29/08/2025
হযরত শাহ আহসানুল্লাহ হযরত কেবলা (রহ:) - প্রতিষ্ঠাতা মশুরীখোলা দরবার শরীফ । সময়কাল (১২০৫-১৩৩৩) ।
অন্ধকারে আলো ফোটাতে, শুকনা গাছে ফুল ফোটাতে, কঠোর হৃদয়কে ইসলামের সুশীতলে আনতে, সূর্যের ন্যায় আলোকিত হয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনকে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে, কোরআন হাদিসের মর্মবাণী দিয়ে মানুষের অন্তরে জিকরুল্লাহর নূর ফোটাতে, ইসলামে ত্রাণকর্তা রূপে শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তা'আলা আনহুর বংশের ৩৫ তম উজ্জ্বল নক্ষত্র এই ধরাধামে ঢাকা জেলার তাঁতিয়া নামক গ্রামে ১২০৫ সনের বৃহস্পতিবার দিন দিবাগত শেষ রাত্রে শুভ আগমন করেন। (আলহামদুলিল্লাহ)
বংশ পরিচয়:
ইসলামের প্রথম খলিফা হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তা'আলা আনহুর বংশের অন্যতম পুরুষ হযরত নওজোয়ান রাহমাতুল্লাহি আলাইহি বাবা আদম শহীদ রাহমাতুল্লাহি আলাইহির সাথে সর্বপ্রথম এই বঙ্গদেশে ইসলাম প্রচারের জন্য (১১৫৯-১১৭৯) আগমন করেন । (বল্লাল চরিতের মাধ্যমে উক্ত ঘটনা সম্পর্কে জানা যায়)। তৎপরবর্তী হযরত কলিমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তৎপরবর্তী হজরত রফিজ উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তৎপরবর্তী হজরত নুর মোহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি এই বংশধারায় ইসলাম প্রচার-প্রসার অভ্যাহত রাখেন।
হযরত শাহ আহসানুল্লাহ হযরত কেবলা (রহ:) বাল্যকাল:
হজরত শাহ আহসানুল্লাহ "হজরত কেবলা" বাল্যকাল থেকেই অত্যন্ত নম্র, ভদ্র স্বভাব প্রকৃতির ছিলেন। মাত্র ৮ বছর বয়সের মাথায় তিনি বাবা-মা উভয় কে হারিয়ে এতিম হয়ে যান।
হযরত কেবলার শিক্ষা জীবন:
হযরত কেবলার শিক্ষা জীবন শরীয়ত তরিকত হাকিকত ও ইলমে মারেফতের সংমিশ্রণে গড়ে উঠা এক জীবন। নবীজি (সা.) বলেন, (طلب العلم فريضة علي كل مسلم)
অর্থ: প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ইলম (জ্ঞান) শিক্ষা করা ফরজ। আর এই ফরজ ইলম হলো - ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত ও ইলমে মারেফত।
হযরত কেবলার আব্বাজান ছিলেন একজন প্রকৃত আলেম। তাই ছোটবেলায় আরবি ভাষা, আদব-কায়দা, তাহজিব-তমদ্দুন ও কোরআন হাদিসের প্রাথমিক জ্ঞান শিক্ষা লাভ করেন তিনির আব্বাজানের কাছ থেকে।
পরবর্তীতে তাফসির হাদিস ও ফিকহের উপর ব্যুৎপত্তি অর্জন করেন। বিশেষ করে হানাফি ফিকাহ শাস্ত্রে তিনি গভীর জ্ঞান অর্জন করে।
শরয়ী জ্ঞান লাভ করার পর তরিকতের জ্ঞান লাভ করার উদ্দেশ্যে সর্বপ্রথম হযরত কলিমুদ্দিন বোগদাদী (রহ.) হাতে কাদেরিয়া তরিকার বায়াত গ্রহণ করেন।
তারপর হযরত কলিমুদ্দিন বাগদাদী (রহ.) নির্দেশ মোতাবেক হযরত খাজা লস্কর মোল্লাজী (রহ.) খেদমতে দীর্ঘ ১৪ বছর থেকে চিশতিয়া তরিকার উপর জ্ঞান লাভ করেন
(প্রথম অংশ)
#মশুরীখোলা_দরবার_শরীফ
#সুন্নি_আকিদা
#আওলিয়ায়ে_কেরাম
#ইসলামিক_প্রেম
#ইসলামের_দাওয়াত
#মিলাদ_ও_ওরস
#ইসলামিক_জীবন
#মুর্শিদ_ও_মুরিদ