Nayakanda Hamid Ali High School

Nayakanda Hamid Ali High School Information of school and students

এস,এস,সি ২২পরিক্ষা স্থগিত।
17/06/2022

এস,এস,সি ২২
পরিক্ষা স্থগিত।

16/06/2022

বিদায়ী শিক্ষার্থীদের
উদ্দ্যেশ্যে সভাপতি জনাব মইনুল হক পিলুর বক্তব্য পর্ব।

এস.এস.সি ২০২২ শিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান পর্ব।উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি জনাব মইনুল হক পিলু।সাথে ছিলেন প্রধান...
16/06/2022

এস.এস.সি ২০২২
শিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান পর্ব।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি জনাব মইনুল হক পিলু।সাথে ছিলেন প্রধান শিক্ষক ও জনাব মহিউদ্দিন হাওলাদার।

আলহামদুলিল্লাহ এস.এস.সি ২০২২ এর বিদায় ও দোয়া অনুষ্ঠান জনাব মইনুল হক পিলুর সভাপতিত্বে শেষ হল।
16/06/2022

আলহামদুলিল্লাহ
এস.এস.সি ২০২২ এর বিদায় ও দোয়া অনুষ্ঠান জনাব মইনুল হক পিলুর সভাপতিত্বে শেষ হল।

এস.এস.সি ২০২২ক্যালকুলেটর এর তালিকাঃ
12/06/2022

এস.এস.সি ২০২২
ক্যালকুলেটর এর তালিকাঃ

05/06/2022

সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম:

_____________
ক: জ্ঞানমূলক প্রশ্ন-

এক বাক্যে শেষ করা উচিত। যদি দরকার পড়ে ২ বাক্যের ব্যবহার করা যায়, কিন্তু এর বেশি নয়।
_____________
খ: অনুধাবনমূলক প্রশ্ন-

২টি প্যারার মাধ্যমে এই প্রশ্নের লিখতে হবে। ১ম প্যারাটিতে ১-৩ বাক্যের মধ্যে শেষ করা উচিত। ১ম প্যারায় সাধারণত উত্তরটির সারাংশ লিখতে হয় বা প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ বাক্য লিখতে হয়।

২য় প্যারায় মূল উত্তরটির ব্যখ্যা সাজিয়ে লিখতে হবে। এই প্যারায় ৫-৮ বাক্যের ব্যবহার করা যেতে পারে। অপ্রাসঙ্গিক লেখা এড়িয়ে যেতে হবে। শেষ লাইনে সেই প্রথম প্যারার প্রথম লাইনকেই একটু ভিন্ন আঙ্গিকে আবার লিখতে হবে যেন লেখাটির সামঞ্জস্য বজায় থাকে।
______________
গ: প্রয়োগমূলক প্রশ্ন-

এখানে ৩টি প্যারার সাহায্যে উত্তর লিখতে হবে। ১ম প্যরায় প্রশ্নে যা চেয়েছে তা সোজাসুজি লিখে দিতে হবে। ২ বাক্যের বেশি ব্যবহার করা উচিত না।

২য় প্যারায় প্রশ্নে যা চেয়েছে তার একটু ব্যখ্যা লিখতে হবে যা প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এখানে অনুধাবন ধাঁচে উত্তর সাজাতে হবে যেখানে ৪-৭ বাক্যের ব্যবহার করা যেতে পারে। এখানে উদ্দীপকের কোনো কিছুর উল্লেখ করা যাবে না।

৩য় প্যারায় প্রশ্নে যা চেয়েছে তা প্রায়োগিক রূপে লিখতে হবে। অর্থাৎ উদ্দীপকের সাথে প্রশ্নে যা চেয়েছে তা পাঠ্যবইয়ের আলোকে মিল ও যোগসূত্র ঘটানো। উদ্দীপক এখানে বিশ্লেষণাত্মক আকারে লিখতে হবে। কোনো অবস্থায় উদ্দীপক সম্পূর্ণ কপি করে তুলে দেওয়া যাবে না। এখানে উত্তর লিখতে হবে ৫-৮ বাক্যের মাধ্যমে।
______________
ঘ: উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন-

৪টি প্যারার মাধ্যমে লিখতে হবে। ১ম প্যারায় প্রশ্নে যা চেয়েছে তা জ্ঞানমূলক আকারে লিখতে হবে। যদি মতামত চায় তাহলে মতামতের সারাংশ বা "হ্যাঁ/না" এক বাক্যে যথাযথ উপায়ে লিখতে হবে।

যেহেতু ২য় প্যারার উত্তর প্রশ্নটিতে কি চেয়েছে তার উপর নির্ভর করে তাই এই প্যারায় কি লেখা উচিত তা বলা কিছুটা কঠিন। যদিও সর্বোত্তম হয় প্রশ্নে যা চেয়েছে তা পাঠ্যবইয়ের আলোকে কিছুটা আলোচনা করা যেখানে প্রশ্নের বা উদ্দীপকের কোনো উল্লেখ থাকবে না। এটি ৩-৬ বাক্যের হলে ভালো হয়।

৩য় প্যারায় প্রশ্নে যে বিষয়টির আলোচনা করতে বলা হয়েছে উদ্দীপকের সাথে মিল রেখে বইয়ের আলোকে আলোচনা করতে হবে। এখানে ৫-৯ বাক্যের ব্যবহার করা উচিত। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারা এই প্রশ্নের মধ্যে। তাই এটি অত্যন্ত নিখুঁতভাবে উত্তর করা উচিত।

৪র্থ প্যরায় মূলত নিজের মতামত দিতে হয়। এখানে উপরের আলোচনা সংক্ষিপ্তভাবে নিজের মতামত যোগ করে লিখতে হবে। সর্বশেষ বাক্যে সেই প্রথম বাক্যের ই পুনরাবৃত্তি ঘটবে একটু ভিন্ন রূপে। এই বাক্যে "উপরিউক্ত আলোচনা হতে....." বাক্যাংশটি লেখা উচিত। এই প্যারাটি ৩-৭ বাক্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে ভালো।
________________
কিছু গুরুত্বপূর্ণ বিষয়:

১। "ক" ও "খ" যদি এক পৃষ্ঠায় শেষ হবার পর নিচে জায়গা থাকে তাহলে সেখান থেকে "গ" শুরুর প্রয়োজনীয়তা নেই। P.T.O লিখে পরের পৃষ্ঠা থেকে "গ" শুরু করা উচিত।

২। কোনো প্রশ্নের উত্তর শেষ হলে তার নিচে দুই আঙ্গুল সমান জায়গা ফাঁকা রেখে পরের প্রশ্নের উত্তর শুরু করা উচিত। জায়গা ফাঁকা না রাখলে শিক্ষক অনেক সময় ২টি প্রশ্নকেই একটি প্রশ্ন ভেবে ভুল করতে পারেন। যদিও মাঝে প্রশ্নের নম্বর লিখলে এই ঝামেলা নেই।

৩। প্রতি প্যারার পর একটু ভালো পরিমাণ স্পেস (এক আঙ্গুল পরিমাণ বা একটু বেশি) রেখে পরের প্যারা শুরু করা উচিত।

৪। "ক" ও "খ" এক পেজে।"গ" আরেক পেজে এবং "ঘ" ১.৫ থেকে ২ পেজের মধ্যে উত্তর করা উচিত।

৫। ভিন্ন রঙের কালি দিয়ে হাইলাইট করতে চাইলে নীল বাদে অন্য রঙ ব্যবহার করা উচিত না (সবুজ আর লাল তো কোনোমতেই ব্যবহার করা যাবে না)।

৬। উপরের সৃজনশীল স্ট্রাকচার যে সবসময় কাজ করবে তা নয়। কিন্তু বেশিরভাগ প্রশ্নের উত্তরে এই নিয়ম ফলো করলে সর্বোচ্চ মার্কস পাওয়া সম্ভব।

অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২২ইং
18/05/2022

অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২২ইং

নয়াকান্দা হামিদ আলী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে ইদ মুবারক।
03/05/2022

নয়াকান্দা হামিদ আলী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে ইদ মুবারক।

S.S.C 2022
27/04/2022

S.S.C 2022

উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত প্রশিক্ষণ। লুতফুর স্যার এবং নুরুল ইসলাম স্যার।২০/০৪/২২
20/04/2022

উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত প্রশিক্ষণ।
লুতফুর স্যার এবং নুরুল ইসলাম স্যার।
২০/০৪/২২

নয়াকান্দা হামিদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) নতুন সভাপতিকে সংবর্ধনা।
02/04/2022

নয়াকান্দা হামিদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) নতুন সভাপতিকে সংবর্ধনা।

চিত্রাঙ্কন,কবিতা আবৃতি,দেশাত্ববোধক গান।
26/03/2022

চিত্রাঙ্কন,কবিতা আবৃতি,দেশাত্ববোধক গান।

Address

Vill : Nayakanda, P. O : Mashail, P. S : Nawabgonj, Dist : Dhaka
Dhaka
1320

Telephone

+8801996788008

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nayakanda Hamid Ali High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nayakanda Hamid Ali High School:

Shortcuts

Share

Category