16/08/2023
HSC-2023 পরীক্ষার্থীদের জন্য
অধ্যায়: ৩ (সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস)
বিষয় বস্তু: সংখ্যা পদ্ধতির ভিত্তি ও মৌলিক অঙ্ক নিয়ে আলোচনা
আজকে আমরা জানব বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কেন-২, অক্ট্যাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কেন -৮, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কেন-১০, এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কেন-১৬ ।
>>>>এই গুলো নৈর্ব্যত্তিক (M.C.Q) এবং সৃজনশীল প্রশ্ন সমাধানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কোন সংখ্যা পদ্ধতি গঠিত হয় কিছু মৌলিক অঙ্ক (digit) নিয়ে। কোন সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক যতটি, ঐ সংখ্যা পদ্ধতির ভিত্তিও ঠিক তত।
বাইনারি সংখ্যা পদ্ধতি:: এই সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্কগুলো হলো ০,১।
মোট ২ টি।
সুতরাং, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো : ২। উল্লেখ্য, বাইনারি একটি ল্যাটিন শব্দ যার অর্থ ”দুইয়ের সমন্বয়ে”।
𝗘𝘅𝗮𝗺𝗽𝗹𝗲: 11001₂, 10011₂
🅽.🅱. অবশ্যই মনে রাখতে হবে, কোন সংখ্যা লিখার সময় ঐ সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্কের চেয়ে বড় অঙ্ক (digit) লিখা যাবে না। যেমন: বাইনারিতে মৌলিক অঙ্ক ০,১ সুতরাং ০ বা ১ এর চেয়ে বড় কোন অঙ্ক (digit) (২,৩,৪ ইত্যাদি) লিখলে হবে না।
অক্ট্যাল সংখ্যা পদ্ধতি:: অক্ট্যাল সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্কগুলো হলো ০,১,২.৩.৪.৫.৬.৭।
মোট ৮টি।
এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো ৮।
𝗘𝘅𝗮𝗺𝗽𝗹𝗲: 157₈, 240₈, 276₈
🅽.🅱. অক্ট্যালে মৌলিক অঙ্ক ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ সুতরাং ৭ এর চেয়ে বড় কোন অঙ্ক (digit) (যেমন, ৮, ৯ ইত্যাদি) লিখলে হবে না।
দশমিক সংখ্যা :: দশমিক সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্কগুলো হলো ০,১,২.৩.৪.৫.৬.৭.৮.৯।
মোট ১০টি।
সেইজন্য, এই সংখ্যা পদ্ধতির ভিত্তি ১০।
𝗘𝘅𝗮𝗺𝗽𝗹𝗲: 987₁₀, 31634₁₀, 8723₁₀
🅽.🅱. ডেসিমেল এর ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য অথ্যাৎ কোন সংখ্যার অঙ্ক ০-৯ এর মধ্যেই হতে হবে।
এখানে উল্লেথ্য, ৪২৩ (চার শত তেইশ) একটি সংখ্যা। তবে এ সংখ্যাই ৪ একটি অঙ্ক(digit), ২ একটি অঙ্ক(digit) এবং ৩ একটি অঙ্ক(digit)। একই কথা বাইনারি, অক্ট্যাল এবং হেক্সাডেসিমেলের জন্যও প্রযোজ্য।
হেক্সাডেসিমেল সংখ্যা :: হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্কগুলো হলো ০,১,২.৩.৪.৫.৬.৭.৮.৯, A, B, C, D, E, F.
মোট ১৬টি।
সেইজন্য, এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো ১৬।
𝗘𝘅𝗮𝗺𝗽𝗹𝗲: 41A₁₆, 754E₁₆, ABD8₁₆
🅽.🅱. অবশ্যই মনে রাখতে হবে, কোন সংখ্যা লিখার সময় ঐ সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্কের চেয়ে বড় অঙ্ক (digit) লিখা যাবে না। যেমন: বাইনারিতে মৌলিক অঙ্ক ০,১ সুতরাং ০ বা ১ এর চেয়ে বড় কোন অঙ্ক (digit) (২,৩,৪ ইত্যাদি) লিখলে হবে না।
>>>অক্ট্যাল সংখ্যা পদ্ধতিতে ০ - ৭ এর মধ্যেই কোন অঙ্ক (digit) লিখতে হবে। অক্ট্যালে মৌলিক অঙ্ক ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ সুতরাং ৭ এর চেয়ে বড় কোন অঙ্ক (digit) (যেমন, ৮, ৯ ইত্যাদি) লিখলে হবে না।
>>>ডেসিমেল এর ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য অথ্যাৎ অঙ্ক ০-৯ এর মধ্যেই হতে হবে।
>>>হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 - F এর মধ্যেই কোন অঙ্ক (digit) লিখতে হবে। এর চেয়ে বড় অঙ্ক (digit) লিখা যাবে না।
সংখ্যা পদ্ধতি মৌলিক অঙ্ক ভিত্তি
বাইনারি ০.১ ২
অক্ট্যাল ০,১,২,৩,৪,৫,৬,৭ ৮
দশমিক(ডেসিমেল) ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ ১০
হেক্সাডেসিমেল ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,A,B,C,D,E,F ১৬