কুরআনিক চিকিৎসা সেন্টার এবং ইসলামিক জিন্দেগী
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কুরআনিক চিকিৎসা সেন্টার এবং ইসলামিক জিন্দেগী, Education, Dhaka.
It is an islamic page .I Want to reach the islamicnews in evry place of
the world.So i hope your help in my any islamic serve with me.Please watch my videos of my youtube channel "KABA MEDIA BD" islamicinformation and stay my facebookpage with share.
11/06/2026
প্রিয় বন্ধুগণ! একটু চোখের পরীক্ষা হয়ে যাক। দেখা যাক কার দৃষ্টিতে কয়টি বিড়াল অনুমান করতে পারেন।
11/06/2026
শিক্ষার উন্নয়নে অনেক বড় বাজেট তবে শিক্ষকদের অর্থনৈতিক উন্নয়নে নয়। প্রিয় বন্ধুগণ! বিষয়টি বোধগম্য নয় যে শিক্ষকদের আর্থ-সামাজিক লাভ কী? গাছের গোড়া কেটে আগায় পানি দিলে কি সমাধান আসবে?
না কখনো না। প্রথমে শিক্ষকদের অর্থনৈতিকভাবে ইজ্জতের সাথে বাঁচার জন্য এমন একটা বেতন দিতে হবে যেন ক্লাসে গিয়ে সংসারের অভাব অনটনের বিষয় নিয়ে ভাবতে না হয়।
মহান আল্লাহ পাক যেন সরকার কর্তৃপক্ষকে বুঝার তাওফিক দান করেন। আমিন
প্রাণীর প্রতি ইসলামের অবস্থান:
(বি:দ্র: ইসলাম শুধুমাত্র নামায-কুরআনের কথাই বলেননি বরং প্রত্যেক বস্তুর বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেছেন)
الصف السابع من الداخل
দাখিল সপ্তম শ্রেণী :
الرحمة على الخلق
তথা সৃষ্টির প্রতি দয়া
الحَبَوَانُ مَخْلُوق يحس كَمَا نَجس وَيَشْعُرُ بالألم کُمَا نَشْعُرُ
وَلَكِنَّهُ لَا يَنْطِقُ وَلَا يَكْشِفُ عَنْ المه
অনুবাদ:
পিতা তার পুত্রকে বলল: প্রাণিজগৎ এমন সৃষ্টিকুল, তারা অনুভব করে, যেমন আমরা অনুভব করি এবং তারা কষ্ট অনুভব করে যেমন আমরা অনুভব করি।
কিন্তু সে কথা বলতে পারে না এবং তার ব্যথা প্রকাশ করতে পারে না।
فَوَاحِبُنَا أَنْ نَرْحَمَهُ فَنُطْعِمَهُ وَنَسْقِيَهُ وَنُعَالِجَهُ وَلَا نُؤْذِيَهُ.
وَقَدْ فَرَضَتِ الْأَدْيَانُ السَّمَاوِيَّةُ كُلُّهَا الرَّحْمَةَ بِالْحَيَوَانَاتِ.
وَقَامَتْ أُمَمٌ كَثِيرَةٌ بِجُهُودٍ لِحِمَايَتِهَا والدفاع عَنْهَا ضِدَّ الْمُعَامَلَةِ الْقَاسِيَةِ مَعَهَا
وَكَوَّنَتْ جَمْعِيَّاتٍ لِلرِّفْقِ بِالْحَيَوَانَاتِ لِرِعَايَتِهَا وَعِلاَجِهَا وَالْإِحْسَانِ إِلَيْهَا لِسَبَب ضَعْفِهَا وَعَدَمِ القُدْرَةِ عَلَى الْكَلَامِ.
وَقَدْ خَلَقَ اللهُ الْحَيَوَانَاتِ وَالْأَنْعَامَ . وَسَخَّرَهَا لَنَا وَجَعَلَ فِيْهَا فَوَائِدَ كَثِيرَةٌ.
قَالَ الْوَلَدُ : مَا هُوَ مَوْقِفُ الدين الْإِسْلَامِيِّ مِنَ الْحَيَوَانِ؟
قَالَ الْوَالِدُ : الْإِسْلَامُ لَهُ مَوْقِفٌ إِنْسَانِ كَرِيْمٌ
اهْتَمَّ بِالْحَيَوَانِ اِهْتِمَامًا بَالِفًا.
وَأَمَرَ الْإِنْسَانَ بِأَنْ يَرْعَى حَقَّ الْحَيَوَانِ وَأَنْ يُعَامِلَهُ مُعَامَلَةٌ حَسَنَةٌ
অনুবাদ :
সুতরাং আমাদের কর্তব্য হলো তার প্রতি দয়া করা। আমরা তাকে খাদ্য খাওয়াব, পান করাব, চিকিৎসা করাব এবং তাকে কোনো কষ্ট দিব না।
আর প্রত্যেক আসমানী ধর্ম জীবজন্তুর প্রতি অনুগ্রহ করা ফরয করেছে।
অনেক জাতি তাদের রক্ষণাবেক্ষণ এবং তাদের প্রতি কঠিন আচরণ প্রতিহত করার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে।
পশুপাখিদের দুর্বলতা ও কথা বলার ওপর অক্ষমতার কারণে তাদের প্রতি মমতা প্রদর্শন, সংরক্ষণ এবং চিকিৎসা দেওয়া ও সেগুলোর প্রতি সদাচরণ করার জন্য বহু সংস্থা গঠিত হয়েছে।
মহান আল্লাহ জীবজন্তু ও চতুষ্পদ প্রাণিকুল সৃষ্টি করেছেন এবং তাদেরকে আমাদের অনুগত করেছেন। আর তাদের মাঝে অনেক কল্যাণ নিহিত রেখেছেন।
পুত্র বলল: জীবজন্তুর ব্যাপারে ইসলাম ধর্মের অবস্থান কী?
পিতা বললেন: ইসলামে এদের ব্যাপারে উদারতাপূর্ণ মানবিক অবস্থান রয়েছে।
জীবজন্তুর প্রতি (ইসলাম) যথাযথ গুরুত্বারোপ করেছে।
আর জীবজন্তুর অধিকার সংরক্ষণ এবং তার সাথে উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছে।
প্রচারে : হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান জামালপুরী আত্ব তাহেরী। ০১৬২৭২৬৫৪৯৩
10/06/2026
অত্যন্ত হাস্যকর বিষয়! টাকা দেওয়া হয় একই স্থান থেকে নিজেরটা যথাসময়ে কিন্তু এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে গড়িমসি, না দিতে পারলে আরোও ভালো। আধা সরকারি না লিখে বেসরকারি লিখা হয়। বেতন শব্দ ব্যবহার না করে অনুদান শব্দ ব্যবহার করা হয়। মূলত এইগুলো কিসের আলামত? বাংলাদেশ স্বাধীন হলেও এমপিওভুক্ত শিক্ষকদের বেলায় স্বাধীনতা নেই বললেই চলে। কার ইশারায়? কাদের কারণে? কিসের লাভে? এইধরণের আচরণ করা হচ্ছে? তারা বাংলাদেশের নাগরিক নয়? বৃটিশের কোলাকৌশল থেকে কি এমপিওভুক্ত শিক্ষকদের মুক্তি মিলবে না। এই জমানায় আর একজন ফারুকে আজমের দরকার ছিল। যার বলিষ্ঠ কন্ঠ এবং ন্যায়বিচারের মাধ্যমে রাজ্যে শান্তি বিরাজমান ছিল। তাই আসুন, পরকালকে ভয় করে প্রত্যেকের অধিকার ফিরিয়ে দিন।
প্রচারে: হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান জামালপুরী আত্ব তাহেরী।
10/06/2026
১।
ذكر النبى صلى الله عليه وسلم أن إمرأة قاسية القلب استحقت بدخول النار
لأنها امسَّكَتُ قطة وَوَضَعَتْهَا فى حجْرَهُ وَاغلَقتْ عَلَيْهَا
فلا هى أَطْعَمَتُهَا. وَلَا هِيَ تَرَكَتْهَا تأْكُلُ مِنْ حَشَرَاتِ الْأَرْ ص
حَتَّى مَاتَتْ مِنَ الْجُوعِ
متفق عليه
২।
كَمَا أَخْبَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : عَنْ رَجُلٍ نَالَ الْأَجْرَ الْعَظِيمَ مِنَ اللَّهِ تَعَالَى بِسَبَبٍ عَطْفِهِ عَلَى الْحَيَوَانِ
كَمَا رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ (رضـ) أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قَالَ بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بَطَرِيقِ اسْتَدَّ عَلَيْهِ الْعَطَسُ
فَوَجَدَ بِرًا فَنَزَلَ فِيْهَا فَشَرِبَ
ثُمَّ خَرَجَ فَإِذَا كَلْبٌ يَلْهَتُ. يَأْكُلُ النَّرى مِنَ الْعَطَش
فَقَالَ الرَّجُلُ : لَقَدْ بَلَغَ هُذَا الْكَلْبَ مِنَ العَطَشِ مِثْلَ الَّذِي كَانَ بَلَغَ بِيْ.
فَنَزَلَ الْبِئْرَ فَمَلَا خُفَّهُ ثُمَّ أَمْسَكَهُ بِفِيْهِ فَسَقَى الْكَلْبَ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ له
(بخارى شريف)
অনুবাদ:
হাদিস-০১। নবি করিম (স) ইরশাদ করেন, কঠিন হৃদয়ের অধিকারিণী এক মহিলা জাহান্নামে প্রবেশের উপযুক্ত হয়েছে।
কেননা, সে একটি বিড়ালকে আটক করে তাকে একটি কক্ষে তালাবদ্ধ করে রেখেছিল।
উপরন্তু সে তাকে কোনো কিছু খাওয়ায়নি এবং তাকে ছেড়েও দেয়নি। যাতে সে জমিনের পোকামাকড় খেতে পারে।
এমনকি (সে বিড়ালটি) ক্ষুধার তাড়নায় মারা গেল।
(বুখারী ও মুসলিম শরীফ)
হাদিস -০২। অনুরূপভাবে নবি করিম (স) এমন এক ব্যক্তি সম্পর্কে আমাদেরকে সংবাদ দিয়েছেন, যে জীবের প্রতি অনুগ্রহ করার কারণে মহান আল্লাহর পক্ষ থেকে মহা প্রতিদান পেয়েছে।
যেমন আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন, একদা পথিকের প্রচণ্ড পিপাসা এক পেয়েছিল।
অতঃপর সে একটি কূপ দেখতে পেল ও তাতে অবতরণ করল এবং তা থেকে পানি পান করল।
এরপর কূপ থেকে বের হয়ে হঠাৎ দেখতে পেল, একটি কুকুর তৃষ্ণায় মাটি কামড়াচ্ছে।
লোকটি (মনে মনে) বলল, নিশ্চয় এ কুকুরটির তৃষ্ণা পেয়েছে, যেমনিভাবে আমাকে পেয়েছিল।
লোকটি কূপের মধ্যে অবতরণ করল এবং তার মোজা পূর্ণ করল।
অতঃপর সে তা (মোজা) নিজের মুখে ধারণ করে এনে কুকুরটিকে পান করাল।
তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হলেন ফলে তাকে ক্ষমা করে দিলেন।
(বুখারী শরীফ)
প্রচারে: হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান জামালপুরী আত্ব তাহেরী।
الصف الثامن من الداخل
দাখিল অষ্টম শ্রেণি
📖বিষয়:আল লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়্যাহ
اِرْحَمِ الطَّيْرَ والحيوان، لَا تَحْبِسْهَا فِي أَلْقَاصِهَا وَدَعْهَا تَهِيمُ فِي فَضَائِهَا حَيْثُ تَشَاءُ وَيَقَعُ حَيْثُ يَطِيبُ لَهَا التَّغْرِيدُ وَالتَّنْقِيرُ
أَطْلِقُ سَبِيْلَهَا وَأَطْلِقُ سَمْعَكَ وَبَصَرَكَ وَرَاءَهَا لِتَسْمَعَ تَغْرِيْدَهَا فَوْقَ الْأَشْجَارِ، وَفِي الْغَابَاتِ وَعَلَى شَوَاطِئِ الْأَنْهَارِ
وَتَرَى مَنْظَرَهَا وَهِيَ طَائِرَةٌ فِي جَوَ السَّمَاءِ فَيُخَيَّلُ إِلَيْكَ أَنَّهَا أَجْمَلُ مِنْ مَنْظَرِ الْفَلَكِ الدَّائِرِ وَالْكَوْكَبِ السَّيَّارِ.
أَيُّهَا السُّعَدَاءُ أَحْسِنُوا إِلَى الْبَائِسِينَ وَالْفُقَرَاءِ وَامْسَحُوا دُمُوعَ الْأَشْقِيَاءِ وَارْحَمُوْا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ
لان الراحمين يرحهم الرحمن তথা- পরম করুণাময় দয়ালু দয়াশীলগণের প্রতিও দয়া করেন।
অনুবাদ :
তুমি পাখির প্রতি সদয় হও, তাকে খাঁচায় বন্দি করো না, তাকে ছেড়ে দাও যেন সে' স্বাধীনভাবে আকাশে উড়তে পারে। যেখানে খুশি বসে গান করবে আর ঠোকর দিবে।
তুমি তার পথ সুগম করে দাও এবং তার পানে চোখ ও কান খোলা রাখ, যেন গাছগাছালি, বনবনানী এবং নদনদীর তীর থেকে তার কলরব শুনতে পার।
আরও দেখতে পাবে মুক্ত আকাশে তার উড়ার দৃশ্য। তখন তোমার মনে হবে, এটা ঘূর্ণায়মান গ্রহ ও গতিশীল নক্ষত্রের দৃশ্যের চেয়েও সুন্দর।
হে ভাগ্যবানগণ! তোমরা দুর্দশাগ্রস্ত ও দরিদ্রের প্রতি সদাচরণ কর এবং হতভাগাদের অশ্রু মুছে দাও। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া কর, তাহলে যিনি আকাশে আছেন, তিনিও তোমাদের প্রতি দয়া করবেন।
🖊️প্রচারে: হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান জামালপুরী আত্ব তাহেরী। ০১৬২৭২৬৫৪৯৩
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
1200