হেদায়াত

হেদায়াত

Share

আসুন রবের পথে চলি একটু একটু করে

21/05/2026

ফি আমানিল্লাহ, আপনার হজ্বের সফর বরকত পূর্ণ হোক প্রিয় রাহবার 🤲❤️

20/05/2026

আপন এক মাত্র আল্লাহ ই❤️

18/05/2026

আসসালামু আলাইকুম
সবাইকে নতুন সকালের শুভেচ্ছা

17/05/2026

“নিজেকে Explain করা বন্ধ করুন। কেননা আপনার দুঃখ অন্যের কাছে কিছু শব্দ মাত্র।”

16/05/2026

আলহামদুলিল্লাহ, আপনি কি নিয়মিত ফজরের নামাজ আদায় করতে পারেন?🖤

15/05/2026

Money does matter! Earn Money! 🙂

09/05/2026

সৎ মানুষকে
দুইটি জিনিসের সঙ্গে লড়তে হয়।
এক দরিদ্রতা আর অন্যটি হলো দুষ্টু লোকের চক্রান্ত!!

08/05/2026

আলেমদের পোশাক আর সাধারণ মানুষের পোশাক ভিন্নতর হওয়া চাই৷ এখানে শালীনতার কোনো আলাপ নাই৷

শালীনতা গণমানুষের জন্য৷ একজন আলেম গণমানুষের আচার-আচরণ কখনোই করতে পারে না৷ হ্যাঁ, তারও ভুল হইতে পারে৷ সেটাকে আমরা পদস্খলন বলি৷

যেমন ডাক্তারদের পোশাক, আইনজীবীদের পোশাক, বিচারকদের পোশাক, যেটা কিনা দেখতে হাস্যকর লাগে, সবই ভিন্ন ভিন্ন৷

বাকি ডাক্তাররা হাসপাতালের বাহিরে, আইনজীবীরা আদালতের বাহিরে, বিচারকরা এজলাসের বাহিরে সাধারণ মানুষ হয়ে যায়৷ কারণ, ওগুলো তাদের পেশা৷

কিন্তু আলেমের পোশাক পরিবর্তন হইতে পারে না৷ কারণ, আলেম হওয়াটা খণ্ডকালীন পেশা না৷ এটা একটা লাইফস্টাইল৷ জীবন-যাপনের পথ-পদ্ধতি৷

যেকেউ চাইলে তা ত্যাগ করতে পারে৷ কিন্তু পরিচয় ধরে রেখে লাইফস্টাইল চেঞ্জ করার সুযোগ নাই৷

• ইসলামে কি লিবাস সংক্রান্ত কোনো বিধান আছে?

শাইখুল ইসলাম মুফতি তকী উসমানী হাফিজাহুল্লাহ লিখেছেন– সমকালীন কিছু গবেষক মনে করেন ইসলামে পোশাকের কোনো নির্দিষ্ট বিধিনিষেধ নেই; বরং তা সম্পূর্ণভাবে স্থানীয় সংস্কৃতির উপর নির্ভরশীল। কিন্তু এটি একটি ভুল ধারণা। কারণ, পোশাক শুধু বাহ্যিক বিষয় নয়, এটি মানুষের আ'মাল ও আখলাকের উপরও প্রভাব ফেলে। যারা মনে করে– মানবজীবনে লিবাসের কোনো প্রভাব নেই সে আদতে মানব-ফিতরাত সম্পর্কেই অজ্ঞ। এজন্য শরীয়ত পোশাকের ক্ষেত্রেও বেশ কিছু উসূল ও যাওয়াবেত নির্ধারণ করে দিয়েছে। [১]

• শার্ট-প্যান্ট পরলে কী সমস্যা?

ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন– আল্লাহ তায়ালা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিকমাহ তথা সুন্নাহসহ পাঠিয়েছেন, যার গুরুত্বপূর্ণ অংশ হলো কাফির-মুশরিকদের বিরোধিতা করা, চাই তা দুনিয়াবি বিষয়ে হোক, কিংবা ইবাদাত ও শরিয়াহ সংশ্লিষ্ট। তাছাড়া কাফিরদের লিবাস পরিধানের অন্যতম ক্ষতি হলো–

ক. বাহ্যিক বেশভূষায় কাফিরদের অনুকরণ করলে তা আ-মাল ও আখলাকেও খারাপ প্রভাব ফেলে, যেমন সামরিক পোশাক পরলে মানুষের মধ্যে সামরিক মানসিকতা তৈরি হয়।

খ. কাফিরদের লিবাস পরিধান করলে ধীরে ধীরে নিজের মধ্যে কুফর-শিরকের প্রতি এক ধরনের সফটনেস তৈরি হয়, ফলে শরিয়াহর অন্যতম রুকন আল-ওয়ালা ওয়াল-বারা পালনেও সুহুলত চলে। [২]

• নবীজি ইউরোপে আসলে কি শার্ট-প্যান্ট পরতেন?

ক. নবীজি আরবে এসেছেন তাই জুব্বা-পাগড়ি পরেছেন, যদি ইউরোপে আসতেন তাহলে শার্ট-প্যান্ট পরতেন– এটা হচ্ছে দর্শনের ভাষায় কাউন্টার-ফ্যাকচুয়াল ক্লেইম [এমন কল্পনা যা বাস্তবে হয় নাই] , বাস্তব জীবনেও এমন কল্পনার কোনো ভেল্যু নেই। এটা অনেকটা এমন– আমাকে দুলাভাই ডাকো! কেনো? কারণ, আমি যদি তোমার বোনকে বিয়ে করতাম তো আমি তোমার দুলাভাই হতাম না!

শরঈ পরিভাষায় এটাকে বলে কিয়াসে মাহায বলে, এমন কিয়াস যা কুরআন- সুন্নাহ ও সালাফ দ্বারা সমর্থিত না, ইসলামী শরিয়াহয় এমন কিয়াসের কোনো মূল্য নেই।

খ. তাছাড়া এ কথাটা একই সাথে তাদের দাবীও, দলীলও! মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ চমৎকার বলেছেন– বাতিলদের একটাই সমস্যা, এরা দাবী আর দলীলের তফাৎ বুঝে না। দাবীকেই দলীল হিশেবে পেশ করতে থাকে। সুবহা-না কাসিমিল উক্বুল!

• মুসলমানদের লিবাস কেমন হওয়া উচিত?

এটা আমরা পাবো সিরাতে রাসূলে। সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সবচেয়ে পসন্দের লিবাস হলো ক্বামিস। লিসানুল আরবে মোটাদাগে এর দুইটা সিফাত উল্লেখ আছে।১. ঢিলেঢালা হওয়া, ২. হাঁটু বা তার চেয়ে একটু দীর্ঘ হওয়া। আর এটা সবচেয়ে বেশি যায় জুব্বা ও পাঞ্জাবির ক্ষেত্রে। তাই নিঃসন্দেহে বলা যায়– এ লিবাসটাই আকরাব ইলাস-সুন্নাহ।

শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহিমাহুল্লাহর একটা কথা দিয়ে ইতি টানছি–

মুসলমানদের উচিত নিজেদের সব বিষয়ে সবসময় রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। উঠা-বসা, চলা-ফেরা, পোশাক-আশাক সব বিষয়েই। কারণ, এটা এমন সুন্নাহ যার মাধ্যমে একসময় মুসলমানরা পুরো পৃথিবীর শাসন করেছিলো। সুন্নাহর দিকে আবারো ফিরে গেলে ইনশাআল্লাহ খুব শিগগির এমন সময় আসবে যখন আবারও মুসলমানরা বিশ্ব শাসন করবে।[৩]

তথ্যসূত্র:
[১] তাকমিলাতু ফাতহিল মুলহিম, কিতাবুল- লিবাস
[২] ইকতিযা' উস-সিরাতিল মুসতাকিম, দ্বিতীয় অধ্যায়
[৩] শামায়েলে তিরমিজি, মুকাদ্দিমা

লিখনী@শারাফাত শরীফ ।

08/05/2026

আসলেই তাই।
আফসোস..!!
কখন যে আমার চোখ থেকে এই মরিচিকার পর্দা সরবে?
তবে কি মৃত্যুই একমাত্র উপায়?

06/05/2026

বন্ধু অনেকেই হয়…
কিন্তু কঠিন সময়ে পাশে থাকে কয়জন? 💔

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Dhaka
1460