Lattu AI

Lattu AI Your honest guide to studying abroad from Bangladesh. Start free.

"দেশ দিয়ে শুরু না করে, শিক্ষার্থী দিয়ে শুরু করো।"IDP Education Bangladesh এর Country Director রাজিব মাহবুবুল সম্প্রতি ...
01/08/2026

"দেশ দিয়ে শুরু না করে, শিক্ষার্থী দিয়ে শুরু করো।"

IDP Education Bangladesh এর Country Director রাজিব মাহবুবুল সম্প্রতি The Daily Star-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বিদেশে পড়াশোনার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা সত্যিই ভাবার মতো।

অনেক শিক্ষার্থী দেশ বাছাই করে শুধু কারণ বন্ধু যাচ্ছে বা ট্রেন্ডে আছে। কিন্তু তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ক্যারিয়ার লক্ষ্য আর পারিবারিক পরিস্থিতি সবার থেকে আলাদা।

সিদ্ধান্ত নেওয়ার আগে আসল যা ভাবতে হবে:
- কোর্সের মান এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম
- পড়াশোনা ও জীবনযাপনের মোট খরচ
- ভিসা এবং পড়াশোনা শেষে কাজের সুযোগ
- নিরাপত্তা এবং জীবনযাত্রার ধরন

Lattu-তে আমরা ঠিক এই কাজটাই করি। দেশ, বিশ্ববিদ্যালয়, খরচ, সুযোগ, সব কিছু এক জায়গায় বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করি।

পুরো সাক্ষাৎকারটি পড়ো:

In this interview, Campus speaks with Razib Mahbubul, Country Director of IDP Education Bangladesh.

30/07/2026

সৈয়দা আদিবা আরিফ নিজের পথ নিজেই তৈরি করেছে মেধা আর স্কলারশিপের মাধ্যমে।

IBA এবং EWU থেকে পড়াশোনা শেষ করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে ৬ বছর কাজ করেছেন, বাংলাদেশ সহ হংকং আর সাউথ কোরিয়ায়। দেশ পার করে নিজেকে প্রমাণ করেছেন।

কিন্তু আন্ডারগ্র্যাডের সময় যে স্বপ্নটা ছিল দেশের বাইরে পড়াশোনা করার, সেটা কখনো পুরোপুরি যায়নি।

সাউথ কোরিয়ার একটা শহরে হাঁটতে হাঁটতে সেদিন মনে হলো, এই শহরগুলো এত সুন্দর কেন? কি সুন্দর মানুষের কথা ভেবে বানানো। আর সেই মুহূর্তটাই সব বদলে দিল।

এবার তিনি যাচ্ছেন University of Cambridge এর Cambridge Judge Business School এ MBA করতে এই সেপ্টেম্বরে। Cambridge থেকে আদিবা ৫০% স্কলারশিপও পেয়েছে।

ইন্টারভিউতে যা আলোচনা হয়েছে:
- একজন ফুল-টাইম প্রফেশনাল কীভাবে তিনটি দেশে থেকে MBA আবেদন সামলেছেন
- একটা ভালো ক্যারিয়ার ছেড়ে আবার শুরু করার সিদ্ধান্তটা কেমন ছিল
- পড়াশোনা শেষে গ্লোবাল বিজনেসে বাংলাদেশি নারীদের প্রতিনিধিত্ব করার গুরুত্ব ও অর্থ তার কাছে কী
- Cambridge-এর পরে কনসালটিং ও স্ট্র্যাটেজিতে কী পরিকল্পনা আছে তার

যদি তুমি বাংলাদেশ থেকে বিদেশে MBA করার কথা ভেবে থাকো, বা একজন ফুল-টাইম প্রফেশনাল হিসেবে বিদেশে উচ্চশিক্ষার কথা চিন্তা করে থাকো, বা দেখতে চাও যে কীভাবে একজন মানুষ নিজের যোগ্যতায় এতদূর আসে, আদিবার গল্প থেকে অনুপ্রেরণা নিতে পারো।

যাদের বিদেশে পড়ার স্বপ্ন আছে তাদের সাথে এই পোস্টটা শেয়ার করো, হয়তো আদিবার গল্পটা তাদের একটু এগিয়ে যেতে সাহায্য করবে।

পুরো ইন্টারভিউটা দেখো ইউটিউবেঃ https://youtu.be/ePKMG5jZTMw?si=x2_TF7LG0BAYQubZ

29/07/2026

রাহিন ইনতেসার সিদ্ধান্ত নিয়েছিল বিদেশে পড়বে, কিন্তু পরিবারের ওপর ঋণের বোঝা চাপাবে না।

IUT ঢাকা থেকে ইঞ্জিনিয়ারিং সবে শেষ করেছে। এর মধ্যেই বাবার চাকরি গেছে, সংসারের আয় এখন অনিশ্চিত। উচ্চ সুদের স্টুডেন্ট লোন নিয়ে বিদেশ যাওয়ার কথা মাথায়ও আনেনি।

আর ছোটবেলা থেকে জাত্রাবাড়ি থেকে গাজীপুর যাতায়াত করতে করতে একটা প্রশ্ন মাথায় ঘুরত। কেন এই রাস্তা এত অচল? আর কে এটা ঠিক করবে?

তাই রাহিন তার নিজের পথ খুঁজে বের করল যেটা বেশিরভাগ শিক্ষার্থী খোঁজেই না। ইউরোপে যে বিশ্ববিদ্যালয়গুলো সত্যিকারের রিসার্চ পরিবেশ দেয়, অথচ টিউশন ফি সেভাবে বোঝা না, সেগুলোর তালিকা বানাল। এবং AI বা কম্পিউটার সায়েন্সের দিকে না গিয়ে বেছে নিল Transportation Engineering। কারণ সেটাই সে মনে করে বাংলাদেশের আসলে দরকার।

শেষে বেছে নিল ইতালির University of Naples Federico II, বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়। আর রাহিনের ডিপার্টমেন্ট বিশ্বের ৬২তম রিসার্চের দিক থেকে, বিশেষ করে সে যে সাবজেক্ট বেছে নিয়েছে। টিউশন ফি? বছরে মাত্র ১৫৬ ইউরো শুধু অ্যাডমিন ফি।

এটা আপোস না। এটা পরিকল্পনা।

তার নিজের কথায়: "আমি ইচ্ছে করেই এই পথ বেছেছিলাম, যাতে বাবা-মাকে উচ্চ সুদের ঋণের পাহাড়ে ডুবিয়ে না দিই। বিদেশে পড়া মানে পরিবারের সর্বনাশ হওয়া না।"

ইন্টারভিউতে যা আলোচনা হয়েছে:
- University of Naples Federico II কীভাবে খুঁজে পেল এবং কেন এটাই সঠিক মনে হলো
- সবাই যখন AI আর CS এ যাচ্ছিল, সে কেন Transportation Engineering বেছে নিল
- বিদেশে পড়তে যাওয়ার পরিকল্পনার পুরো প্রক্রিয়াটা কেমন ছিল
- পড়া শেষে বাংলাদেশে ফিরে অবকাঠামো উন্নয়নে কাজ করার পরিকল্পনা
- এ দেশের যে স্টুডেন্টরা দেশের বাইরে পড়তে যেতে চায়, তাদের জন্য রাহিনের উপদেশ

যদি তুমি মনে করো "আমার পরিবার তো সেই টাকা দিতে পারবে না" অথবা "আমার ফিল্ডটা অনেক নিশ, বিদেশে কেউ নেবে না", রাহিনের গল্প থেকে অনুপ্রেরণা নিতে পারো।

পুরো ইন্টার্ভিউটি ইউটিউব থেকে দেখোঃ https://youtu.be/0P9JjaSPYmM?si=ZzeV0k0OBVORSdnM

17/07/2026

বিদেশে পড়ার কথা ভাবছো? পরিকল্পনা শুরু করো তোমার ফোন থেকেই।

Lattu AI এখন Android এ চলে এসেছে।

কোন দেশে পড়বে, কত খরচ হতে পারে, কী কী লাগবে, স্কলারশিপ কোথায় পাবে, এসব নিয়ে রিসার্চ করতে আর সবসময় ল্যাপটপ খুলে বসতে হবে না। বাসে, বিরতিতে কিংবা বাসায়, যখন সময় পাবে, তখনই পরিকল্পনাটা এগিয়ে নিতে পারবে নিজের ফোনেই।

অ্যাপ থেকে যা যা করতে পারবে:
📋 নিজের লক্ষ্য, বাজেট ও পছন্দ অনুযায়ী বিদেশে পড়তে যাওয়ার প্ল্যান তৈরি করতে পারবে
🌍 ১৮টি দেশ সম্পর্কে জানতে ও তুলনা করতে পারবে
🎓 ১০০টির বেশি স্কলারশিপ খুঁজে দেখতে পারবে
📰 ভিসা, ইমিগ্রেশন ও পলিসি সম্পর্কে নিউজ জানতে পারবে
💬 কমিউনিটিতে প্রশ্ন করতে ও অন্যদের অভিজ্ঞতা থেকে জানতে পারবে

ওয়েবসাইটে আগে পরিকল্পনা তৈরি করে থাকলে, একই অ্যাকাউন্ট দিয়ে অ্যাপে লগইন করলেই আগের জায়গা থেকে আবার শুরু করতে পারবে।

বিদেশে পড়তে যাওয়ার মতো বড় একটি সিদ্ধান্তের পরিকল্পনা এখন নিজের সঙ্গে রাখো, যেখানেই থাকো।

Google Play থেকে Lattu AI অ্যাপ ডাউনলোড করো: https://play.google.com/store/apps/details?id=com.xephyrlabs.lattuai&pcampaignid=web_share

iOS অ্যাপ ও আসছে শিগগিরই।

তোমার পরিচিত কেউ বিদেশে পড়তে যাওয়ার পরিকল্পনা করলে, তার সঙ্গে অ্যাপটি শেয়ার করো।

বিদেশে পড়তে যাওয়ার খরচ শুধু টিউশন ফি না। আইইএলটিএস, ডকুমেন্ট, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, ভিসা, হাউজিং, থাকা-খাওয়া, টিউশন...
10/06/2026

বিদেশে পড়তে যাওয়ার খরচ শুধু টিউশন ফি না। আইইএলটিএস, ডকুমেন্ট, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, ভিসা, হাউজিং, থাকা-খাওয়া, টিউশন খরচ, সব মিলিয়ে খরচটা খুব দ্রুত বড় হয়ে যায়। তার সঙ্গে যোগ হয় আরেকটা বড় খরচ: বিমান ভাড়া।

এই খরচের চাপ কিছুটা কমাতেই আমরা শুরু করছি 𝗟𝗮𝘁𝘁𝘂 𝗟𝗮𝘂𝗻𝗰𝗵𝗽𝗮𝗱 𝗚𝗿𝗮𝗻𝘁 𝟮𝟬𝟮𝟲।

এই গ্রান্টের মাধ্যমে এই বছর বাংলাদেশের দুজন শিক্ষার্থীকে সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা পর্যন্ত এয়ারফেয়ার সাপোর্ট দেওয়া হবে।

নির্বাচিত শিক্ষার্থীরা GoZayaan এর মাধ্যমে ফ্লাইট বুকিং সাপোর্টও পাবেন। GoZayaan এই গ্রান্টের অফিশিয়াল বুকিং পার্টনার হিসেবে নির্বাচিত শিক্ষার্থীদের ফ্রি ট্রাভেল কনসালটেশন, গাইডেড বুকিং সাপোর্ট এবং প্রযোজ্য ক্ষেত্রে স্টুডেন্ট এয়ারলাইন অফারের সুবিধা পেতে সহায়তা করবে।

আবেদনের শেষ তারিখ: ১০ই জুলাই, ২০২৬
আবেদন করুন: lattu.ai/launchpad-grant

আপনার পরিচিত কেউ যদি বিদেশে পড়তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অথবা ইতিমধ্যে offer/admission letter পেয়ে থাকে, তাহলে তার সঙ্গে পোস্টটি শেয়ার করুন।

24/04/2026

বিদেশে পড়তে যেতে চাও কিন্তু বুঝতে পারছো না কোথা থেকে শুরু করবে?

এই ভিডিও তে দেখো Lattu.ai ব্যবহার করে কিভাবে বাইরে পড়তে যাওয়ার প্ল্যান করবে স্টেপ বাই স্টেপ।

23/04/2026

বিদেশে যাওয়ার স্বপ্নটা যতটা রঙিন, শুরুর পথটা ঠিক ততটাই ঘোলাটে।

আমরা জানি, কারণ আমরাও এই পথেই হেঁটেছি। হাজারটা ওয়েবসাইট, ফেসবুক গ্রুপের শতশত পরামর্শ, আর ইউটিউব ভিডিওর ভিড়ে আমরাও একদিন দিশেহারা ছিলাম। তথ্যের এই গোলকধাঁধায় মাথাটা ঠিক যেন একটা 'লাট্টু'র মতো ঘুরতে থাকে। আর এই থেকেই জন্ম নিয়েছে Lattu AI।

আমরা বিশ্বাস করি, বিদেশে যাওয়ার সঠিক প্ল্যান করার জন্য আপনার প্রয়োজন সঠিক তথ্য, যা আপনার সামনে সাজানো থাকবে একদম স্বচ্ছভাবে, স্টেপ বাই স্টেপ।

তে আমরা এই প্রসেস টাকে আরো সহজ করার চেষ্টা করেছি। আপনার এখন আর শত ঘণ্টা বসে রিচার্চ করতে হবে না। আমাদের প্ল্যাটফর্ম এ গিয়ে আপনার পছন্দ আর লক্ষ অনুযায়ী কিছু প্রশ্নের জবাব দিলেই আপানার পছন্দ অনুযায়ী প্ল্যান তৈরী করে দিবে। খুব সহজেই আপনি
- একই যায়গা থেকে বিভিন্ন দেশের ও প্রোগ্রামের তুলনা করতে পারবেন।
- যেখানেই পড়তে চান, কত খরচ লাগবে, কি রিকোয়ারমেন্ট, কি প্রসেস, সবই থাকবে আপনার প্ল্যান এর মধ্যে স্টেপ বাই স্টেপ।
- আপনার প্রোগ্রাম আর প্রোফাইল অনুযায়ী স্কলারশিপের লিস্ট ও তৈরী করে দিবে lattu.ai.
পড়তে গিয়ে কোথায় থাকবেন, স্টুডেন্ট লাইফে কেমন হতে পারে, কি কি মাথায় রাখতে হবে এগুলো ও থাকবে আপনার প্ল্যান এ।
- পড়া শেষে কোথায় জবের জন্যে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে রেসিডেন্সি এর জন্যে অ্যাপ্লাই করতে হবে এগুলো ও থাকবে আপনার প্ল্যান এ।
- এছাড়াও আমাদের আছে আপনার মতো স্টুডেন্টেদের একটি কমিউনিটি যেখানে আপনার যেকোনো প্রশ্ন জিগ্যেস করতে পারবেন। আরো আছে নিউজ সেকশন যেখানে ভিসা ও ইমিগ্রেশনের লেটেস্ট আপডেট পাবেন ১৮ টা দেশের উপরে।

আপনার স্বপ্নটা আপনারই থাকুক, শুধু পথটা সহজ করার দায়িত্ব আমাদের।

সহজেই শুরু করুন আপনার বিদেশে পড়তে যাবার পরিকল্পনা: lattu.ai

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Lattu AI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share