11/07/2026
আমার বিশ্বাস, মাঠ পর্যায়ে এমন খুব কম প্রকৌশলী আছেন যারা পুরাতন ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ (Vertical Extension) করতে গিয়ে Lap Length নিয়ে সমস্যায় পড়েননি। বিশেষ করে ২০/২৫ বছর আগে নির্মিত ভবনগুলোতে প্রায়ই দেখা যায়—
▪️কোথাও ১–২ ফুট রড রাখা আছে, আবার কোথাও মাত্র ৬ ইঞ্চি!
▪️কোথাও ১০টি রডের মধ্যে ৫টি ঠিক আছে, বাকিগুলোর নাই!
▪️কোথাও রড আছে ঠিকই কিন্তু সঠিক কংক্রিট কভার ও সংরক্ষণের অভাবে মারাত্মক Corrosion হয়েছে।
যার ফলে অনেক সময় এসব ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ অত্যন্ত জটিল হয়ে পড়ে। যদিও বর্তমান প্রযুক্তিতে এসব সমস্যার সমাধান সম্ভব, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কোডের নির্দেশনা মেনে সেই সমাধান বাস্তবায়ন করা।
------------------------------------------------------
কোড কী বলে?
BNBC 2020 (ACI 318-19 ভিত্তিক) অনুযায়ী— একই ক্রস-সেকশনে Column-এর ৫০% এর বেশি Longitudinal Reinforcement-এ Lap Splice দেওয়া যাবে না।
অর্থাৎ, একটি কলামে যদি ৮টি রড থাকে, তাহলে একই উচ্চতায় সর্বোচ্চ ৪টি রডে Lap দেওয়া যাবে। বাকি রডগুলোর Lap ভিন্ন উচ্চতায় (Staggered Splice) দিতে হবে।
এর উদ্দেশ্য—
▪️ একই স্থানে স্টিলের ঘনত্ব কমানো।
▪️ Stress Concentration হ্রাস করা।
▪️ নিরাপদ Load Transfer নিশ্চিত করা।
▪️ Column-এর Ductility বৃদ্ধি করা।
------------------------------------------------------
কোড আরো বলে;
Beam-Column Joint এবং সম্ভাব্য Plastic Hinge Region- অর্থাৎ স্ল্যাবের ঠিক উপরে এবং বিমের ঠিক নিচের এক-তৃতীয়ায়ংশের মধ্যে Lap Splice পরিহার করতে হবে।
বিশেষ করে Seismic Frame-এর ক্ষেত্রে Lap Splice সাধারণত Column-এর মধ্যবর্তী অংশে (Middle Region) দেওয়ার সুপারিশ করেছে, যাতে Joint Region-এর দুর্বলতা তৈরি না হয়।
------------------------------------------------------
কিন্তু বাস্তবিক অর্থে কি আসলেই এটা মেনে কাজ করা হয়?
যখন আমরা শুধু মাত্র একটি ফ্লোর নির্মাণ করে কাজ বন্ধ রাখি, তখন প্রায় সব রড একই লেভেলে কেটে ফেলতে হয়, যা কোডের মূল বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তবে বর্তমান ড্রয়িংয়ে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে সরকারি প্রকল্পে ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য মাত্র ৬০০–৯০০ মিমি রড রাখা হতো, এখন সেটাকে বাড়িয়ে ১২০০মিলি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
cltd..