মোটিভেশনাল উক্তি

মোটিভেশনাল উক্তি

Share

বাংলা মোটিভেশনাল উক্তি সমূহ এবং বাণী ?

06/05/2026

কেন ব্যস্ত মানুষ দরিদ্র থাকে আর ফোকাসড মানুষ সম্পদের পাহাড় গড়ে: সময়ের ROI
অনেকেই সারাদিন কাজ করেন, তবুও জীবন এগোয় না। কারণ তারা সময় খরচ করেন, কিন্তু সময়কে ইনভেস্ট করতে শেখেন না। টাকা হারালে আবার অর্জন করা যায়, কিন্তু ভুল জায়গায় ব্যয় করা সময় আর ফেরত আসে না।

আমরা সাধারণত প্রোডাক্টিভিটি বলতে বুঝি বেশি কাজ করা, বেশি মিটিং করা, বেশি ফোন ধরা বা সারক্ষণ ব্যস্ত থাকা। কিন্তু এই চিন্তাটাই আসলে সবচেয়ে বড় ফাঁদ। কারণ ব্যস্ততা আর ফলাফল এক জিনিস নয়। একজন মানুষ সারাদিন দৌড়াতে পারেন, কিন্তু তিনি যদি একই জায়গায় বৃত্তাকারে দৌড়ান, তাহলে তিনি শুধু ক্লান্তই হবেন, কোন রেজাল্ট আসবে না। ঠিক তেমনই, আপনি সারাদিন কাজ করলেন কিন্তু দিনশেষে যদি নতুন কোনো অ্যাসেট তৈরি না হয়, কোনো সিস্টেম বিল্ড না হয়, কোনো কনটেন্ট, প্রোডাক্ট, সেলস মেশিন, স্কিল বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তৈরি না হয় তবে আপনি শুধু সময় খরচ করেছেন, সময়কে বিনিয়োগ করেননি।

১। সময়কে সম্পদ হিসেবে দেখা
এই ভাবনার সবচেয়ে ডিপ অংশ হলো সময়কে অর্থ হিসেবে দেখা। আমরা অর্থ বিনিয়োগ করার আগে ভাবি এর রিটার্ন কী? কিন্তু সময় দেওয়ার আগে আমরা তা ভাবি না। কেউ বলল, “ভাই পাঁচ মিনিট লাগবে” আমরা তা দিয়ে দিই। কিন্তু একজন মেকারের জন্য এই পাঁচ মিনিট আসলে পাঁচ মিনিট নয়; এটি পুরো সকাল নষ্ট করার মতো হতে পারে। কারণ ডিপ কাজের একটি মোশন থাকে, একটি মেন্টাল স্টেট থাকে। যেমন ভাত রান্না হতে হতে বারবার চুলা বন্ধ করে দিলে ভাত ঠিকমতো সেদ্ধ হয় না, তেমনি বড় চিন্তা বা সৃজনশীল কাজও বারবার বাধা পেলে, মোশন নষ্ট করে দিলে ভাল আউটপুট আসে না।

২। মেকার ও ম্যানেজার কনসেপ্ট
এখানে মেকার আর ম্যানেজার ধারণাটি খুব গুরুত্বপূর্ণ। ম্যানেজারের কাজ হলো মানুষ, সিদ্ধান্ত, তথ্য সমন্বয় করা। তাই তার ক্যালেন্ডারে অনেক মিটিং থাকা স্বাভাবিক। তার জন্য ১৫ মিনিট, ৩০ মিনিট বা ১ ঘণ্টার ছোট ছোট স্লটই প্রোডাক্টিভিটির অংশ। কিন্তু মেকারের কাজ আলাদা। একজন লেখক, এডিটর, কোডার, ডিজাইনার, কনটেন্ট ক্রিয়েটর বা উদ্যোক্তা যাদের স্ট্র্যাটেজি বানাতে হয়, তাদের বড় সময়ের ব্লক প্রয়োজন। কারণ তারা এমন কিছু তৈরি করছেন যা আগে ছিল না। ম্যানেজার সময়ের মাধ্যমে সিদ্ধান্ত তৈরি করেন, আর মেকার সময়ের মাধ্যমে সম্পদ তৈরি করেন।

৩। ক্যালেন্ডার ও প্রোডাক্টিভিটির ভুল ধারণা
বেশিরভাগ প্রতিষ্ঠানে সমস্যা হয় কারণ ম্যানেজার মেকারকে নিজের মাপকাঠিতে মাপেন। ম্যানেজার দেখেন ক্যালেন্ডার ফাঁকা, তাই ভাবেন মানুষটি ফ্রি আছেন। কিন্তু মেকারের ক্যালেন্ডার ফাঁকা থাকা মানেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করার জন্য প্রস্তুত। এটি অনেকটা জমির মতো; বাইরে থেকে দেখলে খালি মাঠ মনে হয়, কিন্তু কৃষকের চোখে সেটিই ফসল ফলানোর জায়গা। আপনি যদি সেই মাঠে বারবার মেলা বসান, তাহলে ফসল হবে না। ঠিক তেমনই, একজন মেকারের ক্যালেন্ডারে বারবার মিটিং বসালে তার আউটপুট কমে যায়, যদিও বাইরে থেকে মনে হয় তিনি অনেক ব্যস্ত।

৪। মেকার টাইম ও ভবিষ্যৎ সম্ভাবনা
ব্যবসায়িক পরিভাষায় বললে, মেকার টাইম হলো সেই সময় যেখানে কোম্পানির ভবিষ্যৎ তৈরি হয়। নতুন অফার, নতুন মার্কেটিং অ্যাঙ্গেল, মানসম্মত কনটেন্ট, সেলস স্ক্রিপ্ট, অপারেশন সিস্টেম বা প্রোডাক্টের উন্নয়ন এসব কোনো ১৫ মিনিটের ফাঁকে তৈরি হয় না। এগুলো তৈরি হয় গভীর মনোযোগের মাধ্যমে। তাই যে উদ্যোক্তা নিজের ক্যালেন্ডারকে শুধু মিটিং দিয়ে পূর্ণ রাখেন, তিনি আসলে নিজের ভবিষ্যৎ আয়ের পথ বাঁধা গ্রস্থ করেন।

৫। জরুরি বনাম গুরুত্বপূর্ণ কাজ
আরেকটি বড় শিক্ষা হলো, সব জরুরি কাজই গুরুত্বপূর্ণ নয়। অনেক কাজ জরুরি মনে হয় কারণ কেউ এখনই উত্তর চায় বা এখনই মিটিং করতে চায়। কিন্তু জীবনের বড় কাজগুলো সাধারণত চিৎকার করে আপনাকে জ্বালাতন করে না। বই লেখা, ব্যবসার সিস্টেম বানানো, নতুন দক্ষতা অর্জন, শরীর ঠিক রাখা কিংবা গভীর চিন্তা করা এসব কাজ আজ না করলেও কেউ আপনাকে গালমন্দ করবে না। কিন্তু বছরের শেষে এই কাজগুলোই নির্ধারণ করবে আপনি এগিয়েছেন, নাকি একই জায়গায় দাঁড়িয়ে আছেন।

একজন শিক্ষার্থীর জন্যও এই ধারণা সমান দরকারি। সে যদি সারাদিন নোট সাজায়, গ্রুপ চ্যাটে থাকে বা ছোট ছোট কাজ করে, তবে সে ব্যস্ত থাকবে ঠিকই কিন্তু প্রকৃত মেকার টাইম হলো সেটিই, যখন সে গভীরভাবে পড়াশোনা করে, সমস্যার সমাধান করে এবং নিজের ভাষায় বুঝে অনুশীলন করে। একজন চাকরিজীবীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সারাদিন ইমেইল, মিটিং আর রিপোর্ট তাকে ব্যস্ত রাখবে, কিন্তু ক্যারিয়ারকে উন্নত করবে সেই সময়টুকু, যখন সে নতুন দক্ষতা শেখে কিংবা নিজের কাজের ধরন উন্নত করে।

৬। ব্যক্তিগত জীবনে সময়ের প্রয়োগ
ব্যক্তিগত জীবনেও সময়ের এই ROI কাজ করে। আমরা অনেক সময় অন্যদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের জীবনকে পিছিয়ে দিই। সবাইকে সময় দিতে গিয়ে নিজের শরীর, পরিবার, শিক্ষা ও চিন্তা সবকিছু বাদ পড়ে যায়। কিন্তু দিনশেষে দেখা যায়, যাদের খুশি রাখতে এত সময় দিলেন তারা এগিয়ে গেছে, অথচ আপনি নিজের মূল কাজটাই করেননি। তাই ‘না’ বলা শুধু অহংকার নয়, অনেক সময় এটি নিজের ভবিষ্যৎকে বাঁচানোর উপায়।

এই ধারণার সবচেয়ে বাস্তব প্রয়োগ হলো ক্যালেন্ডার ডিজাইন করা। আপনি যদি মেকার হন, তবে দিনের সবচেয়ে শক্তিশালী সময়টা ডিপ ওয়ার্কের জন্য রাখুন। অনেকের জন্য সকালবেলা সবচেয়ে ভালো, কারণ তখন মস্তিষ্ক সজীব থাকে। মিটিং, কল বা মেসেজ দেওয়ার কাজগুলো দিনের শেষভাগে রাখলে আপনার মূল্যবান মানসিক শক্তি সংরক্ষিত থাকে। আর আপনি যদি ম্যানেজার হন, তবে বুঝতে হবে আপনার একটি ছোট মিটিং অন্য কারও পুরো দিনের আউটপুট নষ্ট করতে পারে। তাই মিটিং করার আগে নিজেকে প্রশ্ন করুন, এটি কি সত্যিই প্রয়োজন?

৭। মেকার টাইমের দায়িত্ব ও একাগ্রতা
তবে মেকার টাইমের নামে অলসতা করা চলবে না। যদি আপনি বলেন যে আপনি ডিপ ওয়ার্ক করছেন, তবে সেই সময়ে সত্যিই কাজ করতে হবে। কারণ ফাঁকা ক্যালেন্ডার যেমন একটি সুবিধা, তেমনি এটি একটি বড় দায়িত্বও। আপনি যদি সেই সময় নষ্ট করেন, তবে আপনি নিজের ওপর থেকেই বিশ্বাস হারাবেন। তাই মেকার টাইম মানে ফোন দূরে রাখা, নোটিফিকেশন বন্ধ রাখা, স্পষ্ট লক্ষ্য সামনে রাখা এবং একটানা কাজ করা। এই সময়টাকে পবিত্র সময়ের মতো গুরুত্ব দিতে হবে।

৮। উদ্যোক্তার ভূমিকা ও নিয়ন্ত্রণ
বাস্তবতা হলো, একজন উদ্যোক্তাকে দুই ধরনের ভূমিকাই পালন করতে হয়। কখনো তাকে মেকার হতে হয়, কখনো ম্যানেজার। সমস্যা হয় তখন, যখন তিনি নিজেও জানেন না এখন কোন মোডে আছেন। সকালবেলা যদি তিনি স্ট্র্যাটেজি বানাতে বসেন এবং প্রতি ১০ মিনিটে মেসেজ দেখেন, তবে তিনি মেকারও নন, ম্যানেজারও নন তিনি কেবল একজন রিঅ্যাকটিভ মানুষ। আর রিঅ্যাকটিভ মানুষ কখনো বড় কিছু তৈরি করতে পারে না। বড় কিছু সৃষ্টি করতে হলে নিজের সময়ের ওপর কর্তৃত্ব থাকতে হয়।

পরিশেষে বলতে হয়, সময় ব্যবস্থাপনা আসলে জীবন ব্যবস্থাপনা। আপনি আপনার সময় যেভাবে সাজাবেন, আপনার ভবিষ্যৎও সেভাবেই গড়ে উঠবে। ছোট ছোট অনুরোধ, অপ্রয়োজনীয় মিটিং আর অহেতুক ব্যস্ততা এসব দেখতে নিরীহ মনে হলেও এগুলো ধীরে ধীরে আপনার বড় স্বপ্নকে ধ্বংস করে দেয়। তাই নিজের ক্যালেন্ডারকে শুধু কাজের তালিকা ভাববেন না; এটিকে আপনার ভবিষ্যতের নকশা হিসেবে গণ্য করুন।
সময় শুধু ব্যয় করার বিষয় নয়, এটি বিনিয়োগ যোগ্য সম্পদ।

বাস্তবে এই আইডিয়া কাজে লাগাতে প্রথমে নিজের দিনের সবচেয়ে শক্তিশালী সময়টি খুঁজে বের করুন এবং সেই সময়টুকু ডিপ ওয়ার্কের জন্য জন্য বরাদ্দ করুন। মিটিং, কল বা ছোট কাজগুলো দিনের নির্দিষ্ট অংশে রাখুন যেন কাজের ধারা নষ্ট না হয়। টিমের সদস্যদের আগে থেকেই জানান কখন আপনার শিডিউল ফাঁকা আছে এবং কখন থাকবে না। মনে রাখবেন, ফাঁকা সময় মানেই তা নষ্ট করার জন্য নয় ওটিই আপনার ভবিষ্যৎ গড়ার শ্রেষ্ঠ সময়।

যে মানুষ নিজের সময়কে রক্ষা করতে পারে না, সে নিজের স্বপ্নকেও রক্ষা করতে পারে না।
নুর মোহাম্মদ

28/03/2026

নিজের জন্য যথেষ্ট সময় রাখুন, সারাক্ষণ অন্যের পিছে সময় নষ্ট করবেন না, জীবন কিন্তু একটাই

28/11/2025

যাদের নিজের কোন যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে

16/10/2025

কেমন আছেন সবাই?
❤️🙏❤️

28/08/2025

২০১৫ সালে, রাশিয়ার দূরপ্রাচ্যের প্রিমোরস্কি সাফারি পার্কে আমুর নামের একটি সাইবেরিয়ান বাঘের খাঁচায় তিমুর নামের একটি ছাগলকে ছেড়ে দেওয়া হয়। তিমুরকে জীবন্ত শিকার হিসেবে দেওয়া হলেও, পালিয়ে যাওয়ার পরিবর্তে সে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে এবং এমনকি শিং দিয়ে বাঘটিকে চ্যালেঞ্জ জানায়। দ্য মস্কো টাইমস-এর তথ্যমতে, তিমুরের সাহসিকতায় হতবাক হয়ে আমুর তাকে আক্রমণ করেনি, বরং তারা একসঙ্গে বসবাস শুরু করে।

সময়ের সঙ্গে সঙ্গে তিমুর এবং আমুরের মধ্যে সত্যিকারের এক বন্ধুত্ব গড়ে ওঠে। তাদেরকে একসঙ্গে হাঁটতে, বরফে খেলতে এবং এমনকি পাশাপাশি ঘুমাতেও দেখা গেছে। তিমুর এমনকি আমুরের ঘুমানোর জায়গা দখল করে নেয়, ফলে বাঘটিকে আশ্রয়ের ছাদে গিয়ে বিশ্রাম নিতে হয়। রাশিয়া বিয়ন্ড-এর তথ্যমতে, পার্কের কর্মীরা তাদের শান্তিপূর্ণ আচরণ পর্যবেক্ষণ করার পর সিদ্ধান্ত নেন যে তাদের একসঙ্গে রাখা হবে।

তাদের এই বন্ধুত্ব কয়েক মাস স্থায়ী হয় এবং তা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। তবে, একটি ছোটখাটো ঝগড়ার পর নিরাপত্তার কারণে তিমুরকে আলাদা জায়গায় সরিয়ে নেওয়া হয়। অবশেষে ২০১৯ সালে তিমুর প্রাকৃতিক কারণে মারা যায়। তার দেহভস্ম একটি ব্রোঞ্জের ভাস্কর্যের নিচে সমাধিস্থ করা হয়, যা তার সম্মানে নির্মিত হয়েছিল।
Collected

23/08/2025

এই সেই ডক্টর মির্জা গালিব যিনি,ঢাবি রসায়ন ডিপার্টমেন্ট থেকে সর্বোচ্চ মার্ক নিয়ে গ্রাজুয়েশন শেষ করেছিলেন।

কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে শিক্ষক হিসাবে নেয়নি।

তখন তিনি আক্ষেপ করে বলেছিলেনঃ
❝ঢাকা ভার্সিটি আমাকে শিক্ষক হিসেবে নেয়নি, এটা তাদের ব্যর্থতা। আমি ঢাকা ভার্সিটির চাইতে বড় ভার্সিটির শিক্ষক হবো"

ডক্টর মির্জা গালিব যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।

শিক্ষার বিষয়:

মনের মধ্যে একটা জিদ রাখো যে তুমি পারবে তুমি সফল হবে । তুমি তোমার চাওয়ার থেকেও বেশি পাবে🖤💣

তুমি সফল হবে -ইনশা আল্লাহ।

কালেক্টেড।

Photos from মোটিভেশনাল উক্তি's post 22/08/2025

কাকরাইল মোড়ের সিগন্যালে এই বাচ্চাটা বৈয়মে করে কলম বিক্রি করছে। তারে বিশ টাকা দিয়ে বললাম, কলম লাগবে না। সে নাছোড়বান্দা। তার মা নাকি তারে বলে দিছে কেউ ফাউ টাকা দিলে নিবি না। ভিক্ষা করা ভালো না। শেষ পর্যন্ত জোর করে কলম দিয়েই ছাড়লো। কলম ফেরত দিলে সে টাকা ফেরত দিয়ে দেয়। পরে বললাম ১০০ টাকা হাদিয়া দিচ্ছি, কলম রেখে দাও। তাও নিলো না। সে দুইটা কলমই দিবে, বিনিময়ে বিশ টাকাই নিবে।
Ruhul Amin

23/07/2025

#ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️
প্লিজ পেইজটি ফলো করে দিন🙏





দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজেকশন, দ্বিতীয়টি হল আবিষ্কার যে কিছু পদার্থ আলোর এক্সপোজার দ্বারা দৃশ্যমানভাবে পরিবর্তিত হয়[২]। 18 তম শতাব্দীর আগে হালকা সংবেদনশীল উপকরণ দিয়ে ছবি তোলার কোন প্রচেষ্টা নির্দেশ করে এমন কোন শিল্পকর্ম বা বর্ণনা নেই।
লে গ্রাস ১৮২৬ বা ১৮২৭ এ জানালা থেকে দেখা দৃশ্য, মনে করা হয় যে এটি সবচেয়ে আগে বেঁচে থাকা ক্যামেরার ছবি। [১] আসল (বামে) এবং রঙিন পুনর্নবীকরণ (ডান)।
১৭১৭ সালের দিকে, জোহান হেইনরিচ শুলজ একটি বোতলের উপর কাটা-আউট অক্ষরগুলির ছবি তুলতে হালকা সংবেদনশীল স্লারি ব্যবহার করেছিলেন। তবে এই ফলাফলগুলো স্থায়ী করার চেষ্টা করেননি তিনি। 1800 এর কাছাকাছি, থমাস ওয়েডগউড প্রথম নির্ভরযোগ্যভাবে নথিভুক্ত করেছেন, যদিও স্থায়ী রূপে ক্যামেরার ছবি তোলার ব্যর্থ প্রচেষ্টা ছিল। তার পরীক্ষা-নিরীক্ষা বিস্তারিত আলোকচিত্র তৈরি করেছিল, কিন্তু ওয়েডগউড এবং তার সহযোগী হামফ্রি ডেভি এই ছবিগুলিকে ঠিক করার কোন উপায় খুঁজে পাননি।
1826 সালে, Nicephore Niépce প্রথম একটি ছবি ঠিক করতে সক্ষম হয়েছিল যা একটি ক্যামেরা দিয়ে ধরা হয়েছিল, কিন্তু কমপক্ষে আট ঘন্টা বা এমনকি কয়েক দিন ক্যামেরার এক্সপোজার প্রয়োজন ছিল এবং প্রাথমিক ফলাফলগুলি খুব অপরিশোধিত ছিল। নিপেসের সহযোগী লুই ড্যাগেরেরে ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া বিকশিত করতে শুরু করেছেন, প্রথম প্রকাশ্যে ঘোষিত এবং বাণিজ্যিকভাবে কার্যকর ফটোগ্রাফিক প্রক্রিয়া। ড্যাগেররিওটাইপের ক্যামেরায় শুধুমাত্র কয়েক মিনিট এক্সপোজার প্রয়োজন, এবং পরিষ্কার, সূক্ষ্মভাবে বিস্তারিত ফলাফল তৈরি। ২ আগস্ট, ১৮৩৯ তারিখে ড্যাগেরে প্যারিসে চেম্বার অফ পিয়ারস-এ প্রক্রিয়াটির বিবরণ প্রদর্শন করেন। ১৯ আগস্ট ইনস্টিটিউট প্যালেস এ অ্যাকাডেমি অফ সায়েন্স এবং অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর একটি সভায় কারিগরি বিবরণ প্রকাশ করা হয়। (জনসাধারণকে আবিষ্কারের অধিকার প্রদানের জন্য, ড্যাগেররে এবং নিপেসেকে জীবনের জন্য উদার বার্ষিকী প্রদান করা হয়। )[3][4][5] যখন মেটাল ভিত্তিক ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া জনসাধারণের কাছে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়েছিল, তখন কাগজ-ভিত্তিক ক্যালোটাইপ নেতিবাচক এবং লবণ প্রাই এর প্রতিযোগী পদ্ধতি

17/07/2025

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না। কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে তার ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।

এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন যায়গায় অবস্থান করছেন—সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়। তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।

04/07/2025

অপরাধবোধ ছাড়াই “না” বলতে পারাটা একধরনের গুরুত্বপূর্ণ স্কিল। অনেক সময় ক্লায়েন্টের চাপে কিংবা কাজ পাওয়ার লোভে এমন কিছু প্রমিস করে ফেলি, যা বাস্তবে রক্ষা করা কঠিন হয়। বিশেষ করে কোনো প্রজেক্টে ওভার প্রমিস করলে পরবর্তীতে তার বিরূপ প্রভাব পড়ে—কাজের কোয়ালিটি কমে যায়, সময়মতো ডেলিভারি দেয়া সম্ভব হয় না, আর ক্লায়েন্টের কাছ থেকেও নেগেটিভ ফিডব্যাক আসে।

এই অভ্যাস শুধু প্রফেশনাল রেপুটেশনই নষ্ট করে না, নিজের মানসিক চাপও বাড়ায়। তাই নিজের সীমাবদ্ধতা বুঝে সঠিক জায়গায় “না” বলতে শেখা অনেক বেশি দরকারি।

22/06/2025

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Asia
Dhaka
8422