Kothabari College

Kothabari College গ্রাম:শিলাকোঠা,ডাকঘর:দক্ষিন বাহ্রা,
থানা:দোহার,জেলা:ঢাকা-১৩২১
যোগাযোগ:01309139221
E-mail:[email protected]

16/05/2026

কোঠাবাড়ী কলেজেন সফলতার পেছনে শুধু প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যবৃন্দই নন বরং পরিচালনা পর্ষদ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত অবদান রয়েছে। সকলের আন্তরিক প্রচেষ্টা, সহযোগিতা ও ভালোবাসায় আজ আমাদের এই প্রতিষ্ঠান উন্নয়ন ও সাফল্যের পথে এগিয়ে চলেছে।

প্রতিষ্ঠাতা মহোদয়গণ শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহান উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তাঁদের দূরদর্শী চিন্তা, সাহস, ত্যাগ ও নিষ্ঠা প্রতিষ্ঠানটির শক্ত ভিত্তি নির্মাণ করেছে।

সম্মানিত দাতা সদস্যবৃন্দ তাঁদের সহযোগিতা ও উদার অবদানের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একইসাথে পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা, শিক্ষক-কর্মচারীদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের সাফল্য এবং অভিভাবকদের আস্থা ও সহযোগিতা প্রতিষ্ঠানটিকে আরও সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ করে তুলেছে।

আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও অব্যাহত সহযোগিতায় কোঠাবাড়ী কলেজ ভবিষ্যতে আরও সাফল্য ও গৌরব অর্জন করবে এটাই আমাদের প্রত্যাশা।

মোহাম্মদ জাহিদুল ইসলাম
প্রভাষক(পদার্থবিজ্ঞান) ও অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
কোঠাবাড়ী কলেজ,দোহার,ঢাকা।

13/05/2026

কোঠাবাড়ী কলেজ এর বৈশিষ্ট্য:
১। মনোরম প্রাকৃতিক পরিবেশে কলেজের অবস্থান।
২। শিক্ষানুরাগী, দানশীল ব্যক্তিদের নেতৃত্বে দক্ষ পরিচালনা পর্ষদ।
৩। দক্ষ অভিজ্ঞ অধ্যক্ষ ও প্রভাষকমন্ডলী।
৪। নিয়মিত ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষা গ্রহণ করা হয়।
৫। হোম ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীদের তদারকি।
৬। দুর্বল শিক্ষার্থীদের বাচাই করে বিশেষ ক্লাসের ব্যবস্থা।
৭। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেম উদ্বুদ্ধকরণ।
৮। মেয়েদের জন্য অত্যন্ত নিরাপদ, মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশ।
৯। রাজনীতি, ধূমপান নকলমুক্ত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।
১০। খেলাধুলা,সাংস্কৃতিক কার্যক্রম ও শিক্ষা সফরের ব্যবস্থা।
১১। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এই তিনটি বিভাগেই পাঠদান করা হয়।
১২। নিজস্ব খেলার মাঠ রয়েছে।
১৩। সরকারি অনুদানে কলেজে ৪ তলা ভবনের নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে।

সুযোগ-সুবিধা:-
০১। অনলাইন আবেদনের সকল খরচ কলেজ থেকে বহন করা হয় এবং অনলাইন কার্যক্রম কলেজ অফিস থেকে সহায়তা করা হয়।
০২। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই প্রদান,সেশন ফি ও বেতন ছাড়ের বিশেষ ব্যবস্থা রয়েছে।

যোগাযোগ:-
গ্রাম: শিলাকোঠা
ডাকঘর: দক্ষিণ বাহ্রা
উপজেলা: দোহার
জেলা: ঢাকা
E-mail:[email protected]
মোবা: 01309139221 (অধ্যক্ষ)

কোঠাবাড়ী কলেজ, দোহার, ঢাকা।২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে যথারীতি শিক্ষার্থী ভর্তি করা হবে।EIIN:139221        Col...
08/05/2026

কোঠাবাড়ী কলেজ, দোহার, ঢাকা।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে যথারীতি শিক্ষার্থী ভর্তি করা হবে।

EIIN:139221 College Code:2005

আবেদনের সময় যা যা দরকার :
০১। এসএসসি এডমিট কার্ড,রেজিস্ট্রেশন কার্ড, মার্কসীট,ডিজিটাল জন্ম নিবন্ধন ও পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি।
০২। অভিভাবকের একটি সচল নম্বর(নগদ বা বিকাশ একাউন্ট থাকতে হবে)
০৩। পার্সপোট সাইজের ৪ কপি রঙিন ছবি।

সুযোগ-সুবিধা:
০১। অনলাইন আবেদনের সকল খরচ কলেজ থেকে বহন করা হয় এবং অনলাইন কার্যক্রম কলেজ অফিস থেকে সহায়তা করা হয়।
০২। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই প্রদান,সেশন ফি ও বেতন ছাড়ের বিশেষ ব্যবস্থা রয়েছে।

কোঠাবাড়ী কলেজ এর বৈশিষ্ট্য :
০১। মনোরম প্রাকৃতিক পরিবেশে কলেজের অবস্থান।
০২। শিক্ষানুরাগী,দানশীল ব্যক্তিদের নেতৃত্বে দক্ষ পরিচালনা পর্ষদ।
০৩। দক্ষ অভিজ্ঞ অধ্যক্ষ ও প্রভাষকমন্ডলী।
০৪। নিয়মিত ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষা গ্রহণ করা হয়।
০৫। হোম ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীদের তদারকি।
০৬। দুর্বল শিক্ষার্থীদের বাচাই করে বিশেষ ক্লাসের ব্যবস্থা।
০৭। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেম উদ্বুদ্ধকরণ।
০৮। মেয়েদের জন্য অত্যন্ত নিরাপদ,মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশ।
০৯। রাজনীতি,ধূমপান নকলমুক্ত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।
১০। খেলাধুলা,সাংস্কৃতিক কার্যক্রম ও শিক্ষা সফরের ব্যবস্থা।
১১। বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা এই তিনটি বিভাগেই পাঠদান করা হয়।
১২। নিজস্ব খেলার মাঠ রয়েছে।
১৩। সরকারি অনুদানে কলেজে ৪ তলা ভবনের নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিভাগ,বিষয় এবং বিষয় কোড নিম্নরূপ:

বিজ্ঞান বিভাগ :
০১। বাংলা-১০১-১০২
০২। ইংরেজি -১০৭-১০৮
০৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২৭৫
০৪। পদার্থবিজ্ঞান-১৭৪-১৭৫
০৫। রসায়ন -১৭৬-১৭৭
০৬। জীববিজ্ঞান-১৭৮-১৭৯
০৭। যেকোনো ১টি ৪র্থ বিষয়:
০১। উচ্চতর গণিত-২৬৫-২৬৬
০২। কৃষিশিক্ষা-২৩৯-২৪০

মানবিক বিভাগ :
০১। বাংলা-১০১-১০২
০২। ইংরেজি -১০৭-১০৮
০৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২৭৫
০৪। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-২৬৮-২৬৮
০৫। পৌরনীতি ও সুশাসন-২৬৯-২৭০
০৬। সমাজকর্ম-২৭১-২৭২
০৭। যেকোনো ১টি ৪র্থ বিষয়:
০১। কৃষিশিক্ষা-২৩৯-২৪০
০২। ইসলাম শিক্ষা-২৪৯-২৫০

ব্যবসায় শিক্ষা বিভাগ :
০১। বাংলা-১০১-১০২
০২। ইংরেজি -১০৭-১০৮
০৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২৭৫
০৪। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২৭৭-২৭৮
০৫। হিসাববিজ্ঞান-২৫৩-২৫৪
০৬। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন-২৮৬-২৮৭
০৭। কৃষিশিক্ষা-২৩৯-২৪০(৪র্থ বিষয়)

যোগাযোগ:
গ্রাম:শিলাকোঠা
ডাকঘর:দক্ষিণ বাহ্রা
উপজেলা:দোহার
জেলা:ঢাকা
E-mail:[email protected]
মোবা:
01309139221(অফিস)
01785675912(কম্পিউটার অপারেটর)

কোঠাবাড়ী কলেজে মাননীয় ঢাকা-০১ আসনের সংসদ সদস্য জনাব খন্দকার আবু আশফাক মহোদয়ের শুভ আগমনকে ঘিরে এক প্রাণবন্ত ও স্মরণীয় খণ্...
03/05/2026

কোঠাবাড়ী কলেজে মাননীয় ঢাকা-০১ আসনের সংসদ সদস্য জনাব খন্দকার আবু আশফাক মহোদয়ের শুভ আগমনকে ঘিরে এক প্রাণবন্ত ও স্মরণীয় খণ্ডচিত্র….......

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০২৬ এর সময়সূচি।
22/04/2026

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০২৬ এর সময়সূচি।

14/04/2026

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর অংশ বিশেষ........

14/04/2026

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ এবং শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ।
14/04/2026

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ এবং শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ।

শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ!নতুন সূর্যের আলোয় শুরু হোক এক নতুন পথচলা। বাংলা নববর্ষের এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে সকলকে জান...
13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ!

নতুন সূর্যের আলোয় শুরু হোক এক নতুন পথচলা। বাংলা নববর্ষের এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

পহেলা বৈশাখ আমাদের শিকড়ের টান, আমাদের সংস্কৃতির প্রাণ। এই দিনটি শুধু উৎসব নয়, এটি আমাদের ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। পুরোনো সব ক্লান্তি, দুঃখ ও গ্লানি পেছনে ফেলে আমরা যেন নতুন উদ্যমে এগিয়ে যেতে পারি এই হোক আমাদের অঙ্গীকার।

আসুন, নতুন বছরের প্রতিটি দিন হোক সৃজনশীলতা, মানবিকতা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের দিন। একসাথে গড়ে তুলি একটি সুন্দর, সমৃদ্ধ ও আলোকিত বাংলাদেশ।
সবার জীবনে বয়ে আসুক সুস্বাস্থ্য, শান্তি, সফলতা ও অফুরন্ত আনন্দ।

শুভ নববর্ষ!

মোহাম্মদ জাহিদুল ইসলাম
প্রভাষক (পদার্থবিজ্ঞান) ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
কোঠাবাড়ী কলেজ,দোহার,ঢাকা।

11/04/2026

সৌন্দর্য বৃদ্ধিতে কলেজের সামনে ফুলের গাছ রোপন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kothabari College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category