12/11/2020
আপনি যদি পল্লী চিকিৎসক হতে চান:
বাংলাদেশে যত লোক আছে , তার মধ্যে প্রায় ৮০ ভাগই গ্রামে বাস করে । আর তাদের চিকিৎসার জন্য এলোপ্যাথিক ডিগ্রী প্রাপ্ত ( MBBS ) ডাক্তারের খুব অল্পসংখ্যক পল্লী এলাকায় কর্মরত আছেন স্থায়ী ভাবে । তাই অধিকাংশ গ্রামবাসীকে চিকিৎসার জন্য পল্লী ডাক্তারদের উপর নির্ভর করতে হয় । এখন যদি এই সব পল্লী ডাক্তারেরা প্রশিক্ষণবিহীন হয় তাহলে কতটা অপচিকিৎসার শিকার হয় পল্লীবাসী ? যদিও প্রশিক্ষণপ্রাপ্ত পল্লী চিকিৎসক ও আছে যাদের সংখ্যা খুব কম ।
আপনি যদি গ্রামে থাকেন তাহলে চাইলেই একজন পল্লী চিকিৎসক হিসেবে ক্যারিয়ার তৈরি করতে পারেনঃ
যোগ্যতাঃ সর্বনিন্ম SSC/ দাখিল/ ভোকেশনাল / সমমান ( বয়স ও পাশের সন বিবেচ্য নয় )
কি কোর্স করবেনঃ
বাংলাদেশে পল্লী চিকিৎসকদের জন্য দুইটি সরকারী কোর্স আছে ।
সরকারী কোর্সগুলো হলোঃ
১) সার্টিফিকেট ইন প্যারামেডিকেল ( ১ বছর ৩ মাস মেয়াদি , ৬ মাস করে দুইটি সেমিস্টার , বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে ) এই কোর্সের জন্য খরচ হবে ১৫,০০০ টাকা থেকে প্রায় ৩৫,০০০ টাকা । এটা একেক ইনস্টিটিউট একেক রকম খরচ নিয়ে থাকে ।
২) কমিউনিটি প্যারামেডিকেল ( ২ বছর মেয়াদি , বাংলাদেশ নার্সিং কাউন্সিলের অধিনে ) এই কোর্সের জন্য খরচ হবে ৬০, ০০০ টাকা থেকে প্রায় ৮০, ০০০ টাকা । এটা একেক ইনস্টিটিউট একেক রকম খরচ নিয়ে থাকে ।
এছাড়াও বেসরকারি অনেকগুলো কোর্স আছে পল্লী চিকিৎসার জন্য যেমন LMAF , LMAFP , VD ,MCH , ডিপ্লোমা ইন মেডিকেল এসিস্ট্যান্ট - DMA ( এটা বেসরকারি কোর্স , অনেকেই এ সার্টিফিকেট কে ম্যাটস এর সমমানের অথবা সরকারি সার্টিফিকেট মনে করে ভুল করে ) ডিপ্লোমা ইন মেডিকেল সাইন্স DMS , , ডিপ্লোমা ইন মেডিসিন এন্ড সার্জারি DMS , ইত্যাদি নামে অনেক কোর্স আছে , এসকল কোর্স করার পরে সরকারি কোন প্রতিষ্ঠান সার্টিফিকেট প্রদান করে না । বেসরকারি কিছু প্রতিষ্ঠান এ সকল কোর্স করায়। শোনা যায় এসব বেসরকারী প্রতিষ্ঠান থেকে টাকা দিয়ে এসব কোন সার্টিফিকেট ক্রয় করা যায়। সত্যিকার অর্থে সরকারি সার্টিফিকেট ছাড়া এসব কোর্সের আসলে কোন দাম নেই। তাই বেসরকারি কোন কোর্স না করাই ভালো ।
পল্লী চিকিৎসক হওয়ার জন্য কোন বইগুলো হেল্প করবে:
পল্লী চিকিৎসক হওয়ার জন্য যে সরকারি কোর্স আপনি করতে চান তার নির্দিষ্ট সিলেবাসভুক্ত বইয়ের সাথে অধ্যক্ষ্য জহির আাকন্দ লেখা ১০ টি বই আপনাকে সহায়তা করতে পারে।আরো অনেক লেখকের এর বই আছে তবে নিম্নের বইগুলো আমার কাছে সহজ মনে হয়েছে।
বইগুলো হলোঃ
১) পল্লী চিকিৎসা ও প্যারামডিকেল চিকিৎসায়
প্রিন্সিপাল অব প্যাকটিস অব মেডিসিন
২) পল্লী চিকিৎসায় এনাটমি
৩) পল্লী চিকিৎসায় ও প্যারামেডিক্যাল এলোপ্যাথিক ফার্মাকোলোজি
৪) পল্লী চিকিৎসায় ও প্যারামেডিকেল চিকিৎসায় প্যাথলজী
৫) , স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা
৬) কমিউনিটি মেডিসিন
৮) প্রাক্টিক্যাল এন্ড ক্লিনিক্যাল মেডিসিন
৯) সহজ শিশু চিকিৎসা
১০.রোগী পরীক্ষা করার পদ্ধতি
,
সাবধানতাঃ
• এই কোর্স গুলোর মূল উদ্যেশ্য হলো গ্রামের মানুষের সাধারন রোগের চিকিৎসা দেওয়া ( প্রাইমারী চিকিৎসা ) ও জটিলতা বুজে অভিজ্ঞ চিকিৎসকের নিকট প্রেরন করা
• এই কোর্স করার পরে নামের সামনে ডাঃ / ডাক্তার লেখা যাবে না ,এক্ষেত্রে স্বাস্থ্য কর্মী বা অনেকে নামের সামনে পল্লী ডাক্তার বা পল্লী চিকিৎসক লিখে থাকেন ।
• কোনো বিষয় অভিজ্ঞ বা বিশেষজ্ঞ দাবি করা যাবে না
• জাতীয় ঔষধ নীতি ২০০৬ অনুসারে List of Over-the-Counter Drugs (Allopathic) দিয়ে চিকিৎসা করতে হবে । বিশেষ ক্ষেত্রে রেজিঃ চিকিৎসকের পরামর্শে অন্য ওষুধ ব্যবহার করা যাবে ।
পল্লী চিকিৎসকদের জন্য উল্লিখিত কোর্স করার পরে কি ফার্মেসি দেওয়া যাবে:
না , কারিগরি শিক্ষা বোর্ডের এক বছর মেয়াদী প্যারামেডিক কোর্স অথবা নার্সিং কাউন্সিল এর দুই বছর মেয়াদী প্যারামেডিকেল কোর্স করার পরে পল্লী চিকিৎসক হওয়া গেলেও ফার্মেসি দেওয়া যাবে না।
ফার্মেসি দেওয়ার জন্য ফার্মেসি কাউন্সিল এর আন্ডারে সর্বনিম্ন সি ক্যাটাগরির ফার্মাসিস্ট হওয়ার জন্য কোর্স করতে হবে। যা সমিতি পরিচালনা করে থাকে। এই কোর্স করার পরে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে ফার্মেসি কাউন্সিল এর অন্তর্ভুক্ত হয় ড্রাগ সেলিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয়।
তাই পল্লী চিকিৎসক হিসেবে মানুষের সেবা দেওয়ার সাথে সাথে ফার্মেসি করতে চাইলে সমিতির কোন এক শাখায় যোগাযোগ করে ফার্মেসি কাউন্সিল এর সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স করে ফেলা ভাল
Dhaka office বাড়ী ১২ রোড ৩৩ সেক্টর ৭
সিলেট অফিস ৯৫/বি ওয়েভস আম্বরখানা
ময়মনসিংহ ঃ হসপিটাল রোড চাইনা মোড়
IMPT college
akand sir 01711337019