Mimu Graphy

Mimu Graphy This is my personal page

02/06/2026
02/06/2026

আমি কিছুদিন আগে বলেছিলাম যে মানুষের জেনেটিক্স, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ই পারসোনালিটি এর বেস গড়ে দেয়। তখন অনেকে তেড়ে এসে বলছিল যে মানুষ চাইলেই পরিবর্তন করতে পারে, ইচ্ছাশক্তিই বলে আসল।
আজকে তাদের এই বানোয়াট দাবির ব্যবচ্ছেদ করব।

প্রথম কথা, জেনেটিক্যাল বেস লাইন বাটি চালান দিয়েও চেঞ্জ করা যায় না।

দ্বিতীয় কথা, তোমার ফ্যামিলি মেম্বার রা টক্সিক হলে শতকরা ৯০ ভাগ সম্ভাবনা আছে তুমি নিজেও টক্সিক হবা। এবং চাইলেও, বুঝলেও তুমি কিছুই করতে পারবা না।

কারণ?

তোমার বাবা-মা কোনদিন ও কনফেস করবে না যে তারা ভুল করতেছে। তারা ইন্টেনশনালি আর আনইন্টেনশনালি তোমাকে ওই টক্সিসিটি বা ছোটলোকি ই শিখাবে। তোমার পুরো গুষ্টি ই যদি এরকম হয় তবে তারা টক্সিক এইটা তুমি বাইরের সাথে কম্পেয়ার না করলে বুঝবা না।

এখন সবাই মনে করে তাদের মা-বাবা ফেরেশতা, পরিবার পারফেক্ট। এইকারণে ফ্যামিলি চামার হলে এগুলো চামার ই হয়। আর ভুলেও যদি কেউ ওই সাইকেল থেকে বের হতে চায় তার
শত্রু আপন লোকেরাই হয়। তখন স্বার্থপর, অধার্মিক অনেকসময় মানসিক সমস্যা আছে বলে ভুল শুধরানোর চেষ্টা শুরু করবার আগেই শেষ করে দেয়। তোমার কোন ফ্রেন্ড বা পার্টনার যদি তোমাকে এইখান থেকে বের করবার চেষ্টা করে, তোমার ফ্যামিলির চোখে সে হবে এক নম্বর শত্রু।

এখন প্রশ্ন হল পরিবেশ? পারিপার্শ্বিকতা। বাংলাদেশের ৮০ ভাগ ছেলেমেয়ের ভার্সিটি উঠার আগে কোন সোশাল লাইফ থাকে না। কেননা সোশাল লাইফ থাকার জন্য দুইটা টাকা দেবে এরকম ইচ্ছা ও সামর্থ্য ম্যাক্সিমাম ফ্যামিলির নাই। তারা ঘরে আটকায় রাখতে পারলেই খুশী। অনেক ছেলেমেয়ের সোশাল লাইফ কোনদিন হয় ও না। সারাজীবন লেখাপড়া, এরপর চাকরি করে সংসারের হাল টানা - এভাবেই জীবন শেষ। সো, পারসোনালিটি ডেভোলোপমেন্ট নিয়ে ভাবার টাইম ই তো নাই। যেইখানে ব্যাসিক নিড মেটাতে অশ্বমেধ যজ্ঞ করা লাগে, সেখানে এসব জিনিস মেজরিটির কাছে বিলাসীতা।

আর তুমি চামার হলে তোমার বিয়ে-শাদি চামার মার্কা ফ্যামিলিতেই হবে। ভাল ফ্যামিলি তোমার সাথে সম্বন্ধ করবে কেন? তোমার ফ্যামিলির সাথে আধা ঘন্টা কথা বললেই তো তারা না করে দেবে। নিচে কেউ নামতে চায় না।

সম্বন্ধ যদি করেও দেখা যাবে সেখানে ভাল আউটকাম আসে না। দেখা যাবে ভাল কারো লাইফ স্পয়েল হচ্ছে। এখন, তোমার বৌ বা স্বামী যদি তোমার ভুল ধরায় দেয় তখন তুমি বলবা তারা তোমাকে ফ্যামিলি থেকে
আলাদা করবার পায়তারা করতেছে। আবার তুমি তাদের কথায় সায় দিলে লোকে বলবে- "ওই দেখ, বৌ/স্বামীর কথায় ফ্যামিলি ভুলে গেছে"

বিয়ে শাদী বাদ দাও, স্কুল -কলেজ-ভার্সিটিতেও দেখবা সেম টাইপ এর ব্যাকগ্রাইন্ড এর ছেলেমেয়েরাই একে অন্যের সাথে ফ্রেন্ডশিপ করতেছে। অদৃশ্য একটা দেয়াল চাইলেও তোমাকে অনেকের সাথে মিশতে দেবে না, ভাল লাগলেও না।

আবার, অনেক ছেলেমেয়ে নিজেরা ভালো জায়গায় লেখাপড়া করে, সব বুঝেও ফ্যামিলির টক্সিসিস্টি থেকে নিজের ম্যারিজ,ফ্রেন্ড সার্কেল সেভ করতে পারে নাই। ইন্টেন্ট থাকলেই তো হবে না ক্যাপাসিটিও তো থাকা লাগবে।

গরীব থেকে ধনী হইতে যেরকম এক্সট্রা-অর্ডিনারি হওয়া লাগে তেমনি করে একটা টক্সিক, কুসংস্কারাচ্ছন্ন পরিবার থেকে ক্লাসি হইতেও এক্সট্রা-অর্ডিনারি হতে হয়, ক্রমাগত লড়াই করতে হয় - সবাই যা পারে না।
এই ট্রান্সফরমেশন প্রসেস টা অনেক লেন্থি, এক্সসটিং। দুইটা পয়সা কামায়, একটু ভালো পোশাক পরিধান করে, দুই একটা ইংরেজি ছাড়লেই ভিতরকার ময়লা দূর হয় না।
Copy

12/05/2026

কি হইছে?
জানিনা।
কেনো জানোনা?
সেটাও জানিনা।মনে হচ্ছে মরে যাবো।
ঠিক আছে।বাবাকে বলবো দুটো কবর খুঁড়ে রাখতে।
দু'টো কেনো?
আমাকে রেখে তোমার একা কোথাও যাওয়ার সাধ্যি নেই।
তাই বলে আপনি আমাকে মরতেও দিবেন না একা।
নো লিটল বার্ড।
সিরিয়াসলি!আমি এ কোন মহাযন্ত্রণায় পড়লাম।
তোমাকে ভালোবেসে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছি।তোমাকে পেতে তোমার ভাইয়ের সাথে যুদ্ধে জয়ী হয়েছি। এতো সহজে তো তোমাকে ছাড়বোনা লিটল বার্ড।আমার এ বুক ই তোমার শেষ আশ্রয়, মনে রেখো আমায় বিতৃষ্ণায় রাখা আমার প্রিয়তমা।

12/05/2026

কখনো নিজেকে অসহায় মনে হয়েছে?

তোমার অসুস্থতায় নিজেকে শুধু অসহায় না মৃত মনে হয়।

যদি কখনো আমি না থাকি?

তাহলে তো আমিও থাকবোনা।

জীবন কে এতো হেলা করেন কেনো?

কারণ আমার লিটল বার্ডের কিছু হলে, আমি নিজেকে ধরে রাখতে পারিনা।

আপনার লিটল বার্ড পালাচ্ছে না। সে আপনার ই থাকবে। কষ্ট পাবেন না।

10/05/2026

Happy Mother's Day💗❤️‍🩹

10/05/2026
বিদায় বেলা হাহাকার দেখিথেকে গেলে দেখি না কেনো?অভিমান মাখো কাজল চোখে,বিষাদ কেনো সাজাও বুকেবিদায়বেলা ঝাপটে ধরো,আগলে রাখো ন...
10/05/2026

বিদায় বেলা হাহাকার দেখি
থেকে গেলে দেখি না কেনো?
অভিমান মাখো কাজল চোখে,
বিষাদ কেনো সাজাও বুকে
বিদায়বেলা ঝাপটে ধরো,
আগলে রাখো না কেনো পাঁজর খাঁজে?

Address

Ecb Chottor, Matikata
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mimu Graphy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share