07/10/2026
কিছুদিন আগে একটা গ্রুপে একজন জানতে চেয়েছিলেন বাংলাদেশের Clothing Business-এ Google Ads থেকে আসলেই কি Sales আনা সম্ভব?
আমি কমেন্টে বলেছিলাম হ্যাঁ, সম্ভব।
এরপর আমাকে কটাক্ষ করে বলা হয়েছিল, আমি নাকি client hunting করার জন্য মানুষকে মিথ্যা আশ্বাস দিচ্ছি। তাই ভাবলাম, কথার চেয়ে নিজের কাজের একটা real data শেয়ার করি।
এই Clothing Brand-এর সাথে আমি ১০ মে থেকে কাজ করছি। Screenshot-এ ১০ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত data দেখা যাচ্ছে:
422K Clicks | 3.64K Purchases/Sales | $5.34K Spend | Avg. Cost per Sale $1.47
তবে একটা বিষয় পরিষ্কার করে বলি Google Ads মানেই প্রতিদিন একই রকম result আসবে, এমন না। Facebook Ads-এর মতো এখানেও performance up-down করে।
কোনো দিন খুব ভালো sales আসবে, cost per conversion অনেক কম থাকবে। আবার পরের দিন বা দুই দিন পর cost বেড়ে যেতে পারে, sales কমে যেতে পারে। তাই আমি personally একটা business-এর performance একদিনের result দেখে judge করি না।
আমি দেখি ৩০ দিনের overall data।
মাস শেষে total কত sales এসেছে, average cost per sale কত ছিল, ad spend বাদ দিয়ে client-এর profit margin থাকছে কি না আমার কাছে আসল হিসাবটা এখানে।
এই account-এও প্রতিদিন result একরকম ছিল না। ভালো দিন ছিল, comparatively খারাপ দিনও ছিল। কিন্তু overall data অনুযায়ী client profitable ছিল বলেই আমরা মে থেকে এখন পর্যন্ত একসাথে কাজ করছি।
তাই আমি এখনও বলব বাংলাদেশের Clothing Business-এর জন্য Google Ads থেকে sales আনা সম্ভব।
তবে “Google Ads চালালেই super-duper result আসবে” আমি সেটাও বলছি না। Product, price, website, offer, tracking, campaign strategy সবকিছু মিলেই result আসে।
আমি শুধু এটুকুই বলতে চাই যেটা নিজের হাতে কাজ করে দেখেছি, সেটাকে সম্ভব বলাটা মিথ্যা প্রলোভন নয়।
শেষ পর্যন্ত opinion-এর চেয়ে real data-ই বেশি কথা বলে।