04/02/2025
সফলতা হচ্ছে একটি "Journey ", আপনি একটি লক্ষ্যে পৌঁছার পর আপনার আর একটি লক্ষ্যে পৌঁছার চাহিদা তৈরি হয়। তাই আমরা স্বাভাবিক ভাবে বলতে পারি সফলতা হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, যেখানে সব- সময় আপনার ধারাবাহিক ভাবে কাজ করা উচিত এবং লেগে থাকা উচিত যতক্ষণ আপনি আপনার লক্ষ্যে না পৌঁছান।
এখন, কথা হচ্ছে, কাজ করতে গিয়ে আমরা অনেক সময় চিন্তা করি আমিতো ভাল ভাবে কথা বলতে পারিনা, ভাল কোন ইউনিভার্সিটি থেকে ডিগ্রী অর্জন করিনি, দেখতে সুন্দর নয়, আমি বেটে, দেখতে কালো, নাক বোচা, তাহলে আমি কি পারব সফল হতে?
দেখুন, সফলতা উপরের কোন বিশেষণের উপর নির্ভর করেনা,
সফল হওয়া নির্ভর করে আপনার-
√দৃষ্টিভঙ্গি
√নিজের উপর বিশ্বাস ও জ্বলন্ত ইচ্ছা
√দৃঢ়প্রতিজ্ঞা,
√সুস্বাস্থ্যের অধিকারী ও
√ধৈর্য্যের উপর।।।
সুতরাং আপনি উপরের পাঁচটি বিষয়কে সঠিক ফোকাস করে কাজ করেন, আপনার সফলতা সুনিশ্চিত।।।
তবে মনে রাখবে-
"যদি তুমি কোনো কিছুতে ন্যূনতম ১০ বছর থাকার পরিকল্পনা না করো, তবে এক মুহূর্তের জন্যও সেখানে সময় ব্যয় কোরো না। যদি মাঝপথে ছেড়ে দাও, তবে যতটুকু সময় ব্যয় করেছ, তা শুধু নষ্টই হয়েছে।"
Re-arrange yourself everyday.