পলাশ Education Care

পলাশ Education Care

Share

For School, College and Job seekers

18/11/2025

আপডেট মিলিয়ে নিনঃ
সার্কুলার প্রকাশিতঃ

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ৯০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন শুরু ১৯ নভেম্বর
আবেদন শেষ ১৮ ডিসেম্বর।

18/11/2025

Update
ভূমি পেশকার- ২৮ নভেম্বর।
খাদ্য ASI- ২৯ নভেম্বর।
বস্ত্র অধিদপ্তর- ২৯ নভেম্বর।

Courtesy
#সম্রাট_শাহরিয়ার_দাদু_টিম_মধুদার_আপডেট

Photos from পলাশ Education Care's post 18/11/2025

স্থানীয় সরকার বিভাগের অধীনে দেশের বিভিন্ন পৌরসভায় ৮৯৭টি শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের জন্য আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

উল্লেখযোগ্য পদ ও পদসংখ্যা:
হিসাবরক্ষণ কর্মকর্তা: ৩১টি পদ
সহকারী প্রকৌশলী (সিভিল): ৮৪টি পদ
মেডিকেল অফিসার: ১৭৭টি পদ
শহর পরিকল্পনাবিদ: ১৬৮টি পদ
সমাজ উন্নয়ন কর্মকর্তা: ৫৭টি পদ
উপ-সহকারী প্রকৌশলী (সিভিল): ৭৭টি পদ
উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ১২২টি পদ
উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ৪টি পদ
গোর নির্বাহী কর্মকর্তা (খ শ্রেণি): ২০টি পদ
প্রশাসনিক কর্মকর্তা (ক শ্রেণি): ৪৫টি পদ
প্রশাসনিক কর্মকর্তা (খ শ্রেণি): ৯টি পদ

বয়সসীমা: ০১/১১/২০২৫ তারিখে প্রার্থীর বয়স সাধারণত ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সনদ গ্রহণযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের https://lgd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদন শুরুর তারিখ: ২০ নভেম্বর ২০২৫, সকাল ১০:০০টা।
অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৫, বিকাল ০৫:০০টা।
আবেদন ফি জমাদানের শেষ সময়: অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে।

16/11/2025

সমন্বিত ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠান।
পদঃ "সিনিয়র অফিসার (জেনারেল)"।
পদ সংখ্যাঃ ১৫৫৪ টা।
প্রিলি পরীক্ষার্থীঃ ১৫৮,৩৭৪ জন।
সম্ভাব‌্য প্রিলি পাশঃ ১৫০০০ জন।
প্রিলির সম্ভাব‌্য সময়ঃ ডি‌সেম্ব‌রের যেকোনো শুক্রবার।

29/10/2025

চয়েজ লিস্ট:
সিনিয়র অফিসার (আবেদন চলমান)
জব আইডি - ২৫১০১

🌸 আইসিবি - কর্ম পরিবেশ ও প্রমোশন পলিসি তুলনামূলক ভালো। ২০১৮ ব্যাচ সামনের বছর PO হবে। তবে আগের মত মোটা অংকের ইনসেনটিভ দেয়া হয় না। বিগত কিছু বছর আগের মত লাভ হচ্ছে না। পোস্টিং শহরে হয়। মেয়েদের জন্যে প্রাধান্য পাবে।

🌸 সোনালী - প্রচণ্ড প্রেসার। পিউর ব্যাংকিং অভিজ্ঞতা। সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক। সারা বাংলাদেশে শাখা থাকায় পোস্টিং জয়েনিং এর ২/১ বছর পর নিজ জেলা বা আশেপাশে পাওয়া যায়। ইনসেনটিভ ৩টা। যাদের ব্যাংকার হবার ইচ্ছা তাদের জন্যে সোনালী প্রথম পছন্দ। প্রমোশন জট রয়েছে।

🌸 BHBFC - পরিবেশ ও প্রমোশন পলিসি ভালো। পোস্টিং শহরে। মেয়েদের জন্যে প্রাধান্য পাবে। এজিএম অবস্থায় গাড়ি সুবিধা নাই।

🌸 রূপালী - ভালো ব্যাংক। তুলনামূলক কাজের চাপ কম সোনালী থেকে। অনেক ব্রাঞ্চ সেহেতু পোস্টিং নিজ জেলায় হবে একসময়। প্রমোশন জট রয়েছে।

🌸 পল্লী/কর্মসংস্থান/প্রবাসী কল্যাণ - এনজিও ফিল পাবেন। মেয়েদের জন্যে প্রাধান্য পাবে না। ফিল্ড ভিজিট করতে হতে পারে।

🌸 কৃষি ব্যাংক - প্রমোশন পলিসি খুবই ভালো এখন পর্যন্ত। ইনসেনটিভ নাই। বছরে একটি এক্সগ্রেশিয়া পাবেন। পোস্টিং ভালো না।

🌸 রাকাব - উত্তর বঙ্গের মানুষদের জন্যে আশীর্বাদ। প্রমোশন পলিসি মোটামুটি ভালো বলা যায়। ওই অঞ্চলের মানুষ ব্যাংকটিকে চয়েজের উপর দিকে রাখতে পারেন।

🌸 প্রায় সব ব্যাংকেই প্রমোশন জট এবং ইনসেনটিভ নিয়ে সমস্যা হচ্ছে।

❤️ নতুন পে স্কেল দিলে এবং অর্থনীতির অবস্থা ভালো হলে ব্যাংকাররা আর্থিকভাবে লাভবান হবেন।

🆎 চয়েজলিস্টের প্রথম ৩/৪ টা ব্যাংক গুরুত্বপুর্ন। চাকরি হলে এখান থেকেই হয়ে যায়। এজন্যে অন্তত প্রথম ৫টা ব্যাংক চয়েজ যত্নের সাথে দিবেন। বাকিগুলো জাস্ট বসানো।

তানজিম আহমেদ খান
উপসহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক
সাবেক সিনিয়র অফিসার, জনতা ব্যাংক
সাবেক অফিসার, সোনালী ব্যাংক

#সংগৃহীত

, #

27/10/2025

🌸 বিসিএস সংক্রান্ত আপডেট 🌸

👉 ৪৫তম বিসিএস থেকেই ভাইভা ১০০ নম্বরের মধ্যে নেওয়া হচ্ছে। পিএসসি এক্ষেত্রে এনসিউর করেছেন একজন থেকে আরেকজনের নম্বরের খুব বেশি তারতম্য হবে না।

👉 ভাইভাতে ১০০ নম্বরের মধ্যে শুধু প্রশ্নের উত্তরের উপর নম্বর নির্ভর করবে না। তারা বিভিন্ন বিষয় ওই সময়ের মধ্যেই যাচাই করবে।

👉 ৪৫তম বিসিএসের ভাইভা নভেম্বর মাসের ১০ তারিখের মধ্যে শেষ হবার সম্ভাবনা আছে বলেছেন চেয়ারম্যান স্যার। এক্ষেত্রে নভেম্বর মাসেই ফাইনাল রেজাল্ট হতে পারে।

👉 ৪৬তম লিখিত খাতা দেখা প্রায় শেষ জানিয়েছেন চেয়ারম্যান স্যার। নভেম্বর মাসের শেষ দিকে রেজাল্ট প্রকাশিত হতে পারে।

👉 ৪৬তম লিখিত খাতা দেখার ক্ষেত্রে Rubric পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। এক্ষেত্রে, প্রশ্নের টাইটেল, লেখার শৈলী, প্রাসঙ্গিক ডাটা, অতিরিক্ত ডাটা, প্রজেন্টেশন ইত্যাদি বিষয় আমলে নিয়ে সেগমেন্ট অনুযায়ী নম্বর প্রদান করা হচ্ছে জানিয়েছেন চেয়ারম্যান স্যার।

👉 ৪৭তম বিসিএস থেকে যেদিন লিখিত রেজাল্ট প্রকাশ করা হবে সেদিনই মার্কশিটও ওয়েবসাইটে প্রদান করা হবে। একই সাথে লিখিত ও ভাইভার পর ফাইনাল রেজাল্টের সময়ও মার্কশিট সাথে সাথে দেওয়া হবে। আগের মত ১০০০ টাকা ফি আর দিতে হবে না।

👉 ৫০তম বিসিএস থেকে লিখিত পরীক্ষার আগে ৩-৩.৫ মাস সময় দিবে পিএসসি।

👉 আগের মত গৎবাঁধা প্রশ্ন আর প্রিলি ও লিখিত পরীক্ষায় দেখা যাবে না। ৪৫/৪৬ এ লিখিত পরীক্ষায় যেভাবে প্রশ্ন করা হয়েছে এই ধারাবাহিকতা বজায় থাকবে পরবর্তী বিসিএস গুলোতে জানিয়েছেন চেয়ারম্যান স্যার।

👉 ৪৭তম বিসিএস থেকে ভাইভায় Rubric পদ্ধতি প্রয়োগ করা হবে। বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাইভায় নম্বর বন্টন থাকবে। এক ক্যাটাগরিতে খারাপ করলেও পরের ক্যাটাগরিগুলোতে ভাল করলে সে অনুযায়ী নম্বর দেওয়া হবে। একই সাথে Excellent, Good, Average ইত্যাদি মার্কার থাকবে। [যেমন: আপনার ভাইভা Excellent হলে ৯১-৯৬ এই রেঞ্জে নম্বর পাবেন]
✍️✍️✍️✍️✍️✍️✍️
তথ্যসূত্রঃ মোহাম্মদ মিরাজ মিয়া [উনার প্রতিনিধি দল হাসনাত আব্দুল্লাহ সহ গতকাল পিএসসিতে গিয়ে চেয়ারম্যান স্যারের সাথে মিটিং করেছেন]

26/10/2025

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Photos from পলাশ Education Care's post 26/10/2025

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ।
পরীক্ষা শুরু: ২৭ নভেম্বর

24/10/2025

৫০তম বিসিএসে বাংলাদেশের বিসিএস ইতিহাসে সর্বাধিক সংখ্যক পদ থাকবে ( জেনারেল + টেকনিক্যাল )
সূত্র: পিএসসি।

28/09/2025

৪৭তম BCS প্রিলিমিনারি পরীক্ষার ফল আজই। (পিএসসি)
# #আবেদনকারী ৩,৭৪,৭৪৭ জন
# #ক্যাডার পদ ৩,৪৮৭টি
# #নন-ক্যাডার পদ ২০১টি
সূত্র: প্রথম আলো

16/06/2025

ষষ্ঠ শিক্ষক গণবিজ্ঞপ্তি প্রকাশিত:
পদ সংখ্যা : ১,০০৮২২জন

14/06/2025

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী সোমবার (১৬ জুন) প্রকাশ করা হতে পারে। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আবেদন শুরু হবে ২২ জুন থেকে।

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের খসড়া প্রস্তুত করা হয়েছে। টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে আগামী সোমবার ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
Source:
#সম্রাট_দাদু

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka