24/08/2026
যে ফুলের স্পর্শে ক্ষত মুছে যায়-সেই ফুল তুমি..!!
তোমার একটু হাসি আমার হাজারটা কষ্ট ভুলিয়ে দেয়, তোমার দুটো কথা নিঃশব্দ রাতগুলোকে শান্ত করে দেয়।
জীবন যখন একের পর এক আঘাত দিয়ে আমাকে ভেঙে দিয়েছে, তখন তোমার মায়ায় এসে মনে হয়েছে-এখনও বুঝি ভালো থাকার একটা কারণ বাকি আছে।
তুমি হয়তো জানো না, তোমার উপস্থিতি আমার কাছে কতটা শান্তির...! তুমি পাশে থাকলে কষ্টগুলোও যেন কষ্ট মনে হয় না।
তাই তোমাকে শুধু ভালোবাসি না, তোমাকে অনুভব করি-আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অপেক্ষায়, প্রতিটি প্রার্থনায়।
যে ফুলের স্পর্শে ক্ষত মুছে যায়, যে ফুলের ঘ্রাণে মন ভালো হয়ে যায়, সেই ফুল তুমি... আমার অগোছালো জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি তুমি