Nishat Raihan Omoni

Nishat Raihan Omoni

Share

Nishat Raihan Omoni has been recommended as Assistant Superintendent of Police in 41st BCS Exam.

17/03/2026

৫০ বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী থেকে পরবর্তীতে কোন টপিকে নোট চান - কমেন্ট করে জানাতে পারেন 🙂

Photos from Nishat Raihan Omoni's post 14/03/2026

৫০ তম বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী নোট - এম্পেরিক্যাল এবং প্রব্লেম সলভিং এর জন্য গুরুত্বপূর্ণ -

টপিক -বাংলাদেশের ওপর মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব -একটি সামগ্রিক বিশ্লেষণ!

নিশাত রায়হান
সহকারী পুলিশ সুপার
৪১তম বিসিএস

18/02/2026

অনেক পুরোনো চাকরি প্রত্যাশীদের অনুরোধে ৫০তম বিসিএস আন্তর্জাতিক লিখিত বিষয়ের উপর খুবই স্বল্প পরিসরে একটি ব্যাচ শুরু করতে চাচ্ছি -

সকলের রেস্পন্সের উপর নির্ভর করে বিস্তারিত জানানো হবে - আগ্রহীপ্রার্থীরা ইনবক্স করতে পারেন -

বিসিএস লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ

▶️কন্সেপচুয়াল
▶️এম্পিরিকাল
▶️প্রব্লেম সলভিং

এর উপর ক্লাস এবং নোট দেয়া হবে-
অনলাইন প্লাটফর্মে ক্লাস হবে -

ধন্যবাদ

15/02/2026

আসসালামুলাইকুম - আশা করছি সবাই ভালো আছেন .. নতুন বছর নতুন নতুন চাকরির সার্কুলারের জন্য নিজেকে প্রস্তুত করুন এখন থেকেই...

মনে রাখবেন ভাগ্য বদলাতে সৃষ্টিকর্তার রহমত আর কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই 🙂

কিভাবে বিসিএস পরীক্ষায় সফল হবেন? | PODCAST with 41st BCS Police Cadre Nishat Raihan |বিসিএস গাইডলাইন 22/08/2025

আসসালামুয়ালিকুম, আশা করি ভালো আছেন -

বিসিএসসহ আসন্ন সরকারি চাকরির প্রস্তুতির জন্য আশা করি ভিডিওটি কাজে আসবে 🙂

কিভাবে বিসিএস পরীক্ষায় সফল হবেন? | PODCAST with 41st BCS Police Cadre Nishat Raihan |বিসিএস গাইডলাইন 🎙️ PODCAST - 01 | বিসিএস পডকাস্ট 💫এই এপিসোডে আমরা আলোচনা করেছি বিসিএস পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো...

30/06/2025

বিসিএস পরীক্ষার সর্বশেষ ধাপ - ভাইভা! প্রিলি, লিখিত পরীক্ষার সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এই ভাইভা পরীক্ষার আগে পরীক্ষার্থীরা দারুন চাপে ভোগেন- কিভাবে কি করবো , কি পড়বো, মনে থাকবে কিনা - কোনো গাইডলাইনই যেন মন মতন হয় না-

যদিও এক এক জনের স্ট্রাটেজি এক এক রকম, তাও আমি একান্ত আমার নিজের কিছু এনালাইসিস আপনাদের সাথে শেয়ার করছি- সামনে আরো স্পেসিফিক করে দেয়ার চেষ্টা করবো ইন শা আল্লাহ -

১। প্রথমেই বলব ভাইভা নিয়ে খুব বেশি চাপ নেয়ার প্রয়োজন নেই, অর্থাৎ অনেক বেশি পড়ে বা ইনফরমেশন মাথায় নিয়ে ভালো ভাইভা দেয়া কিন্তু বেশ কঠিন!

২। ভাইভা ভালো করতে সংবাদপত্র পড়ার কোন বিকল্প নেই। গাইডবই সর্বস্ব প্রস্তুতি অন্তত আপনার ভাইভা প্রস্তুতিতে তেমন কাজে আসবে না।

৩।সংবাদপত্রের কিছু কিছু পৃষ্ঠা অবশ্যই পড়তে হবে এবং সম্ভব হলে গুরুত্বপূর্ণ সংবাদের অংশগুলো কেটে সংগ্রহ করে রাখতে পারেন- এগুলো ভাইভা পরীক্ষার আগে বেশ সাহায্য করবে।

✅সংবাদপত্রের গুরুত্বপূর্ণ পাতা-
-সম্পাদকীয় কলাম
-অর্থনীতি ও বাণিজ্য
-আন্তর্জাতিক
-গুরুত্বপূর্ণ শিরোনাম

✅যে ধরনের সংবাদগুলো গুরুত্ব দিয়ে পড়বেন -

* পরিবেশ সংক্রান্ত বিষয়
* চলমান যেকোন ধরনের আন্তর্জাতিক সভা, চুক্তি
* যেকোন যুদ্ধ বিগ্রহ
*সরকারের গৃহীত নতুন কোন সিদ্ধান্ত
*নতুন কোন আবিষ্কার, পুরস্কার কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক কোন প্রাপ্তি
* বাংলাদেশে চলমান কোন সংকট (যেমন- রোহিঙ্গা,কোভিড /ডেঙ্গু, যেকোন ধরনের সামাজিক সমস্যা যা বহুল আলোচিত
* এছাড়া দেশের রাজনৈতিকবিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতি নিয়েও জানা থাকতে হবে।

৪| সংবাদপত্র পড়ার পাশাপাশি দিনে অন্তত একবার বাংলা+ইংরেজি সংবাদ শুনবেন এবং টেলিভিশন এ দেখানো সংবাদ বুলেটিনগুলো দেখবেন।

৫। আপনি চয়েজ লিস্টে যে ক্যাডারই প্রথম চয়েজ দেন না কেন, ইংরেজিতে আপনাকে কথা বলতেই হবে। কাজেই ইংলিশ স্পিকিং এর ভীতি দূরকরতে হবে এখন থেকেই-

➡️ইংরেজি ভীতি দূর করে সাবলীল ভাবে ইংরেজিতে কথা বলার জন্য যা করতে পারেন -

🔺ইংরেজি পত্রিকা জোরে জোরে রিডিং পড়বেন- শব্দার্থ না জানলেও সমস্যা নেই বারবার শব্দার্থ খুঁজতে যাবেন না-এতে আপনার পড়া স্লো হয়ে যাবে ,আগ্রহ কমে যাবে !
🔺Reading Fluency বাড়লে আপনার Speaking Fluency ও বাড়বে|
🔺আয়নার সামনে দাঁড়িয়ে যেকোন সহজ টপিকে প্রতিদিন অন্তত ২০-২৫ মিনিট ইংরেজিতে কথা বলবেন। এটা আপনার জড়তা কাটাতে সাহায্য করবে।
🔺আগামী কয়েকদিন অন্তত ভাইভা পরীক্ষার আগ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সমস্ত কনভার্সেশন / মেসেজিং ইংরেজিতে করবেন। বন্ধুদের সাথে কথা বলার ক্ষেত্রেও কিছু সময়, ইংরেজিতে কথা বলীর চেষ্টা করবেন।
🔺মোবাইলে নিজের ইংরেজি কথাগুলো রেকর্ড করে নিজে শুনবেন- এতে আপনি কোথায় সমস্যা হচ্ছে ধরতে পারবেন।
🔺সম্ভব হলে কিছু মক- ভাইভাতে অংশগ্রহণ করতে পারেন।

৬।ভাইভা পরীক্ষার আগে যে বিষয়গুলো সম্পর্কে অবশ্যই ভালো ধারনা রাখতে হবে -

* নিজ জেলা
* নিজ শিক্ষা প্রতিষ্ঠান
* পঠিত বিষয় (স্নাতক/স্নাতোকোত্তর)
* ক্যাডার চয়েজ
* প্রিয় লেখক, প্রিয় বই, প্রিয় চরিত্র
* সংবিধান
* স্বাধীনতা সংগ্রাম
* ২৪ এর ছাত্র আন্দোলন
* বাংলাদেশের কৃষি + অর্থনীতি
* সদ্য প্রয়াত কোন বিখ্যাত ব্যক্তিত্ব এবং তাঁর কীর্তি

৭। ভাইভা বোর্ডে কখনই কোন ধরনের Argument/বিতর্কে যাবেন না। এতে হিতের বিপরীত হবে।

৮। একাধিক প্রশ্নের উত্তর না দিতে পারলেও ঘাবড়ে যাবেন না।শান্ত ভঙ্গিতে কনফিডেন্টলি উত্তর করার চেষ্টা করবেন।

৯। সবসময় চেষ্টা করবেন যতটাসম্ভব বিনয়ী ভঙ্গিতে উত্তর করা। কোন উত্তর না পারলে ভুল উত্তর না করে বিনয়ের সাথে নিজের অপারগতা বোর্ডে জানাবেন। এতে আপনার Positive Image প্রকাশ পাবে।

১০। কোন প্রশ্নের উত্তর করতে যেয়ে এমন কোন Technical Term/Jargon ব্যবহার করবেন না যে সম্পর্কে আপনার ধারণা নেই-কারণ অনেকক্ষেত্রে অজানা এ শব্দগুলো থেকেই আপনাকে পরবর্তী প্রশ্ন করা হবে।

🔹সবশেষে বলতে চাই, ভাইভা পরীক্ষা আপনার Knowledge Level পরিমাপ করতে নয় বরং আপনার Attitude, Confidence, Behaviour এবং আপনার Approach কতটা ইতিবাচকতা প্রকাশ করে সেটা বিচার করতে নেয়া হয়।বোর্ডের সব প্রশ্নের উত্তর করতে পারলেই আপনার পরীক্ষা ভালো আর না পারলে খারাপ এটা ভাবার কোনো সুযোগ নেই।

🔹কাজেই যতটা সম্ভব চাপহীন,সাবলীল, কনফিডেন্সের সাথে বিসিএস জার্নির এই শেষ ধাপটি পাড়ি দিতে হবে -এই মানসিকতা ধারণ করুন সবসময়!

19/06/2025

To the Future BCS Aspirants,

Before putting Police Cadre in your choice list, take a moment to reflect deeply. This path demands more than just ambition—it requires unwavering mental fortitude, resilience, and a clear understanding of the challenges ahead. The rigorous training, extended hours, and exposure to high-stress situations can take a significant toll on one's mental health.

Don't rush into a decision that shapes your entire career. Assess your strengths, understand the demands, and ensure you're prepared both physically and mentally. Your abilities are vast; choose a path that aligns with your well-being and long-term aspirations.

ভাবিয়া করিও কাজ
করিয়া ভাবিও না ..

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka