MATS এর পূর্ণ অর্থ Medical Assistant Training School।

বাংলাদেশে এটি একটি মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মূলত গ্রামীণ ও প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তৈরি করা হয়।

সাধারণত কোর্সটির নাম Diploma in Medical Faculty
অথবা Medical Assistant Course

🍀 কোর্সের মেয়াদ
মোট সময়: ৪.৫ বছর
৪ বছর একাডেমিক পড়াশোনা
৬ মাস ইন্টার্নশিপ

🍀 ভর্তি যোগ্যতা
সাধারণত SSC বা সমমান পাশ
বিজ্ঞান বিভাগ (Biology থাকতে হয়) ৩ পয়েন্ট থাকতে হবে, বিগত ৫ বছরের ভিতরে পাশ থাকতে হবে।

🌳 কী কী বিষয় পড়ানো হয়

MATS এ সাধারণত শেখানো হয়:
Anatomy
Physiology
Medicine
Surgery
Gynecology & Obstetrics
Pharmacology
Pathology
Community Medicine
অর্থাৎ একজন প্রাথমিক পর্যায়ের স্বাস্থ্যকর্মীর জন্য প্রয়োজনীয় চিকিৎসা জ্ঞান শেখানো হয়।
পাস করার পর কী হওয়া যায়

MATS শেষ করলে সাধারণত SACMO (Sub-Assistant Community Medical Officer) হিসেবে কাজ করা যায়।

সরকারি হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এনজিও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এগুলোতে চাকরির সুযোগ থাকে।

চাকরির ক্ষেত্র সরকারি স্বাস্থ্য বিভাগ বেসরকারি হাসপাতাল গ্রামীণ স্বাস্থ্যসেবা কমিউনিটি ক্লিনিক মেডিকেল সেন্টার।

সরকারি ও বেসরকারি MATS বাংলাদেশে:
সরকারি MATS আছে
বেসরকারি MATS ও আছে
সরকারি প্রতিষ্ঠানে খরচ কম হয়।

MATS করার সুবিধা কম সময়ে মেডিকেল লাইনে আসা যায়। চাকরির সুযোগ আছে গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা খরচ তুলনামূলক কম।

আরও বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।

17/01/2026
Photos from MATS & IHT Admission's post 01/09/2025

🏆⚽ Shyamoli Premier League 2025 – Grand Finale Result! ⚽🏆

অবশেষে পর্দা নামলো এবারের জমকালো আসরে।
🔥 টানটান উত্তেজনা ও দুর্দান্ত লড়াই শেষে চ্যাম্পিয়নের আসন দখল করেছে —
👑 Bacteria Boyz 💥

তাদের টিমওয়ার্ক, দৃঢ়তা আর অসাধারণ পারফরম্যান্সেই জয় এসেছে প্রাপ্যভাবেই।
👏 অভিনন্দন চ্যাম্পিয়ন দলকে এবং ধন্যবাদ জানাই প্রতিটি অংশগ্রহণকারী দল, আয়োজক কমিটি এবং সমর্থকদের — আপনাদের জন্যই এই লীগ সফল ও স্মরণীয় হয়েছে। 💚

Photos from MATS & IHT Admission's post 22/08/2025

লাইব্রেরি হলো জ্ঞানের সেরা বন্ধু,
পড়াশোনার মাধ্যমে মন হয়ে সমৃদ্ধ।
প্রতিটি বই শেখায় নতুন কিছু,
জ্ঞানই শক্তি, লাইব্রেরি তার ঠিকানা।


শ্যামলী ম্যাটস সম্পর্কে জানতে এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানতে যোগাযোগ করুন: 01324418218, 01568627302(WhatsApp)

Photos from MATS & IHT Admission's post 20/08/2025

ফিরে দেখা।
ফিল্ড ট্রেনিং, বিআইএইচএস জেনারেল হাসপাতাল।।।
Shyamoli MATS

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Shyamoli
Dhaka