JBEC Academy ジェベク・アカデミ 

JBEC Academy  ジェベク・アカデミ  জেবেক একাডেমির পরিচালক জাপানে ব্যাচেলর, মাস্টারস ও পিএইচডি কমপ্লিট এবং ৩০ বছরের অভিজ্ঞতা সম্পূন্ন

07/12/2024
October 2024 Sessions Interview.
26/03/2024

October 2024 Sessions Interview.

04/12/2023

JLPT পরীক্ষা প্রশ্ন এনালাইসিস এবং মান বন্টন, পাস মার্ক।
--------------------------------------------
JLPT পরীক্ষা তিন পার্টে হয়।
১) Kanji+ Vocabulary
2) Grammar+ Vocabulary
3) listening

★) N5-- kangi+ Vocabulary এখন সময় ২০ মিনিট

*) N4-- Kangi + Vocabulary এখন সময় ২৫ মিনিট
n5/n4-এখানে যেহেতু সময় কম তাই দ্রুত সময়ে Kanji টা উত্তর করে ফেলবেন। যেহেতু Kanji পার্ট মুখস্থ থাকে, পরে Vocabulary উত্তর করবেন।
*) বিশেষ ভাবে মনে রাখবেন-- প্রতিটা সেশন শেষের পর প্রশ্ন নিয়ে নিবে।
★) N5--Grammar+ Reading সময় ৪০ মিনিট
*) N4-- Grammar+ Reading
সময় ৫৫ মিনিট,
n5/n4-এখানেও সময় টা সেইভ করতে হবে, স্টুডেন্টরা এখানে একটা ভুল করে সেটা Grammar সময় বেশী দিয়ে ফেলে। পরে Reading সময় থাকে না, আপনাকে মনে রাখতে হবে Rading পার্টে অনেক বেশি নাম্বার থাকে। তাই Grammar এবং Reading দুই পার্টের জন্য 50% সময় ভাগ করে নিতে হবে।

#) সবশেষে লিসেনিং পার্ট-3...
Listening ক্ষেত্রে যেটা সবছেয়ে বেশী খেয়াল রাখবেন হবে সেটা হচ্ছে আপনার মনোযোগ। আপনার মনোযোগ যেনো শুধু মাত্র খাতা এবং লিসেনিং সাউন্ড মধ্যে থাকে। Listening ৪ টি ধাপ থাকে, মোনদাই-১, মোনদাই-২, মোনদাই-৩, মোনদাই-৪
listening যারা দূর্বল আপনারা মোনদাই-৩ এবং মোনদাই-৪
প্রতি খেয়াল রাখবেন, এগুলো তে একটু বেশী পড়াশোনা করবেন কারণ এখানে নাম্বার তুলতে পারবেন ভালো। মোটামুটি এই দুটি পার্ট সহজ হয়,।

★)পাস মার্ক
--------------------------------------------
#)JLPT N5 level --- (kangi+Vocabulary) এবং (Grammar + Reading) এই দুটি পার্টে ১২০ মধ্যে ৩৮ পেলে পাস।আলাদা আলাদা পাস করতে হবে না।
#) listening পার্টে ৬০ মধ্যে ১৯ পেতে হবে।
*) সবমিলিয়ে আপনাকে ১৮০ ভিতর ৮০ পেতে হবে।
#) JLPT N4 level -- পাস মার্ক--- N5 মত সেইম, শুধুমাত্র ১৮০ ভিতর সবমিলিয়ে ৯০ পেতে হবে, যেটা N5 ৮০ ছিলো।

#) এখন আসি পরীক্ষা হলে কোন কোন জিনিস গুলো অব্যশই করনীয়।
১) অব্যশই সব গুলা উত্তর করবেন। JLPT কোন নেগেটিভ মার্ক নাই।
২) এপ্লাই ফরমে মত করে এটেনডেন্স সিটে সিগনেচার করবেন
৩) ওএমআর সিটে খেয়াল করে দাগাবেন।
৪) এইদিক ঐদিক দেখাদেখি করবেন না,
5) কাঠ পেন্সিল, রাবার, সার্পার, কলম,NID কার্ড বা পার্সপোট অরজিনাল নিয়ে, পরীক্ষা শুরু অনেক আগে যেতে হবে।
সর্বোপরি মনে সাহস রাখবেন।

★সবার জন্য শুভ কামনা।

17/11/2023

জাপানে ভর্তিইচ্ছুদের অবগতির জন্য
যতক্ষণ পর্যন্ত নিন্মলিখিত বিষয়গুলি না জানা যাবে ততক্ষণ পর্যন্ত কোন ডকুমেন্ট জমা করা উচিত নয় ।
প্রথমত জাপানের স্কুল সিলেক্টের ব্যাপারে এজেন্সি থেকে কোন স্কুলে কাগজ জমা দিবে, সেই স্কুল সম্পর্কে বিস্তারিত জেনে নিবে । স্কুল কোন ক্যাটাগরির তা জেনে নিবে । যেমন জাপানে স্কুল গুলির এ, বি, সি ক্যাটাগরি, স্পেশাল, তকুবেতসু, জেনারেল ইত্যাদি ক্যাটাগরির স্কুল রয়েছে । যদি কোন স্কুল ট্যাক্স পেপার প্রথমেই ইমিগ্র্যাসানে জমা দিবে বলে এবং তিন বছরের ব্যাংক স্টেটমেন্ট চায় বুঝতে হবে স্কুলটি নতুন, সি বা জেনারেল ক্যাটাগরির স্কুল । এসব জানা থাকলে স্কুল সিলেক্টের ব্যাপারে সুবিধা হবে ।
এজেন্সির ব্যাপারেও খোঁজ খবর রাখা জরুরি । কারা জাপানিজ ভাষা শিক্ষা দেন তাদের যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি জানা একান্ত প্রয়োজন । ইদানিং এমব্যাসি থেকেও এসব বিষয়ে সতর্কতা দেয়া হয়েছে। সিওই বের হলে কিভাবে কি হবে, বের না হলে কি হবে বিস্তারিত আলোচনা সাপেক্ষে এবং রিএপ্লাই করা, বা না করা কিংবা কাগজ ফেরত দেয়া সহ পূর্বের সকল রেকর্ড ও ক্যান্সেলের কারণ জানানোর বিষয়ে আগে থেকে চুক্তি থাকা প্রয়োজন । ছাত্র এবং এজেন্সি উভয়েই এই বিষয়ে পূর্বে থেকে আলোচনা থাকা জরুরি । এজেন্সির পক্ষ থেকেও স্বচ্ছতা থাকা দরকার । জাপানের স্কুলে কাগজ যে কেউ জমা দিতে পারে, নিজে নিজেও জমা দেয়া যায় । কিন্তু মূল বিষয় হল, সিওই বের হওয়ার সম্ভাবনা কতটুকু !!!! অভিজ্ঞতা সম্পন্নদের মূল্যায়ন কেন বেশি । তবে নতুনদেরকেও এ বিষয়ে উৎসাহ এবং সহযোগিতা করা উচিত । পুরাতনদেরকে তো একদিন চলেই যেতে হবে ।
প্রথম কাগজ জমা দেয়ার সময় স্টূডেন্ট সকল কাগজের কপি নিজের কাছে রাখবে কিংবা এজেন্সি কি জমা দিচ্ছে তা জেনে রাখা দরকার এটাই স্বচ্ছতা । বিশেষ করে ব্যাংক ডকুমেন্ট এবং স্পন্সর বিষয়ে উভয়ের খেয়াল রাখা জরুরি । পরবর্তীতে 4E, 4K, 4L বিষয়ে সমাধান করা সহজ হয় । এ বিষয়ে সবার জানা দরকার যে, কি কি কারণে 4E, 4K, 4L হয়, বিশেষ করে 6B, 6C । যদি এটা হয়ও তা থেকে উত্তোরনের উপায় কি? আগে থেকেই পরবর্তী পদক্ষেপ ভেবে রাখা দরকার । যেমন স্পন্সরের দুইটা একাউন্ট করে রাখা, পিতার সাথে মায়ের, বড় ভাই, চাচা, মামা, ভগ্নিপতির স্পন্সর অপশন ভেবে রাখা । ফ্যামেলি সার্টিফিকেটে মায়ের, বড় ভাইয়ের পেশা ব্যবসা বা চাকুরী দিয়ে রাখা ইত্যাদি । একই স্পন্সর বারবার দেয়ার চেয়ে স্পন্সর পরিবর্তন করা উত্তম । সেক্ষেত্রে অবশ্যই শক্ত লিখিত রিজন (যুক্তি) লাগবে । রিএপ্লাই এর সময় আগের ইনফরমেশন ঠিক না থাকলে 2A, 2B তে আবার ক্যান্সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে ।
এর পরও যদি রিএপ্লাই এর ব্যাপারে কারও কিছু জানার থাকে সরাসরি যোগাযোগ করা যেতে পারে । সকল কাগজ দেখে রিজন লিখে বা পরামর্শ দিতে পারব কিন্তু জমা দিতে হবে আগের এজেন্সিতে ।
ধন্যবাদ ।
JBEC ACADEMY (জেবেক একাডেমী)
Uttara, Dhaka.

13/11/2023
October, 2023
12/11/2023

October, 2023

Address

HOUSE 15, Road 11, SECTOR 13, UTTARA, DHAKA
Dhaka
1230

Opening Hours

Monday 11:00 - 17:00
Tuesday 11:00 - 17:00
Wednesday 11:00 - 17:00
Thursday 11:00 - 17:00
Sunday 11:00 - 17:00

Telephone

+8801748400128

Website

Alerts

Be the first to know and let us send you an email when JBEC Academy ジェベク・アカデミ  posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to JBEC Academy ジェベク・アカデミ :

Shortcuts

Share