Tree and me

Tree and me

Share

Tree and Me | গাছের গল্পে প্রকৃতির স্পর্শ 🌱
গাছ–ফুল চেনা, পরিচর্যার টিপস, বাগান সাজানোর অনুপ্রেরণা।

02/03/2026

হাজিরা দিচ্ছি হে আল্লাহ🕋🤲✨
তোমার দরবারে। তোমার কোনো শরিক নেই।🕋🤍🤲
নিশ্চয়ই সকল প্রশংসা, নেয়ামত এবং রাজত্ব তোমারই।✨
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাঈক।🌏🤲🕋

Photos from Tree and me's post 15/02/2026

আমার সব বাগানবিলাস বসন্তের ছোয়ায় রঙিন।সব কয়টা গাছেই সেকেন্ড টাইম আর হলুদ গাছটায় থার্ড টাইম ফুল এসেছে।যাদের বাগানবিলাস এ ফুল নাই তারা গাছের গোড়ায় লাল পটাশ ইউজ করতে পারেন।লাল পটাশ গাছে ফুল আনতে সাহায্য করে।💚🌿💕

Photos from Tree and me's post 06/02/2026

ঢাকায় শীত প্রায় শেষের দিকে বলা যায়,ফাল্গুন প্রায় চলে এল! সব ধরনের গাছ থেকে নতুন পাতা বের হতে শুরু করেছে।পাতাগুলো এমন আস্তে ধীরে খুলছে দেখে মনে হবে শীতের কাঁথা ছেড়ে তাদের উঠতেই ইচ্ছে করছে না।লম্বা এক ঘুমে ছিলো ওরা।আলসেমি কাঁটছেই না তাদের ঠিক আমার মতো।😅🪴☘️🌿

20/01/2026

প্রিয়জন থেকে পাওয়া কিংবা বাহির থেকে কিনে আনা ফুল অনেকদিন পর্যন্ত সতেজ রাখতে পানিতে অল্প পরিমাণ চিনি ও লেবুর রস বা ভিনিগার মিশিয়ে দিন আর নিচের সব পাতা ছেঁটে তারপর পানিতে রাখুন দেখবেন ফুল অনেক দিন পর্যন্ত প্রথম দিনের মতোই সতেজ আছে।☘️💚

15/01/2026

পুরনো শিকড় থেকে নতুন প্রাণের সঞ্চার।🪴🌿☘️
এই টবে অনেক বড় লতার একটা মনস্টেরা আদানসনি গাছ ছিলো যেটা অনেক আগেই আমি অন্য টবে রিপট করছি তবে এই টবের সব মাটি নেইনি,নিচের কিছু শিকরসহ মাটিটা রেখে দিয়েছিলাম সেখান থেকেই নতুন করে আরও একটা গাছ বের হচ্ছে।মাশাআল্লাহ!

Photos from Tree and me's post 14/01/2026

শীতে মানি প্লান্ট এর গোড়ার দিকের কিছু পাতা হলুদ হয়ে যাওয়া স্বাভাবিক,কিন্তু গাছের মাঝ খানের পাতা হলুদ হওয়া মানে গাছে পানি ইরেগুলার ভাবে দিচ্ছেন।মাটি অতিরিক্ত শুকিয়ে যাওয়ার পর যদি গাছে ওয়াটারিং করেন তাহলে এই সমস্যা বেশি হতে পারে।যেমনটা আমার সাথে হয়েছে,গ্রাম থেকে বেড়িয়ে এসে দেখি গাছের মাটি শুকিয়ে কাঠ হয়ে আছে তখন গাছে ভরপুর পানি দিলেও যে পাতাগুলো বেশি নেতিয়ে পরেছিলো সেগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে।

Photos from Tree and me's post 10/01/2026

বাতাস বিশুদ্ধ করে এমন ১০ টা ইন্ডোর প্লান্ট এর নাম যা নাসা কতৃক রেকম্যান্ডেড।
১.স্নেক প্লান্ট
২.স্পাইডার প্লান্ট
৩.পিস লিলি
৪.এরিকা প্লাম
৫.লাকি ব্যাম্বো
৬.ইংলিশ আইভি
৭.পথস বা মানি প্লান্ট
৮.এগ্লোনিমা
৯.Gerbera ডেইজি
১০.রাবার প্লান্ট

Photos from Tree and me's post 08/01/2026

বাগানবিলাস এ সেকেন্ড টাইম ফুল আনতে,প্রথম বার ফুটা ফুলের ঝরে যাওয়া অংশ টুকু ছেঁটে দিন এরপর গাছের গোড়ায় এক মুঠো পরিমাণ গোবর সার ও এক চামচ লাল পটাশ দিয়ে দিন।ইনশাআল্লাহ খুব জলদি নতুন করে ফুল আসতে শুরু করবে।

Photos from Tree and me's post 07/01/2026

স্নেক প্লান্ট এ ওভার ওয়াটারিং এর কুফল!
স্নেক প্লান্ট ১০-১৫ দিন বা এর বেশি পানি ছাড়া সারভাইভ করতে পারে কিন্তু ওভারওয়াটারিং নিতে পারে না।ওভারওয়াটারিং এ গাছের গোড়ায় পচন ধরতে পারে বিশেষ করে নতুন চারাগাছ থাকলে গাছে পানি খুব বুঝে শুনে দিতে হয়।
কেউ আবার জিজ্ঞেস করবেন না আমার গাছে ওভারওয়াটারিং কে করলো?
আমি নাম বলতে পারব না 🫠
কারণ নাম বললে চাকরি থাকবে না😅😅😅

06/01/2026

বাগানবিলাস এর চারা রিপট এর আগে এর পর্যাপ্ত শিকড় হয়েছে কিনা তা নিশ্চিত হয়ে নিবেন।যদি শিকড় বুঝতে না পারেন তাহলে কুড়ি ছাড়ার পর ৫০-৬০দিন পর্যন্ত অপেক্ষা করে লাগিয়ে দিতে পারেন।

Photos from Tree and me's post 05/01/2026

এই শীতেও রাবার প্লান্ট এ নতুন পাতা!🪴🌿💚💕
গাছ টিকে থাকা আর রেগুলার গ্রোথে থাকা দুইটা ভিন্ন বিষয়।নরমালি ইন্ডোর প্লান্ট গুলো রোদ ছাড়াই টিকে থাকতে পারে তবে হালকা রোদ বা মর্নিং সানলাইট এ রাখলে এদের খুব ভালো গ্রোথ হয়।

Photos from Tree and me's post 04/01/2026

প্রায় ৯ দিন পর সাইবেরিয়া থেকে বাংলাদেশে ফিরে এসেছি😅মানে গ্রাম থেকে ঢাকা এসেছি।গ্রামের শীতের কাছে ঢাকার শীত কিছুই না।সকাল থেকে নরমাল ড্রেসআপ এ কাজ করছি কোনো প্রকার শীতের কাপড় ছাড়াই।আলহামদুল্লিয়াহ গাছ পালাও মোটামুটি ঠিকঠাক আছে।রেগুলার ওয়াটারিং না হওয়ায় দু-একটা গাছের পাতা হলুদ হয়ে গেছে তবে কোনো গাছই একেবারে নষ্ট হয়নি।💚☘️🌿🪴

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Dhaka
1216