জ্ঞান জিজ্ঞাসা

জ্ঞান জিজ্ঞাসা জ্ঞান এর প্রসার ঘটানো আমার মূল লক্ষ্য
(My main goal is to spread knowledge)
(6)

একটি ফুল ছিঁড়ে নেওয়া যায়,তবু বসন্ত থামে না।কারণ বসন্ত কোনো একক ফুলে থাকে না—সে থাকে মাটির গভীরে,মায়ের আঁচলের উষ্ণতায়।আজ ...
14/01/2026

একটি ফুল ছিঁড়ে নেওয়া যায়,
তবু বসন্ত থামে না।
কারণ বসন্ত কোনো একক ফুলে থাকে না—
সে থাকে মাটির গভীরে,
মায়ের আঁচলের উষ্ণতায়।

আজ একটি ঝরে পড়েছে,
রক্ত মিশেছে ধূলোর সাথে—
কিন্তু সেই রক্তই হয়ে উঠবে বীজ,
ভেদ করবে মাটির স্তর,
ফুটে উঠবে হাজার নতুন প্রশ্ন,
হাজার নতুন ফুল।

নাম বদলায়,
সময় বদলায়,
শাসকের মুখ বদলায়—
কিন্তু অন্যায়ের বিরুদ্ধে
দাঁড়িয়ে থাকার সাহস
ইতিহাসে কখনো মেয়াদোত্তীর্ণ হয় না।

শহীদরা হারিয়ে যায় না।
তারা কবরের ভেতর ঘুমায় না—
তারা রূপ নেয় বিবেকে,
প্রতিবাদে,
অস্বীকারে।

ইতিহাস তাই চুপ থাকে না।
কারণ ইতিহাস লেখা হয়
যাদের রক্ত প্রশ্ন হয়ে দাঁড়ায়,
উত্তর না পাওয়া পর্যন্ত।

~ফরিদ আহমেদ মুন্না।




একদা মীর্জা গালিব মসজিদে বসে মদপান করছিল। তখন মুসল্লীরা তাকে বাধা দিল। বলল, মসজিদ আল্লাহর ঘর। মদপানের জায়গা নয়। বাহিরে গ...
10/01/2026

একদা মীর্জা গালিব মসজিদে বসে মদপান করছিল। তখন মুসল্লীরা তাকে বাধা দিল। বলল, মসজিদ আল্লাহর ঘর। মদপানের জায়গা নয়। বাহিরে গিয়ে মদপান করো।

গালিব তাকালো মুসল্লীদের দিকে। তারপর আরেক চুমুক খেয়ে আওড়ালো এক উপস্থিত শের-

"শরাব পিনে দে
মসজিদ মে ব্যায়ঠ কার,
ইয়া ও জাগা বাতা
যাঁহা খুদা নেহি।"

মুসল্লীরা লা-জবাব। কী জবাব দেবে। খোদা নাই এমন জায়গার কথা বলা শক্ত বইকি।

তবে জবাব দিলেন আল্লামা ইকবাল। বহু বছর পর। তার শের দিয়ে। তখন মীর্জা আর বেঁচে নেই।

"ইয়া গালিব,
মসজিদ খুদা কা ঘর হ্যায়
পিনে কি জাগা নেহি,
কাফির কে দিলমে যা
ওঁয়াহা খুদা নেহি।"

কাফের মানে অবিশ্বাসী। তার অন্তরে খোদার জায়গা নাই। আল্লামা ইকবাল তাই গালিবকে সেখানে গিয়ে মদ্যপান করতে বলেছেন৷ অর্থাৎ মুমিন মদপান করতে পারে না, এটা কাফিরদের কাজ।

আহমদ ফারাজ নামের আরেক কবি ইকবালের প্রতিউত্তরে লিখলেন-

"কাফির কে দিল সে
আয়া হু দেখ কার,
খোদা মওজুদ হ্যায় ওঁয়াহা
উসসে পাতা নেহি।"

কাফিরের মনে উঁকি দিয়ে এসেছি দেখে,
সেখানেও খোদা আছে, কিন্তু তার সেটা জানা নেই।

তার জবাবে কবি ওয়াসি লিখলেন-

"খুদা তো মওজুদ
দুনিয়া মে হার জাগা,
তু জান্নাত মে যা
ওঁয়াহা পিনে সে মানা নেহি।"

অর্থাৎ,
খোদার দৃষ্টি তুই ফাঁকি দিতে পারবি না। দুনিয়ায় বসে তাই মদ খাইস না। আগে খোদার বিধান মান, জান্নাতে যা, তারপর ওখানে বসে যত খুশি মদ খাইশ।

কবি ওয়াসি এখানে 'শরাবান তহুরা'র কথা বলেছেন। যেটা জান্নাতবাসীরা যত ইচ্ছা খেতে পারবে। কিন্তু মাতাল হবে না। জান্নাতের মধ্যে হারাম-হালালের মাসয়ালা বিধানও নেই। সব বিধিনিষেধ শুধু দুনিয়ার জন্যই প্রযোজ্য।

10/01/2026
■ সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন* (সুনান তিরমিজি ইফা ৪৮৮)জুমার দিন গুfরুত্বপূর্ণ ৮টি আমল:● ১. গোসল করা। (বুখারী ইফা ৮৩৫)...
09/01/2026

■ সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন* (সুনান তিরমিজি ইফা ৪৮৮)
জুমার দিন গুfরুত্বপূর্ণ ৮টি আমল:
● ১. গোসল করা। (বুখারী ইফা ৮৩৫)
২. উত্তম পোশাক পরিধান করা। (আবু দাউদ ইফা ৩৪৩)
● ৩. সুগন্ধি ব্যবহার করা। (বুখারী ইফা ৮৩৯)
● ৪. মনোযোগের সঙ্গে খুতবা শোনা। (বুখারী ইফা ৮৩৯)
সবগুলো একসাথে আছে (আবু দাউদ ইফা ৩৪৩)
● ৫. যথাসম্ভব দ্রুত মসজিদে যাওয়া (সূরা জুম আহ্ ৬২:৯)
● ৬. সূরা কাহফ তিলাওয়াত করা (আমালুল ইয়াওমী ওয়াল লাইল, হাদিস : ৯৫২)
● ৭. বেশি বেশি দরূদ পড়া (আবু দাউদ ইফা ১০৪৭)
● ৮. দোয়ার প্রতি গুরুত্ব দেওয়া (আবু দাউদ ইফা ১০৪৮)
আল্লাহ্ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন।
বি দ্রঃ
■ ইফা অর্থ
ইসলামিক ফাউন্ডেশন

জাবের ছেলেটাকে আল্লাহ কি দিয়া বানাইছে আল্লাহ ভালো জানে৷ আজকে হাদি ভাই শহীদ হওয়ার ২৬তম দিন৷এই ছেলেটা আজকেও দেখলাম কেঁদে ক...
08/01/2026

জাবের ছেলেটাকে আল্লাহ কি দিয়া বানাইছে আল্লাহ ভালো জানে৷ আজকে হাদি ভাই শহীদ হওয়ার ২৬তম দিন৷

এই ছেলেটা আজকেও দেখলাম কেঁদে কেঁদে বলতেছে, “আজকে সারাদিন আমাদের ভাইরা কেউ খাই নাই, মাবুদ। সেই সকাল ১০টা থেকে এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির বিচারের জন্য পুরো রাত হতে সারাদিন ছিলো মাবুদ। আপনি তাদের এই ত্যাগকে কবুল করে নিন”

জাবেরের কান্না দেখে মনটা ভার হয়ে গেলো৷ এই মানুষ গুলো এখন ও রাস্তায় বিচার জন্যে লড়তেছে৷ অথচ কারো কোনো দায় নাই৷ কারো কোনো ইচ্ছা নেই কিছু করার৷

আপনি আমি দুনিয়া থেকে চলে গেলে কতজন আমাদের মনে রাখবে? অথচ জাবেরের মতন মানুষগুলো এখন ও লড়ে যাচ্ছে৷ ওর মতন ভাই বন্ধু যার আছে সে খোশ নসিবের৷

ⓒ- Rahat Ahmed Tulon

07/01/2026

𝗔𝗖𝗧𝗜𝗩𝗘🥰আছি🟢
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 দিন✅
নোটিফিকেশন পাওয়া মাত্রই 𝗕𝗔𝗖𝗞 দিবো💯

Address

Banani/11
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞান জিজ্ঞাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to জ্ঞান জিজ্ঞাসা:

Shortcuts

Share