22/08/2026
📢 *গুরুত্বপূর্ণ ঘোষণা* 📢
প্রিয় অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম।
আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী *২৫ তারিখ* থেকে আমাদের প্রতিষ্ঠানের *দ্বিতীয় সাময়িক পরীক্ষা* শুরু হতে যাচ্ছে।
আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২য় সাময়িক পরীক্ষা- ২০২৬ এর রুটিন দেওয়া হয়েছে।
প্রিয় শিক্ষার্থীরা! এখন থেকেই নিয়মিত পড়াশোনা করো, রুটিন অনুযায়ী প্রস্তুতি নাও এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার জন্য প্রস্তুত হও। মনে রেখো, *নিয়মিত অনুশীলনই সাফল্যের মূল চাবিকাঠি।*
প্রিয় অভিভাবকগণ, এই সময়ে আপনাদের সন্তানদের পড়াশোনায় একটু বাড়তি নজর দিন এবং তাদের উৎসাহ দিন, যাতে তারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারে।
আমরা বিশ্বাস করি, *সকলের আন্তরিক প্রচেষ্টায়* আমাদের শিক্ষার্থীরা এই পরীক্ষায় ভালো ফলাফল করবে, ইনশাআল্লাহ।
সবার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদান্তে,
মুফতি হাসনাইন আলআমিন