13/07/2026
>> Epicurus & Epicureanism
"The best life is a simple life with less fear, less pain and more meaningful happiness." - Epicurus
("সর্বোৎকৃষ্ট জীবন সেটাই যেটা একটি সহজ সরল জীবনকে উৎসাহিত করে যেখানে ভয়, কষ্টের জায়গা নেই কিন্তু রয়েছে একটি অর্থযুক্ত সুখের।" - এপিকুরাস)
Epicurus ছিলেন প্রাচীন যুগের একজন গ্রীক দার্শনিক। Epicurus যে দর্শন প্রতিষ্ঠা এবং প্রচার করেছেন সেটাই Epicureanism বা এপিকুরীয় দর্শন।
Epicureanism হচ্ছে এমন একটি নৈতিক দর্শন যেখানে সুখ (Pleasure) কে জীবনের সর্বোচ্চ কল্যাণ (Highest Good) হিসেবে প্রচার করা হয়। তবে এই দর্শনে Pleasure বলতে বিলাসিতা বা ইন্দ্রিয়সুখ নয়; বরং যন্ত্রণা থেকে মুক্তি (absence of pain) এবং মানসিক প্রশান্তি (ataraxia) বোঝানো হয়। এটি ভোগবাদ বা Hedonism থেকে সম্পূর্ণ ভিন্ন। জীবনধারণের জন্যে অপ্রয়োজনীয় এবং বিলাসী জিনিসের পরিবর্তে প্রয়োজনীয় জিনিস বা লক্ষ্য অর্জনের মাধ্যমে প্রকৃত সুখী হওয়ায় এই দর্শনের মূল কথা। এক কথায় বললে মধ্যম পন্থা অবলম্বন।
Utilitarianism বা উপযোগবাদ একটি পৃথক নৈতিক দর্শন, যা পরবর্তীতে Jeremy Bentham এবং John Stuart Mill বিকশিত করেন। সর্বাধিক সংখ্যক মানুষের জন্যে সর্বাধিক সুখ অর্জনের লক্ষ্য বাস্তবায়ন করা হয় এই দর্শনের মূলমন্ত্র। ভূটানকে অনেক গবেষক আংশিকভাবে একটি Utilitarianism এর অনুসারী বলেছেন; যেহেতু তারা মানুষের সামগ্রিক কল্যাণের কথা চিন্তা করে GNH (Gross National Happiness) বা সামগ্রিক জাতীয় সুখ পরিমাপ করে।
বাংলাদেশের প্রেক্ষাপটে এই দর্শনের প্রয়োগ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় দর্শন হিসেবে প্রচার এবং প্রসার না হলেও এটিকে পরামর্শ হিসেবে দেখা যেতে পারে। সেক্ষেত্রে অতিরিক্ত ভোগবাদ (Consumerism) কমানো, মানসিক স্বাস্থ্যের দিকে নজর, পরিবার ও সমাজের উন্নয়ন এবং জীবনমান উন্নয়নে কাজ করার মানসিকতা দেখানো যেতে পারে।
Epicureanism এর ব্যবহার ঠিকমতো না করতে পারলে, সেটা মানুষকে অশান্তির দিকে নিয়ে যেতে পারে। যেখানে প্রকৃত সুখের আশায় মানসিক অশান্তি পরিলক্ষিত হয়। সামাজিক বা জাতীয় দায়িত্ব পালনে অনেকাংশে নিজের প্রকৃত সুখকে বিসর্জন দেয়া জরুরি হতে পারে। সেক্ষেত্রে যদি কেউ আত্মচিন্তায় মগ্ন হয়ে পড়ে তবে সমাজ বা দেশ ক্ষতির সম্মুখীন হবে। তাই এই দর্শন প্রয়োগের ক্ষেত্রে এর প্রকৃত অর্থ ও সীমাবদ্ধতা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।