ইফতা বিভাগে ভর্তি বিজ্ঞপ্তি
প্রিয় তালিবুল ইলম!
অনলাইনে ইফতা কোর্স! শুনতেই যেন কেমন কেমন লাগে। ইফতা বর্ষের এত বড় বড় কিতাব কিভাবে শেষ হয় অনলাইনে? এমন প্রশ্ন অনেকেরই মনে জাগে। অনেকেই বলেন, এটা কিভাবে সম্ভব? মানুষের এমন বিস্মিত মনের প্রশ্নের বাস্তবায়ন ঘটিয়েছে, 'মারকাযুল ফিকরি ওয়াদ দাওয়াহ'।
২০১৮ সালে প্রতিষ্ঠিত এ ইফতা বিভাগ থেকে এ পর্যন্ত প্রায় চারশত শিক্ষার্থী ফারেগ হয়েছেন। তন্মধ্যে সরাসরি মাদ্রাসায় থেকে দরস গ্রহণ করেছেন প্রায় একশত শিক্ষার্থী। আর অনলাইনে শিক্ষা গ্রহণ করেছে তিনশত শিক্ষার্থী।
বছর শেষে অনলাইন শিক্ষার্থীদের অনুভূতি ছিল এমন- 'আমরা অনলাইনে ক্লাস করলেও অফলাইনের মতোই মনে হয়েছে। অনলাইন এবং অফলাইন এর মাঝে কোন পার্থক্য দেখিনি। তাছাড়া অফলাইনের মতোই এখানে প্রতিদিন ক্লাস, ক্লাসের ছবক আদায়, মাসিক পরীক্ষা, সাময়িক পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই সনদ আদায় করতে হয়েছে'।
আলহামদুলিল্লাহ! মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশের ৬৪ জেলা থেকেই শিক্ষার্থীরা এখানে অংশ নিয়েছেন। এমনকি দেশের বাইরে থেকেও অনেকেই এই প্রতিষ্ঠান থেকে ইফতা সমাপন করে সুনামের সঙ্গে নিজ নিজ জায়গায় কাজ করে যাচ্ছেন।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ!
দাওরা পরবর্তী শিক্ষাবর্ষ তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে প্রয়োজন সঠিক সিদ্ধান্ত ও সুচিন্তিত পরামর্শ। শুধু তাই নয়। নির্বিঘ্নে অধ্যয়ন, ফতোয়া চর্চা কিংবা অন্য যে কোন ইলমি বিষয়ে দক্ষ হিসেবে নিজেকে গড়ে তোলার এক মোক্ষম সুযোগ। এর জন্য প্রয়োজন যোগ্য ও দক্ষ উস্তাযদের পথ নির্দেশনা। তুমি যদি সত্যিই একজন আদর্শ ইলমি রাহবার ও ফিকহের ভুবনে নিজেকে দক্ষ হিসেবে দেখতে চাও, তাহলে আমাদের এই ছোট্ট ইলমি ভুবনে তোমাকে স্বাগতম।
সবশেষ শিক্ষার্থী বন্ধুদের সমীপে বিনীত আরজ, যারা সময়ের অভাবে মাদ্রাসায় থেকে ইফতা শেষ করার সুযোগ পাচ্ছেন না। কিংবা বিভিন্ন ব্যস্ততার কারণে এখনো ইফতা সমাপন করা সম্ভব হয়ে ওঠেনি, তারা নির্ভীঘ্নে আমাদের এ ইফতা বিভাগে ভর্তি হয়ে দ্বীনের ফিকহী মাহারাত অর্জন করতে পারেন।
🎤যেভাবে ভর্তি হতে পারবেন
✅যারা অনলাইনে ভর্তি হতে আগ্রহী, তারা নিচের লিংকে গিয়ে গুগল ফরম পূরণ করে ভর্তির কার্যক্রম সমাধান করতে পারবেন।
https://forms.gle/CxL7YGe69mKSYV4y6
✅যারা সরাসরি মাদরাসায় এসে ভর্তি হতে চান, তারা নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করে মাদরাসায় আসবেন।
🎤ভর্তি চলমান
১ লা রমজান তথা ২৪ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত কোটা পূরণ সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলবে।
✳কোর্স ফি প্রদানের জন্য
বিকাশ নাম্বার: ০১৬৩১৫৪৮৬০৩
রকেট নাম্বার: ০১৬৩১৫৪৮৬০৩-৬
নগদ নাম্বার: ০১৯১৪৭৩৭৫৯৯
★★আরজগুজার★★
মুফতী মুশতাক আহমদ আল মাদানী
প্রতিষ্ঠাতা পরিচালক
মারকাযুল ফিকরি ওয়াদ দা'ওয়াহ
🚉যাতায়াত:
ঢাকার যেকোন জায়গা থেকে কমলাপুর রেলস্টেশন অথবা সায়েদাবাদ কিংবা ইত্তেফাক মোড় হয়ে মানিকনগর বিশ্বরোড স্টার লাইন কাউন্টারের পাশে ১০১, ইসলাম মঞ্জিল, মিয়াজান লেন 'মারকাযুল ফিকরি ওয়াদ দাওয়াহ' মাদরাসা, (হাজি বিল্লাল হোসেন সাহেবের বাড়ি, ২য় তলা) ঢাকা -1203।
📞যোগাযোগ নাম্বার: ০১৯১৪৭৩৭৫৯৯, 01631548603, ০১৮৮১৬৭০৯৪৩, ০১৬৫০২৪৭৪৭৩
আবনায়ে মারকাযুল ফিকরি ওয়াদ দা'ওয়াহ
Abnaye Markazul Fikri wad Dawah
29/04/2023
আসসালামু আলাইকুম
Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Manik Nagar Miajanlen
Dhaka
1203
Dhaka
1203