06/11/2024
বর্তমানে শিক্ষা একটা জোক হয়া আছে,অনেকেই আমরা শিক্ষার মূল উদ্দেশ্য থেকে সরে আসতাসি। প্রায় সবাই শিক্ষাকে খেলাতে রুপান্তর করছে। সব দিকে প্রতিযোগিতা, প্রত্যেকটি শিক্ষার্থীকে তাদের বাবা মা রেসে পাঠাচ্ছে।
তোমাকে অমুক এর চেয়ে ভালো করতে হবে, তমুক গত বছর স্কুলে হাইস্ট মার্ক পাইছে, আজব তো আমি তোমাকে খাওয়াই না, তোমার জন্য টিচার রাখছি না। সবাই যা খায় তোমাকে ও তো খাওয়াচ্ছি ওই পারলে তুমি পারবা না কেন। তোমার জন্য পাশের বাসার ভাবির সামনে আমার কোন ইজ্জতই রইল না। পাশের বাসার ভাবির দেবরের ছেলের মেয়ে ১৮ ঘন্টা পড়ে তুমি ৮ ঘন্টা ও পড়তে পারো না। দেখলে রিক্সাচালকের ছেলে ও ঢাবি তে চান্স পেয়ে গেল, তোমার পিছনে এত টাকা ঢেলেও তোমার এই অবস্থা। এই সব কথা গুলো আমাদের সমাজের অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে গেছে।
প্রত্যেক পিতামাতাই তার সন্তানের মঙল কামনা, তারা চায় যেন তাদের সন্তান সবসময় ভালো জায়গাটাতেই থাকে। এতে দোষের তো কিছু না। কিন্তু তারা তাদের সন্তানের ইচ্ছাটা জানতে চায় না, মনে এমন একবছর চাপ দিলে সে খাপ খাওয়ায়ে নিবে। একটা ভালো টিচার রাখব ভালো কোচিং এ দিবো, এক্সাম ব্যাচে ভর্তি করাব আর চাপের উপরে রাখব। রেজাল্ট ভালো না হয়ে যাবে কই। আমার ভাগ্নে ভাতিজা পারলে আমার সন্তান পারবে না কেন। তার তো সুযোগ সুবিধা আমার ভাইয়ের, বোনের সন্তানের চেয়ে বেশি। এই দিকেও আমাকে আগায়া থাকতে হবে। কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য কি ছিল তার কোন খবর নাই।
সব পিতামাতা যে এমন তা আমি বলছি না, কিন্তু প্রতি ১০ জনের মধ্যে ৭/৮ জনের চিন্তা চেতনা এরকম, কোন জরিপ থেকে বলছি না, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, টিউশনের সুবাদে ঢাকা শহরের বিভিন্ন স্থানে সুনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়িয়েছি। তাই এমন টা বলছি। এক স্টুডেন্ট এর ছোট গল্প বলি, ছাত্রী বিজ্ঞান বিভাগের তার এই বিভাগের কোন কিছুই ভালো লাগে।বাবার সম্মানের দিকে তাকিয়ে সায়েন্স নেওয়া, আমি জিজ্ঞাসা করলাম তুমি কি হতে চাও?
ডাক্তার
তোমার বায়োলজি আর কেমিস্ট্রির অবস্থা তো খুব খারাপ। টাইনা পাস করো।
চেস্টা করলে ভালো করবে। কিন্তু আসলেই কি এটা তোমার না।
চুপ থেকে বললো, আমার মিডিয়ার কাজ ভালো লাগে , জার্নালিস্ট এর কাজ, ফটোগ্রাফি, খবর উপস্থাপন করা। কিন্তু আমার ডাক্তার হতে হবে। সবাই অনেক আশা করে আছে আমার উপর।
এভাবেই অনেক শিক্ষার্থী মানসিক চাপে ভুগছে যার ফলে না তারা তাদের পিতামাতার প্রত্যাশিত রেজাল্ট আনতে পারতাসে না তাদের পছন্দের কাজের দিকে এগোতে পারছে ।
আমার মতে একজন মানুষ তখনই নিজেকে সুশিক্ষিত বলতে, যখন সে স্বাধীন, যখন সে তার শিক্ষাকে পরিপূর্ণ ভাবে কাজে লাগাতে পারতাসে। এই সব কারনেই আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে পারতাসি না।
আমাদের দেশের অনেক ভালো ভালো স্টুডেন্ট সঠিক গাইডলাইনের অভাবে ডিসট্র্যাক হয়ে যাচ্ছে।
আমাদের মূল উদ্দেশ্য কার্যকরী শিক্ষা প্রদান যা তার জীবনের প্রতিটা ক্ষেত্রে কাজে লাগবে।
ব্যাপার টা নিয়ে অবশ্যই ভাববেন এবং সঠিক সিদ্ধান্ত নিবেন।
ধন্যবাদ❤️