14/08/2025
রিমান্ডে আসামীকে মারধোর, IO এর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিলেন ম্যাজিস্ট্রেট ; মামলার আদেশ স্থগিত করলেন দায়রা জজ।
এজাহারনামীয় আসামী মোঃ মাসুদ রানা কে ০৩দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় তদন্তকারী কর্মকর্তা। উক্ত আসামীর দোষ স্বীকারোক্তির জন্য আসামীকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হলে তাকে পুলিশ হেফাজতে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে মর্মে আদালতে জবানবন্দি প্রদান করেন। আদালত আসামীর জবানবন্দি গ্রহণান্তে আসামীকে মেডিকেল পরীক্ষার জন্য প্রেরণ করেন। আসামীর মেডিকেল সনদপত্র প্রাপ্তি সাপেক্ষে আদালত গত ১১/০৮/২০২৫ খ্রি. তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ গোলাম রাব্বানী এর বিরুদ্ধে ০৩ কার্য দিবসের মধ্যে মামলা দায়ের করার জন্য আদেশ প্রদান করেন।
উক্ত আদেশের বিরুদ্ধে গত ১৩/০৮/২০২৫ ইং দায়রা জজ বরাবর রিভিশন মামলা দায়ের করা হয়। এসআই (নিঃ) মোঃ গোলাম রাব্বানীর রিভিশন মামলার শুনানী শেষে আদালতে মামলা দায়েরের প্রদত্ত আদেশ স্থগিতাদেশ প্রদান করেন।
এ পর্যায়ে আইনগত প্রশ্ন হলো, মামলা দায়ের করার আদেশ দায়রা জজ স্থগিত করতে পারেন কি না?
Abdul Matin vs The State, 42 DLR 286 মামলায় বলা হয়েছে "The Court of Sessions or the HCD has no jurisdiction to interfere with the discretion of the Magistrate in the matter of taking cognizance of any offence irrespective of the fact whether the offence is triable by a Court of Sessions or not."
সুতরাং রিভিশন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে আমলী আদালতের অত্র আদেশ স্থগিত করার সুযোগ নেই।
©️