Save Cadet College Campaign

Save Cadet College Campaign বাংলাদেশের বারোটি ক্যাডেট কলেজের পরি

11/05/2021
11/03/2021

"আগে এক্সক্যাডেট সেইভ হোক পরে সেইভ ক্যাডেট কলেজ ক্যাম্পেইন করা যাবে"

মুশতাক ভাই মরে বেঁচে গেলেন। আর আমরা বেঁচে মরে আছি এই মরার দেশে! ভারতের স্বাধীনতা দিবসে আমাদের সেনাদের সেলুট দেয়া দেখতে দেখতে ভাবছিলাম, এই সেনাদের মধ্যে কতজন এক্সক্যাডেট? মাননীয় প্রধানমণ্ত্রী আমাদের সেনাদের কবে যে শাড়ীচুড়ি পরিয়ে যেমন খুশী তেমন সাজোর ট্যালেন্ট দেখাতে ভারতে পাঠাবেন সেই স্বপ্নে এখন বিভোর হয়ে রইলাম! অবশ্য পিলখানা আমাদের সেনাদের মাজায় কষে এমন লাথি দিয়েছে শাড়ী পরে সেলুট দেয়াটা কঠিন হয়ে যাবে বৈ কি!

"কুমির তোর জলে নেমেছি" - র‍্যাবের প্রথম দিকের ঢালাওভাবে ধরাধরি ছোঁয়াছুয়ি খেলার সময় অথবা গতবছর শহীদুল ভাইয়ের ঘটনা পর্যন্ত ভাবতাম ক্যাডেট এক্সক্যাডেটদের ভয় কি? আমাদের বড় ভাইয়েরা আছেন না? কারো না কারো মাধ্যমে ঠিকই কুমিরের কাছ থেকে ছাড়া পেয়ে যাবো। আজ যখন দেখি আমিতো কোন ছাই, কুমির চাষ করা ভাই পর্যন্ত কুমিরের সাথে পেরে ওঠেনি তখন বুঝতে হবে আমরা ক্যাডেটরা সত্যি bubble এর মধ্যে বেড়ে উঠেছি - মুশতাক ভাই এই bubble টা ফাটিয়ে দিলেন!

মুশতাক ভাই ছিলেন বাংলাদেশের সবচেয়ে সিনিয়র ক্যাডেট কলেজ ফৌজ্দারহাটের এক্সক্যাডেট। সেই সুবাদে ফৌজ্দারহাটের তো বটেই ভাইয়ের ক্লাসমেইটদের অনেক ক্ষমতাসম্পন্ন হওয়ার কথা। এ কদিন ধরে ভাবছি ভাইয়ের ক্লাসমেইটরা কি প্রকাশ্যে কোন বিবৃতি দিয়েছেন? দিলেও আসলে উনাদের কি বলার আছে? ইফেক্টিভ কিছু যদি করেই থাকতেন তাহলে এই হয়? সেই উত্তর কিছুটা হলেও এক বড় ভাই দিয়েছেন - দুধ আর ঘিতে অভ্যস্ত আমরা এক্সক্যাডেটরা ঐ দুধ ঘিটা নিশ্চিত করতেই ব্যস্ত; এর মধ্যে কে মরলো কে বাচঁলো তার সময় কোথায়?

বলছিলাম আগে এক্সক্যাডেট বাঁচুক তারপর ক্যাডেট কলেজ বাঁচানো যাবে। মুশতাক ভাই ফৃডম অব স্পীচ এর কারণে প্রাণ দিয়েছেন - এসব ফুলিয়ে ফাপিয়ে বলাটা অন্যায় হবে। বরং আসল কথা উনার জীবনটা কেড়ে নেয়া হয়েছে। আমরা সকলে মিলে কেড়ে নিয়েছি। ইনফ্যাক্ট উনি ক্যাডেট কলেজের নানান অনলাইন অফ্লাইন গ্রুপের মেম্বার না হলেই বরং অকালে প্রাণ হারাতেন না। ঘরের মধ্যেই যে ঘোষেটী বেগম, বিভীষণ!

First they came for the socialists, and I did not speak out—     Because I was not a socialist.Then they came for the tr...
28/02/2021

First they came for the socialists, and I did not speak out—
Because I was not a socialist.
Then they came for the trade unionists, and I did not speak out—
Because I was not a trade unionist.
Then they came for the Jews, and I did not speak out—
Because I was not a Jew.
Then they came for me—and there was no one left to speak for me.

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান সাহিত্যিক নিমোলারের কোন এক বক্তৃতার অংশ হিসেবে কথাগুলির জন্ম। প্রথম দিকে জার্মান নাজী বাহিনীর সমর্থক নিমোলার পরবর্তীতে নাজী বিরোধীদের দলে যোগ দেন। নাজী বাহিনীর অত্যাচারের প্রতিবাদ না করায় নিজের এবং তখনকার সুশীল বুদ্ধিজীবীদের প্রতি এক ধরনের হতাশা থেকেই অসংখ্য মৃত্যুর জন্য সকলের নীরবতাকে দায়ী করে কথাগুলি বলেছিলেন।

এই পেইজের প্রফাইল পিক পোস্ট করার তারিখটা দেখে আসুন। আড়াই বছর আগের। আইসিটি আইনের প্রতিবাদ করে কত পোস্ট করা হল। দেশে তুমুল হৈচৈ হল আমাদের শাহীদুল ভাইকে অ্যারেস্ট করা নিয়ে, অথচ তখন আমরা ক্যাডেটরা নির্বিকার থাকলাম। এমন কি স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তায় নেমে ক্লাস বয়কট করল, আমরা এক্সক্যাডেটরা তখন বালিতে মুখ গুঁজে পড়ে থাকলাম। শাহীদুল ভাইয়ের সমসাময়িক এক্সক্যাডেট জাঁদরেল জেনারেল ব্রিগেডিয়ার ভাইবোনরা তখন লাপাত্তা। বিভিন্ন এক্সক্যাডেট গ্রুপের নেতানেত্রীসহ আমরা যে যার মত নিরাপদ গর্তে ঢুকে গেলাম!

আসলে আমরা ক্যাডেটরা মুখে ফেনা তুলবো, ক্যাডেটহুড ব্রাদারহুডের ব্যান্ড বাজাবো, কিন্তু প্রতিবাদ জিনিসটা কি তা জিজ্ঞেস করলেই দুই পায়ের ফাঁকে লেজ গুটিয়ে খেঁচে ভোঁ দৌড় দেবো। আসুন চুপ করে থাকি। সারা দেশ প্রতিবাদ করুক। আমরা ব্যস্ত থাকি আমাদের লেজের যত্ন নিতে! প্রসংগতঃ যাদের জানা নেই তাদের জন্য বলি, মুশতাক ভাই একজন এক্সক্যাডেট ছিলেন। ভাই, ভালো থাকুন, যেখানেই থাকুন।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গত বছর মে মাসে আটক হওয়া লেখক মুশতাক আহমেদ কারা হেফাজতেই মারা গেছেন। প্রতিবাদে মধ্যর....

02/06/2020

এসএসসি ২০২০ এ মোট ৬১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১০ জন জিপিএ ৫ এবং ২ জন জিপিএ ৪ পেয়েছেন। পাশের হার শতভাগ। এ বছরসহ পরপর ছয় বছর ঝিনাইদহ, মির্জাপুর, রাজশাহী, রংপুর, পাবনা এবং জয়পুরহাট এক নাগাড়ে শতভাগ জিপিএ ৫ পেয়ে চলেছে! সকলকে অভিনন্দন !
১. ফৌজদারহাট ক্যাডেট কলেজ (চট্টগ্রাম বোর্ড) - ২০২০: ৪৪/৪৪, ২০১৯: ৪৮/৫০, ২০১৮: ৪৩/৪৬, ২০১৭: (৪৭/৪৮), ২০১৬: (৫৫/৫৬), ২০১৫: ৩য় (৫৫/৫৫), ২০১৪: ৮ম (৪৭/৫০)
২. ঝিনাইদহ ক্যাডেট কলেজ (যশোর বোর্ড) - ২০২০: ৪৯/৪৯, ২০১৯: ৫৫/৫৫, ২০১৮: ৫০/৫০, ২০১৭: (৫২/৫২), ২০১৬: (৫২/৫২), ২০১৫: ১ম (৪৬/৪৬), ২০১৪: ১ম (৫২/৫২)
৩. মির্জাপুর ক্যাডেট কলেজ (ঢাকা বোর্ড) - ২০২০: ৫২/৫২, ২০১৯: ৫৫/৫৫, ২০১৮: ৪৯/৪৯, ২০১৭: (৪৭/৪৭), ২০১৬: (৫০/৫০), ২০১৫: ১৩তম (৪৯/৪৯), ২০১৪: ১৮তম (৫৩/৫৩)
৪. রাজশাহী ক্যাডেট কলেজ (রাজশাহী বোর্ড) - ২০২০: ৪৬/৪৬, ২০১৯: ৪৫/৪৫, ২০১৮: ৫০/৫০, ২০১৭: (৫১/৫১), ২০১৬: (৫৫/৫৫), ২০১৫: ১ম (৫৬/৫৬), ২০১৪: ৭ম (৫২/৫২)
৫. সিলেট ক্যাডেট কলেজ (সিলেট বোর্ড) - ২০২০: ৫৪/৫৪, ২০১৯: ৫১/৫১, ২০১৮: ৪৪/৪৪, ২০১৭: (৫১/৫১), ২০১৬: (৫০/৫১), ২০১৫: ১ম (৫৪/৫৪), ২০১৪: ১ম (৫৩/৫৩)
৬. রংপুর ক্যাডেট কলেজ (দিনাজপুর বোর্ড) - ২০২০: ৫৪/৫৪, ২০১৯: ৫৬/৫৬, ২০১৮: ৪৮/৪৮, ২০১৭: (৫৪/৫৪), ২০১৬: (৪৮/৪৮), ২০১৫: ২য় (৫৩/৫৩), ২০১৪: ৭ম (৪৮/৪৮)
৭. বরিশাল ক্যাডেট কলেজ (বরিশাল বোর্ড) - ২০২০: ৫৪/৫৪, ২০১৯: ৫২/৫২, ২০১৮: ৪৬/৪৬, ২০১৭: (৫০/৫০), ২০১৬: (৫২/৫২), ২০১৫: ১ম (৫৫/৫৫), ২০১৪: ১ম (৫৪/৫৪)
৮. ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ (ঢাকা বোর্ড) - ২০২০: ৫০/৫১, ২০১৯: ৫৩/৫৪, ২০১৮: ৫০/৫০, ২০১৭: (৫৩/৫৩), ২০১৬: (৫০/৫০), ২০১৫: ১০ম (৫০/৫০), ২০১৪: ১৮তম (৫৪/৫৪)
৯. পাবনা ক্যাডেট কলেজ (রাজশাহী বোর্ড) - ২০২০: ৫৪/৫৪, ২০১৯: ৫৫/৫৫, ২০১৮: ৫১/৫১, ২০১৭: (৫০/৫০), ২০১৬: (৪৯/৪৯), ২০১৫: ৬ষ্ঠ (৪৮/৪৮), ২০১৪: ৮ম (৫১/৫১)
১০. কুমিল্লা ক্যাডেট কলেজ (কুমিল্লা বোর্ড) - ২০২০: ৪৭/৪৭, ২০১৯: ৫১/৫১, ২০১৮: ৪৭/৪৭, ২০১৭: (৫২/৫২), ২০১৬: (৪৬/৪৯), ২০১৫: ৪র্থ (৪৯/৪৯), ২০১৪: ২য় (৫০/৫০)
১১. ফেনী গার্লস ক্যাডেট কলেজ (কুমিল্লা বোর্ড) - ২০২০: ৫৪/৫৫, ২০১৯: ৫৬/৫৬, ২০১৮: ৫১/৫১, ২০১৭: (৬০/৬১), ২০১৬: (৫১/৫১), ২০১৫: ৩য় (৫৯/৫৯), ২০১৪: ২য় (৫৪/৫৪)
১২. জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ (রাজশাহী বোর্ড) - ২০২০: ৫২/৫২, ২০১৯: ৫৯/৫৯, ২০১৮: ৫১/৫১, ২০১৭: (৫৫/৫৫), ২০১৬: (৫২/৫২), ২০১৫: ২য় (৩৯/৩৯), ২০১৪ সেরা বিশে নেই (৩৯/৩৯)

11/02/2020

[Excerpts from a decade old Daily Star article written by a brother from FCC 1959-65 Intake.]

"We woke to the sound of a bugle, military style, to begin our activity-filled days. In my previous school, the best dressed student was our dhobi's son who used to wear a laundered shirt every day, presumably not his! Now I went through five changes of uniforms every day, one to suit each activity. Food was served in a gleaming white dining room adorned with sporting trophies and Navy crests. There was an air of colonial ambience as we unfolded our starched, fresh white napkins while waiters wearing crisp white uniforms served our meals; it was a far cry even for the most sleek city boys......

Sadly, I have come to the conclusion that FCC and similar schools have simply failed to live up to the aspirations and expectations of the nation......

I have benefitted enormously from my FCC experience. However, a true cost-benefit analysis made from a national perspective will reveal some unpleasant truths. The huge investments have simply not delivered commensurate results......
.....funded by the public purse and the public has a right to be paid back"

There is more that they can do. Photo: Star Campus

PCC: Pabna Cadet College
12/01/2020

PCC: Pabna Cadet College

BCC: Barishal Cadet College
12/01/2020

BCC: Barishal Cadet College

First ever promotional video of any cadet colleges starring Barishal Cadet College is launched by Dot Studios. Its a stand-alone effort by the cadets. [Put o...

CCR: Rangpur Cadet College
12/01/2020

CCR: Rangpur Cadet College

Rangpur Cadet College, one of the most illustrious and traditional seats of learning in north Bengal in particular and in the country in general. Nestling en...

MCC: Mirzapur Cadet College
12/01/2020

MCC: Mirzapur Cadet College

Witness the place where thousands of dreams were born. It was my honor to shoot, direct and edit the official documentary of Mirzapur Cadet College. Please s...

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Save Cadet College Campaign posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Save Cadet College Campaign:

Shortcuts

Share

Category