Momo Mart

Momo Mart to ensure lifeward education for the next generation

19/10/2025

Bikal 4.00 ta thekey Rat 12.00 porjonto Ei somoyee ekta job dorkar. pls favour me.

যারা ব্যর্থ বলে মনে করেন তাদের জন্য
18/08/2023

যারা ব্যর্থ বলে মনে করেন তাদের জন্য

* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান
* ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন
* ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন
* ১৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন
* ১৯ বছর বয়সে তিনি বাবা হন
* ২০ বছর বয়সে তার স্ত্রী তাঁকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় সাথে
* সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন
* ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পান নি
* নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন
* চাকরী নিয়েছিলেন রেললাইনের কন্ডাকটর হিসেবে, সুবিধে করতে পারেন নি
* অবশেষে এক ক্যাফেতে রাধুনীর চাকুরী নেন
* ৬৫ বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন।
* অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে ১০৫ ডলারের চেক পেয়েছিলেন।
* তাঁর কাছে মনে হয়েছিল জীবন তাঁর মূল্যহীন
* আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
* এরপর একটী গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তাঁর একটা লিস্ট বানাতে শুরু করলেন।
* হঠাত তাঁর কাছে মনে হল জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন- রন্ধনশিল্প
* তিনি ৮৭ ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগী কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন।
* এরপর Kentucky তে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন!
* জন্ম নিল KENTUCY FRIED CHICKEN তথা KFC র...

* ৬৫ বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন আর ৮৮ বছর বয়সে এসে Colonel Sanders বিলিওনার বনে গিয়েছিলেন।

* স্মরণীয় হয়ে আছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসেবে!
-----হতাশ হবার কিছু নেই, আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিওনার হবার...শুধু চেষ্টাটি প্রয়োজন।

সংগৃহীত

18/08/2023

আমি আমার কথা বলছি!!
আমি এদেশের গরীব ও আম জনতার কথা বলছি!!

আমি আমার সামর্থ্য অনুযায়ী পণ্য কিনতে চাই।

চ

16/08/2023

বাইক টা দিছে শ্বশুরমশাই
আব্বা দিছে তেল
তাই তো আমার গতির সাথে
জেট বিমান ও ফেল।

দুর্ঘটনা ঘটলে ঘটুক
আমার কিসের ভয়
গেলে যাবে বাপ-শ্বশুরের
আমার কিছু নয়।

চলরে আমার মোটরগাড়ি
জোরসে মারো টান
কে কি বলে শুনব না আজ
ধরছি চেপে কান।

আহা হা হা কি মনোরম
গাঁয়ের বাঁকা রাস্তা
ছয় শ কিলো ঘুরে এসে
করব রে আজ নাস্তা।

এমন গতি তুলবরে আজ
আমার গতি দেখে।
থমকে যাবে পথের পথিক
পন্থ চলা রেখে।

গতির চোটে কাঁপছে মানুষ
উড়ছে পথের ধুলো
লাফিয়ে উঠছে পথের ধারের
বান্ধা ছাগল গুলো।

গতি আর ও বাড়িয়ে দিলাম
পথটা পেয়ে সরু
হঠাৎ দেখি সামনে আমার
বিশাল বড় গরু।

ধাক্কা লেগে হুন্ডা আমার
পড়ল গিয়ে খাদে
আমার তখন হুঁশ ছিল না
ফিরছে দুদিন বাদে।

দু দিন বাদে জ্ঞান ফিরলে
চেয়ে দেখি ভাই
আমার যে দুই পা ছিল তার
একটা সাথে নাই।

সকল কিছু শোনার পরে
চমকে গেল গা
বাইকটা না কি ঠিকই আছে
আমার গেছে পা।

আমার শখের বাইকে এখন
অন্য মানুষ চড়ে
পা হারিয়ে কান্দি আমি
বন্ধি হয়ে ঘরে।

ঘরে বসে ভাবি যদি
পা টা পেতাম ফিরে
তিড়িং বিড়িং ছেড়ে আমি
বাইক চালাতাম ধীরে।

মনরে বলি মন যদি তুই
বুঝতে দু দিন আগে
তবে কি তোর পা হারিয়ে
পঙ্গু হওয়া লাগে!

গতির ক্ষতি
ফেরদৌস আহমেদ

আমার নতুন বই মুক্তির মিছিল হাতে এসেছে সংগ্রহ করতে চাইলে মেসেজ করুন আমার পেইজে অথবা ফোন করুন আমার এই নাম্বারে

01407279266
ছবি সংগৃহীত

16/08/2023

শিশু মানে তাজা ফুল বকুলের গন্ধ
শিশু মানে মনোরম কবিতার ছন্দ।

শিশু মানে সুমধুর সুরভীর সরোবর
শিশু মানে শতরূপা সোহাগ আর সুন্দর।

শিশু মানে টলমল শিশিরের বিন্দু
শিশু মানে মায়া মাখা মমতার সিন্ধু।

শিশু মানে তুলতুলে তরতাজা স্বপ্নীল
তুলতুলে থাকে তার মগজ আর মন দিল।

শিশুরা তো প্রজাপতি তুলতুলে থাকে গা,
তুলতুলে থাকে তার মন মাথা হাত পা।

বেশি চাপ দিলে ভাই নরম এই তোলাতে
হাল ছেড়ে থেমে যায় পারে না সে কুলাতে।

তাই তারে যেতে গিয়ে লিখা পড়া শিখাতে
বেশি চাপ দিতে নেই তার পড়া লিখাতে।

কিতাবের ও কলমের চাপ নেয়া সোজা নয়
শিশুদের পিঠে তাই এ গুলোর বোঝা নয়।

সদা তারে পাঠদানে যেতে নেই শাসিয়ে
দিতে নেই কিতাবের ভরা নদে ভাসিয়ে।

কচি হাতে দিও না কো শুধু বই খাতারে
ছুঁয়ে যেতে দিও তারে পুতুলে ও সাঁতারে।

মাঠে ঘাটে নদী বনে যত তারা ছুটবে
তত তার মন মেধা বিকশিয়া উঠবে।

দুষ্টুমি খেলাধুলা শিশুদের অধিকার
এতে তারে বাঁধা দেওয়া মহাবড় অবিচার।

শিশুদের প্রতি যারা অবিচার করবে
কিভাবে সে পাষা*ণের ছেলে মেয়ে পড়বে।

শিশুদের যদি চাও খাঁটি পড়া পড়াতে
স্কুলে যেতে দিয়ো তারে দিয়ো ঘুড়ি উড়াতে।

লেখাপড়া জানলেও চিনে না যে বিশ্ব
তারা হয় শিক্ষিত জ্ঞানে হয় নিঃস্ব।

শিশুদের চাও যদি জ্ঞানী করে তুলতে
আকাশের পানে তারে দাও ডানা মেলতে।

শিশুর অধিকার
ফেরদৌস আহমেদ
ছবি সংগৃহীত।

আমার নতুন বই মুক্তির মিছিল হাতে এসেছে সংগ্রহ করতে চাইলে মেসেজ করুন আমার পেইজে অথবা ফোন করুন আমার এই নাম্বারে

01407279266

07/08/2023
07/08/2023

Grammar Class 01
Topic: Classification of noun
Noun একটি নাম প্রকাশক শব্দ।
যেমন: He is Abdullah
Abdullah is a good boy
উপরের বাক্য দুটি তে Abdullah একটি ছেলের নাম

Address

Shantibag, Paradogair, Demra
Dhaka
1362

Telephone

+8801845267488

Website

Alerts

Be the first to know and let us send you an email when Momo Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Momo Mart:

Shortcuts

Share