তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;
তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।
তুমি বলেছিলে "চুলে জট বেধেছে";
আমি বুঝেছিলাম তুমি স্প'র্শ চাইছো।
তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।
তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;
তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।
তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;
তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চু*/মু খেতে চাইছো;
তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;
তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।
তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।
এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,
একদিন আমাদের দেখা হলো তখন;
তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?"
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।
-একটা তুমির গল্প!! 💔
#নীলাঞ্জনা 🤍
Ratul
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ratul, College & University, Dhaka.
আমি হাওয়ায় ভেসে থাকা নিতান্তই একজন পাগল মানুষ!
আমি উত্তপ্ত আগুন দেখি, তবে তোমরা দেখো শুধু উড়ন্ত ফানুস।❤️
বলো আমার মৃত্যুর পর
আমাকে ভুলতে কতদিন নেবে
গুনে গুনে ঠিক ততদিন ভালোবাসবো তোমাকে....
- প্রবর রিপণ দাদা ❤️🩹🫀
শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"
---
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই ।"
---
সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক ।......
তুমি যে ঠোঁটে ঠোঁট রেখে তৃপ্তির ঢেঁকুর গিলো,আমি তা ভেবে রোজ একবার করে ম রে যাই!তুমি রোজ যে বিছানায় আদরের কোলাজ সুখে পুলকিত করো শরীর,আমি সেই রাতে নির্ঘুম রাত কাটাই।
ভালোবাসার মানুষের মৃ ত্যু তবুও মেনে নেয়া যায়,তবে বেঁচে থাকতেও যে অন্য কারো স্পর্শে নিজেকে সমর্পণ করে দেয়,তা কি সহজে মেনে নেয়া যায়?যায় না!
তুমি রোজ রাতে যেভাবে একটু একটু করে সুখী হওয়ার স্বপ্ন সাজাও,আমি সেই রাতে সামান্য বেঁচে থাকার জন্য অবলম্বন খুঁজি,শক্তি খুঁজি।একটু ভালো থাকার জন্য,তোমাকে ভুলে থাকার বৃথা চেষ্টায় বারবার ভেস্তে যাই!
তুমি আদরে সুখ খুঁজে বেড়াও আর আমি তোমার স্মৃতিচারণ করতে করতে শূন্যতার অতল গহ্বরে তলিয়ে
যেতে থাকি!তুমি যেটাকে আদর আর সুখ মনে করো,আমি সেটাকে বিষাক্ত স্মৃতি মনে করে রোজ একটু একটু করে নিজের ভেতর ফুরিয়ে যাই।
মানুষ তোমাকে নিজের থেকে ২০% বুঝবে আর ৮০% তোমাকেই তাদের কাছে প্রকাশ করতে হবে!
সম্পূর্ণ বুঝার ক্ষমতা শুধুই স্রষ্টার আছে মানুষের নয়! 🌸🖤
কিছু কিছু ভালোবাসায় কখনো জীবন থাকে না।
থাকে না পাশাপাশি চলার মত এক পথ।
কেউ কেউ দূর থেকেই ভালোবেসে যায়,
ছোঁয়া যায় না হাতে হাত রাখা যায় না,
চোখে চোখ রেখে দুদন্ড কথা বলা যায় না।
তবুও মানুষ ভালোবাসে
আচ্ছা,
যে ভালোবাসা পূর্ণতা পায় না,
সে ভালোবাসায় কি জীবন আছে?
ঠিক তেমনি হবে যেমন টা তুমি চেয়েছো!
ঠিক তেমনি হয়েছে যেমন তুমি চেয়েছিলে..!
Click here to claim your Sponsored Listing.