Struggle for White

Struggle for White Medical & Dental Admisson Help.

27/07/2022

জনশুমারি ও গৃহগণনা-২০২২

ষষ্ঠ জাতীয় আদমশুমারি (বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি)

তত্ত্বাবধায়কঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)

আদমশুমারি প্রক্রিয়ার সময়ঃ ১৫ জুন - ২১ জুন, ২০২২

সর্বশেষ আদমশুমারি: ২০১১ সালের আদমশুমারি

মোট জনসংখ্যাঃ ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন
পুরুষঃ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন
মহিলাঃ ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন নারী-পুরুষের অনুপাতঃ ১০০:৯৯
তৃতীয় লিঙ্গঃ ১২ হাজার ৬২৯ জন
জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.২২%
প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব: এক হাজার ১১৯
সাক্ষরতার হার: ৭৪.৬৬%
সাক্ষরতার হার (পুরুষ)ঃ ৭৬.৫৬%
সাক্ষরতার হার (নারী)ঃ ৭২.৮২%
জনংখ্যা (মুসলিম)ঃ ৯১.০৪%
জনংখ্যা (হিন্দু)ঃ ৭.৯৫%

বাংলার প্রাচীন জনপদসমূহ১. পুণ্ড্র :বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অংশ বিশেষ।প্রাচীন বাংলার জনপদগুলাের ম...
21/07/2022

বাংলার প্রাচীন জনপদসমূহ

১. পুণ্ড্র :
বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অংশ বিশেষ।
প্রাচীন বাংলার জনপদগুলাের মধ্যে অন্যতম হলাে পুন্ড্র। বলা হয় যে, পুন্ড্র বলে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ পুন্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল।পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুন্ড্র নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুন্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। পাথরের চাকতিতে খােদাই করা লিপি এখানে পাওয়া যায়। ধারণা করা হয়, বাংলাদেশে প্রাপ্ত এটিই প্রাচীনতম শিলালিপি।

২ . বরেন্দ্ৰ: বগুড়া,পাবনা, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ।
বরেন্দ্রী, বরেন্দ্র বা বরেন্দ্রভূমি নামে প্রাচীন বাংলায় অপর একটি জনপদের কথা জানা যায়। এটিও উত্তরবঙ্গের একটি জনপদ। অনুমান করা হয়, পুরে একটি অংশ জুড়ে বরেন্দ্রর অবস্থান ছিল। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলাজুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল।

৩ .বঙ্গ :ঢাকা, ফরিদপুর, বিক্রমপুর, বাকলা (বরিশাল)।
‘বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল। অনুমান করা হয়, এখানে বঙ্গ’ বলে একটি জাতি বাস করতাে। তাই জনপদটি পরিচিত হয় ‘বঙ্গ’ নামে। প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুইটি অঞ্চলের নাম পাওয়া যায়—একটি বিক্রমপুর, আর অন্যটি নাব্য। বর্তমানে নাব্য বলে কোনাে জায়গার অস্তিত্ব নেই। ধারণা করা হয়, ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভুমি এ নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বঙ্গ জনপদ ছিল খুব শক্তিশালী অঞ্চল। ‘বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল।

৪ . গৌড়: মালদহ , মুর্শিদাবাদ,বীরভূম,বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ।।
গৌড়’ নামটি সুপরিচিত হলেও প্রাচীনকালে ঠিক কোথায় গৌড় জনপদটি গড়ে উঠেছিল তা জানা যায়নি। তবে ষষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়। সপ্তম শতকে শশাঙ্ককে গৌড়রাজ বলা হতাে। এ সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান। বাংলায় মুসলমানদের বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষণাবতীকেও গৌড় বলা হতাে।

৫ .সমতট: বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল।
পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান। কেউ কেউ মনে করেন, সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মােহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলকেই সম্ভবত বলা হতাে সমতট। কুমিল্লা শহরের ১২ মাইল পশ্চিমে বড় কামতা এর রাজধানী ছিল। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। শালবন বিহার এদের অন্যতম।

৬ .রাঢ় : পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল বর্ধমান জেলা।

৭ .হরকূল বা হরিকেল: চট্টগ্ৰাম, পার্বত্য চট্ৰগ্ৰাম, ত্ৰিপুরা, সিলেট।
সপ্তম শতকের লেখকরা হরিকেল নামে অপর একটি জনপদের বর্ণনা করেছেন। এ জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে। মনে করা হয়, আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল।

৮ .চন্দ্ৰদ্বীপ:
বরিশাল, বিক্ৰমপু্‌র, মুন্সীগঞ্জ জেলা ও এর পার্শ্ববর্তী অঞ্চল।
প্রাচীন বাংলায় আরও একটি ক্ষুদ্র জনপদের নাম পাওয়া যায়। এটি হলাে চন্দ্রদ্বীপ। বর্তমান বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র। এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।

৯ .সপ্তগাঁও: খুলনা এবং সমুদ্ৰ তীরবর্তী অঞ্চল।

১০.তাম্ৰলিপ্ত: মেদিনীপুর জেলা।
হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল তাম্রলিপ্ত জনপদ। বর্তমান মেদিনীপুর জেলার তমলুকই ছিল তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র। সপ্তম শতক থেকে এটি দণ্ডভুক্তি নামে পরিচিত হতে থাকে।

১১. রূহ্ম (আরাকান): কক্সবাজার, মায়ানমারের কিছু অংশ, কর্ণফুলি নদীর দক্ষিণা অঞ্চল।

১২. সূহ্ম: গঙ্গা-ভাগীরথীর পশ্চিম তীরের দক্ষিণ ভূভাগ,আধুনিক মতে বর্ধমানের দক্ষিণাংশে, হুগলির বৃহদাংশ, হাওড়া এবং বীরভূম জেলা নিয়ে সূহ্ম দেশের অবস্থান ছিল।

১৩. বিক্রমপুর: মুন্সীগঞ্জ এবং পার্শ্ববর্তী অঞ্চল।

১৪. বাকেরগঞ্জ: বরিশাল, খুলনা, বাগেরহাট।

25/06/2022
23/06/2022

মেডিকেল ভর্তি পরীক্ষা ডিসেম্বরে হচ্ছে না
টিডিসি রিপোর্ট
প্রকাশ: ২২ জুন ২০২২, ০৭:৫৩

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা থাকলেও সেটি সম্ভব হচ্ছে না। এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোয় মেডিকেল ভর্তি পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২২ আগস্ট থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এসএসসি পরীক্ষা পেছানোয় এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। এই অবস্থায় মেডিকেল ভর্তি পরীক্ষাও পিছিয়ে যাবে।

ওই সূত্র আরও জানায়, আগামী জুলাই মাসের শেষ দিকে এসএসসি পরীক্ষা শুরু হতে পারে। এই পরীক্ষা শেষ হবে আগস্ট মাসে। দুই মাস সময় নিয়ে অক্টোবর মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হবে নভেম্বর মাসে। পরীক্ষার ফল প্রকাশসহ আনুষ্ঠানিক কাজ শেষ করতে আরও একমাস লেগে যাবে। ফলে সামগ্রিকভাবে ডিসেম্বর মাসে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না।

=এসএসসি পরীক্ষা ঈদের পর: শিক্ষা সচিব

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এইচএসসি পরীক্ষার ওপর নির্ভর করে আমরা ডিসেম্বরে ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করেছিলাম। এসএসসি পরীক্ষা পেছানোয় স্বাভাবিকভাবে এইচএসসি পরীক্ষাও পেছাবে। ফলে আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করা সম্ভব হবে না।

মেডিকেল ভর্তি পরীক্ষা কোন মাসে আয়োজন করা হতে পারে? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি নির্ভর করছে এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তার ওপর। এইচএসসি পরীক্ষা শেষ হলে এ বিষয়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে হয় এ পরীক্ষা। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজ ছিলো।

দেশব্যাপী সরকারি মেডিকেল কলেজে মোট চার হাজার ৩৫০টি আসনের বিপরীতে পরীক্ষা দিতে নিবন্ধন করেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকায় শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬১ হাজার ৬৭৮ জন। এ পরীক্ষায় এক লাখ ৩৯ হাজার ৭৪০ জন অংশগ্রহণ করেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়। গত ৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।

পরম শূন্য তাপমাত্রা 😊(কোন ব্যাপারই নাহ😎)----its OK.OK means 0K. অর্থাৎ জিরো কেলভিন🤩আর জিরো কেলভিন মানেই মাইনাস 273°C.
20/06/2022

পরম শূন্য তাপমাত্রা 😊
(কোন ব্যাপারই নাহ😎)----its OK.
OK means 0K. অর্থাৎ জিরো কেলভিন🤩
আর জিরো কেলভিন মানেই মাইনাস 273°C.

16/06/2022

ডেন্টাল এক্সাম ২১-২২

বায়োলজি প্রশ্ন:

১। সম্পূর্ণ ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিন্ড--কুমির
২। কোন স্তন্যপায়ী ডিম পাড়ে-- প্লাটিপাস
৩। কোন হরমোন গ্যাস্ট্রিক রস নি:সরন---গ্যাস্ট্রিন
৪। যকৃতের ম্যাক্রোফেজ--কাপফার কোষ
৫। প্লাজমা প্রোটিন নয়-
৬। পূর্ণবয়স্ক মহিলায় ১০০ মি.লি. রক্তে হিমোগ্লোবিন থাকে-
৭। দেহের ওজনের কত% রক্ত-
৮। অ্যান্টিবডি তৈরি করে-- B লিম্ফোসাইট
৯। কোনটি স্বাভাবিক পেসমেকার-SAN
১০। কোনটি স্মৃতিকোষ-- লিম্ফোসাইট
১১। Live attenuated ভ্যাক্সিন--ইনফ্লুয়েঞ্জা
১২। AB ব্লাড গ্রুপের অ্যান্টিবডি- নাই
১৩। কোষ বিভাজন হয় না- RBC
১৪। RBC তে কোন বিভাজন হয়-
১৫। নিউক্লিয়াসের বিভাজন--ক্যারিওকাইনেসিস
১৬। কোনটি পোয়েসি গোত্রের নয়--ঢেঁড়স
১৭। দোয়েলের বৈজ্ঞানিক নাম--Copsychus saularis
১৮। গমের বৈজ্ঞানিক নাম--Triticum aestivum
১৯। সেকেন্ডারি বৃদ্ধি ঘটায়-- ক্যাম্বিয়াম
২০। মূলের ভাস্কুলার বান্ডল-- অরীয়
২১। পানির বিভাজন- ফটোলাইসিস
২২। C4 উদ্ভিদ-ইক্ষু
২৩। সবাত শ্বসনে ATP--38
২৪। গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী--অ্যাসিটাইল কো-এ
২৫। Na+-K+ এর ভারসাম্য তক্ষা করে--অ্যালডোস্টেরন
২৬। কত% পানি প্রস্বেদনের মাধ্যমে বেরিয়ে যায়--৯৯%
২৭। আণবিক কাঁচি-- রেস্ট্রিকশন এনজাইম
২৮। বি-১০ উদ্ভিদ তৈরি--কৃত্রিম প্রজনন

GK Solution
1.কিসের মাধ্যমে স্বাধীনতা ঘোষনা করা হয়?
- ওয়ারল্যাস
২.আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কোথায় করা হয়?
- পুরাতন হাইকোর্ট ভবন
3.কত নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন না?
- ১০
4.বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
- ১৯৭৪
5.বাংলাদেশ কত সাল থেকপ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে?
- ১৯৮৮
6.স্মৃতিসৌধের প্রথম ফলক কি নির্দেশ করে?
- ভাষা আন্দোলন
7.বাংলাদেশের আইনসভা
- এককক্ষ
8.দালাল আইন বাতিল হয়
- ১৯৭৫ সালের ৩১শে ডিসেম্বর
9.ম্যাডিসন স্কোয়ারে গায়ক-
- বব ডিলান

Struggle for White.ক্রোমাটোগ্রাফি Chromatography| HSC| Admissonটপিকটা একটু মুখস্থ টাইপ পড়াশোনা হওয়ায় অনেক ক্ষেত্রেই মনে ...
14/06/2022

Struggle for White.
ক্রোমাটোগ্রাফি Chromatography| HSC| Admisson
টপিকটা একটু মুখস্থ টাইপ পড়াশোনা হওয়ায় অনেক ক্ষেত্রেই মনে রাখা কষ্টকর হয়ে পরে অথবা চাইলেও মনে রাখা যায় না।অনেকে আবার টপিকটা স্কিপ করে চলে যায়।এই ভিডিওতে আমি এমনভাবে ক্রোমাটোগ্রাফি টপিকটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি যেন একবার দেখলে আর কোন কনফিউশন না থাকে।
facebook group link:- https://m.facebook.com/groups/strug...
https://www.youtube.com/watch?v=onM2RzxS6es

Struggle for White.ক্রোমাটোগ্রাফি Chromatography| HSC| Admissonটপিকটা একটু মুখস্থ টাইপ পড়াশোনা হওয়ায় অনেক ক্ষেত্রেই মনে রাখা কষ্টকর হয়ে পরে অ....

বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি,২০২১-২২
14/06/2022

বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি,২০২১-২২

13/06/2022

নতুন শিক্ষাক্রম অনুমোদন দিয়েছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি!
এক পলকে দেখে নিন পুরোটা:
◾২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে।
◾ পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ, দশম শ্রেণির আগে কোনো কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষা নেই।
◾ তৃতীয় শ্রেণি পর্যন্তও কোনো পরীক্ষা থাকবে না।
◾চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।
◾ বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনো বিভাগ থাকবে না। এটি চালু হবে এইচএসসিতে।
◾ দশম শ্রেণির পাঠ্যসূচির উপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল হবে।
◾ প্রাক্-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন।
◾ প্রাথমিকে পড়তে হবে আটটি বই।
◾ নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে।
এগুলো হলোঃ-
১) ভাষা ও যোগাযোগ,
২) গণিত ও যুক্তি,
৩) জীবন ও জীবিকা,
৪) সমাজ ও বিশ্ব নাগরিকত্ব,
৫) পরিবেশ ও জলবায়ু,
৬) বিজ্ঞান ও প্রযুক্তি,
৭) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি,
৮) শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা,
৯) মূল্যবোধ ও নৈতিকতা
১০) শিল্প ও সংস্কৃতি
(Collected)

28/04/2022

🥰পরীক্ষায় বিভিন্ন সময় প্রশ্ন আসে,"অমুকের ক্রোমোজোম সংখ্যা কতটি অথবা তমুকের ক্রোমোজোম সংখ্যা কয়টি"
😍অত্যান্ত সহজ উপায়ে বইয়ের প্রায় সব প্রাণী/উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা মনে রাখার সহজ টেকনিক নিয়ে আগের ভিডিওটিই পূনরায় আপলোড দেওয়া হল।
👉Group: Struggle for White🥰
👉YouTube Link: https://www.youtube.com/watch?v=jb8gKF4VSwM

Address

105
Dhaka
1215

Telephone

+8801703401892

Website

Alerts

Be the first to know and let us send you an email when Struggle for White posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Struggle for White:

Shortcuts

Share