সাইদুর রহমান সাঈদ- Saidur Rahman Saeed

সাইদুর রহমান সাঈদ- Saidur Rahman Saeed

স্রষ্টা প্রতিটি মানুষকে স্বতন্ত্র বৈশিষ্ট্যে সৃষ্টি করেছেন। তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা নয়, বরং নিজের সামর্থ্যকে বিকশিত করাই শ্রেয়❤️🤍

17/08/2026

🤍💙

মানুষের বিয়ে করা উচিত এবং ডিপলি পার্টনারের প্রেমে পড়া উচিত। এবং এই প্রেম এত বেশি গভীর হওয়া উচিত যে জগতের কোন দুঃখ কষ্টই ...
29/07/2026

মানুষের বিয়ে করা উচিত এবং ডিপলি পার্টনারের প্রেমে পড়া উচিত।
এবং এই প্রেম এত বেশি গভীর হওয়া উচিত যে জগতের কোন দুঃখ কষ্টই এই প্রেমের চাইতে বড় হবে না।
তখন সবচে কঠিনতম সময়েও মনে হবে, আমার পাশে আমার পার্টনার আছে, তার সাপোর্ট আছে। So, I don't care about anything else.🩵

©

16/07/2026

জাফরাবাদ গ্রামের পশ্চিম প্রান্ত ঘেঁষে বয়ে গেছে নীলধারা। একসময় এটি ছিল একটি প্রাণবন্ত শাখা নদী। সময়ের সঙ্গে সঙ্গে তার স্রোত ক্ষীণ হয়েছে। এখন একে নদী বললে যেন একটু বাড়িয়ে বলা হয়। বর্ষায় কিছুটা জেগে ওঠে, আর বছরের বাকি সময় ছোট্ট এক শান্ত জলাশয়ের মতো পড়ে থাকে।

নীলধারার বুকে প্রায় সারা বছরই শাপলা আর পদ্ম ফুটে থাকে। ভোরের কুয়াশায় ফুলগুলোকে মনে হয় সাদা আর গোলাপি মেঘ জলের বুকে নেমে এসেছে। সন্ধ্যায় পশ্চিম আকাশের আলো জলে মিশে এক অপার্থিব দৃশ্যের জন্ম দেয়।

নদীর পশ্চিম তীরে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট দোতলা বাড়ি। নাম— শবনম মঞ্জিল।

নামের মতোই বাড়িটিও শান্ত, স্নিগ্ধ এবং অপরূপ। সাদা রঙে মোড়া দেয়াল। সাদা রঙের জানালার গ্রিল। দূর থেকে তাকালে মনে হয়, সবুজের বুকে একটি সাদা বক নিশ্চুপ হয়ে বসে আছে।

বাড়িটির মুখ দক্ষিণমুখী। সামনে একটি খোলা বারান্দা। পূর্ব পাশে আছে একটি মাত্র জানালা। খুব বড় নয়, আবার ছোটও নয়। কিন্তু সেই জানালার পর্দা কখনো সরে না। দিনের আলো, বিকেলের বাতাস কিংবা পূর্ণিমার জ্যোৎস্না— কিছুই যেন সেই পর্দা ভেদ করে ভেতরে ঢুকতে পারে না।

গ্রামের মানুষের মুখে মুখে একটি কথাই শোনা যায়— ওই ঘরেই থাকেন পীর সাহেবের একমাত্র কন্যা।
কিন্তু তাঁকে কেউ কোনো দিন দেখেনি।
কেউ বলে, তিনি অসুস্থ। কেউ বলে, তিনি পর্দানশীন।

আবার কেউ ফিসফিস করে বলে, তাঁর সৌন্দর্য নাকি এমন, যা সাধারণ মানুষের চোখে পড়ার জন্য নয়।
সত্যটা অবশ্য কেউ জানে না।

কারণ, শবনম মঞ্জিলের পূর্বের সেই জানালার পর্দা আজ পর্যন্ত একবারের জন্যও সরেনি...

((১ম পর্ব))
উপন্যাস: প্রাণের প্রিয়তমা
#প্রাণের_প্রিয়তমা

01/07/2026

মন খারাপের কারো সাথে শেয়ার করে
হাসির পাত্র না হয়ে
নিজ এবং রবের মাঝে সীমাবদ্ধ থাকাই ভালো💙🤍

13/06/2026

তোমারে যে পাইলো, তার আমলনামা না জানি কত পবিত্র; যে আমার তাহাজ্জুদের অশ্রুকেও হার মানিয়ে দিল🥹❤️

- মির্জা গালিব

13/06/2026

আমি চাই, আমার প্রতিটি সকাল তোমার সাথে শুরু হোক, প্রতিটি সন্ধ্যা শেষ হোক তোমার সাথে। আমি চাই, আমার প্রতিটি রাত কাটুক তোমার বুকে মাথা রেখে।

- সাঈদ

12/06/2026

প্রিয়তমা, তোমাকে পেয়ে গেলে আমার ঘরে সবসময় একটি ফুল থাকবে, আর সেই ফুলের নাম তুমি🤍❤️

একবার ভাবুন তো—যে গুনাহগুলো আপনি মানুষের চোখ এড়িয়ে করেছেন, রাতের অন্ধকারে কিংবা নিভৃত কোনো কোণে লুকিয়ে রেখেছেন, সেসবের স...
10/06/2026

একবার ভাবুন তো—

যে গুনাহগুলো আপনি মানুষের চোখ এড়িয়ে করেছেন, রাতের অন্ধকারে কিংবা নিভৃত কোনো কোণে লুকিয়ে রেখেছেন, সেসবের সাক্ষী ছিল না দুনিয়ার কোনো মানুষ। কেউ জানেনি আপনার ভুলের কথা, কেউ দেখেনি আপনার অবাধ্যতার মুহূর্তগুলো। অথচ একজন দেখেছেন। তিনি সবসময় দেখেছেন।

আপনার রব দেখেছেন।

আপনি যখন তাঁর নিষেধ অমান্য করেছেন, তখনও তিনি আপনার রিযিক বন্ধ করে দেননি। আপনি যখন গুনাহে ডুবে ছিলেন, তখনও তিনি আপনার নিঃশ্বাস কেড়ে নেননি। আপনি যখন তাঁর থেকে দূরে সরে গিয়েছিলেন, তখনও তিনি আপনাকে অপমানিত করে মানুষের সামনে প্রকাশ করে দেননি।

কেন জানেন?

কারণ তিনি আর-রহমান, আর-রহীম।

তিনি চান না তাঁর বান্দা ধ্বংস হয়ে যাক। তিনি চান, বান্দা ফিরে আসুক। চোখের জল ফেলে বলুক— “হে আল্লাহ, আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করুন।”

আজও সেই দরজা খোলা আছে। আজও তিনি আপনার অপেক্ষায় আছেন। আপনার অতীত যতই কালো হোক, তাঁর রহমত তার চেয়েও বিস্তৃত। আপনার গুনাহ যত বড়ই হোক, তাঁর ক্ষমা তার চেয়েও বড়।

তাই আর দেরি কেন?

ফিরে আসুন আপনার রবের দিকে। তওবার অশ্রুতে ধুয়ে ফেলুন হৃদয়ের সব পাপের আবরণ। কারণ যে রব আপনার গুনাহের সাক্ষী ছিলেন, তিনিই আপনার তওবারও সাক্ষী হতে চান।

- সাইদুর রহমান সাঈদ

10/06/2026

"আপনি আমার সেই ফুল—যার সুবাসে আমার ক্লান্ত হৃদয় খুঁজে পায় স্বস্তির ঠিকানা।"
- সাইদুর রহমান সাঈদ
#দিল_কি_দাস্তান #রূহের_রজনীগন্ধা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাইদুর রহমান সাঈদ- Saidur Rahman Saeed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category