জামিয়া ইবনে মাসউদ রা. লিল ফিকরি ওয়াদ দাওয়াহ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জামিয়া ইবনে মাসউদ রা. লিল ফিকরি ওয়াদ দাওয়াহ

জামিয়া ইবনে মাসউদ রা. লিল ফিকরি ওয়াদ দাওয়াহ জামিয়া ইবনে মাসউদ রা. লিল ফিকরি ওয়াদ দাওয়াহ উত্তরখান- এর অফিশিয়াল ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম৷
(1)

ছুটির আমেজ ও তালিবুল ইলমদের কিতাবপ্রীতি~​আজ জামিয়ার মাসিক বিরতি। মাসব্যাপী কঠোর পরিশ্রমের পর তালিবুল ইলমরা এই সংক্ষিপ্ত ...
29/04/2026

ছুটির আমেজ ও তালিবুল ইলমদের কিতাবপ্রীতি~

​আজ জামিয়ার মাসিক বিরতি। মাসব্যাপী কঠোর পরিশ্রমের পর তালিবুল ইলমরা এই সংক্ষিপ্ত ছুটিতে পরিবারের সান্নিধ্যে যাওয়ার সুযোগ পায়। মা-বাবা আর ভাই-বোনদের সাথে কাটানো এই সময়টুকু তাদের কাছে অত্যন্ত মূল্যবান। তাই ছুটির আগের দিন থেকেই শিক্ষার্থীদের মাঝে এক অন্যরকম আমেজ বিরাজ করে।
​গতকাল রাত তখন ১১:৩০। ভাবলাম, শিক্ষার্থীরা কে কী করছে একটু খোঁজ নিয়ে আসি। শরহে বেকায়া জামাতে ঢুকেই দেখি এক চমৎকার দৃশ্য! একদল শিক্ষার্থী নতুন কিতাবের স্তূপ সাজিয়ে বসে আছে।

তারা পরম মমতায় জামিয়ার নতুন কিতাবগুলোতে মলাট লাগাচ্ছে— বলা যায়, তারা ভালোবেসে কিতাবকে পোশাক পরাচ্ছে।

​আমি তাদের কাছে গেলাম। নতুন কিতাবের স্নিগ্ধ ঘ্রাণ নিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শিক্ষার্থীদের আন্তরিকতা ও কিতাবের প্রতি গভীর ভালোবাসা দেখে অভিভূত হলাম। কিতাব সংরক্ষণে তাদের আন্তরিকতা দেখে আপ্লুত হলাম।

​দোয়া করি—আল্লাহ তাআলা তাদের ইলম ও আমলে বারাকাহ দান করুন। আমীন।

© মুফতি Muhibbullah Rushaid হাফি.
সিনিয়র মুহাদ্দিস ও সহকারী দারুল ইকামা
জামিয়া ইবনে মাসউদ রা. লিল ফিকরি ওয়াদ দাওয়াহ

01/04/2026

আলহামদুলিল্লাহ!
আজ থেকে জামিয়ার ১৪৪৭/৪৮ হিজরী শিক্ষাবর্ষের দরস শুরু হয়েছে। আল্লাহ পাক খাতেমা বিল খায়ের দান করুন, আমীন।

৩য় দিনের মতো চলছে ভর্তি কার্যক্রম আলহামদুলিল্লাহ! নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের আজ তৃতীয় দিন চলছে। শুরু থেকেই আগ্র...
30/03/2026

৩য় দিনের মতো চলছে ভর্তি কার্যক্রম

আলহামদুলিল্লাহ! নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের আজ তৃতীয় দিন চলছে। শুরু থেকেই আগ্রহী তালিবুল ইলম ও সম্মানিত অভিভাবকদের আন্তরিক সাড়া আমাদেরকে আশান্বিত করেছে।

ইতোমধ্যে ২য়, ৩য় ও ৪র্থ এবং পঞ্চম বর্ষের(শরহেবেকায়া) ভর্তি-কোটা পূর্ণ হয়ে গিয়েছে।

বর্তমানে কোটা পূরণ সাপেক্ষে নিম্নোক্ত জামাতসমূহে ভর্তি চলমান রয়েছে—
প্রথম বর্ষ
জালালাইন
মিশকাত
দাওরা

বিশেষভাবে জালালাইন, মেশকাত, দাওরা— এই তিন জামাতে খরচের ক্ষেত্রে আংশিক থেকে পরিপূর্ণ ছাড়ের সুযোগ রয়েছে।

সীমিত আসনের কারণে শীঘ্রই ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সম্মানিত অভিভাবকবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান—
আপনার সন্তানের দ্বীনি ও নৈতিক শিক্ষার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে দেরি না করে আজই যোগাযোগ করুন।

জামিয়া ইবনে মাসউদ রা. লিল ফিকরি ওয়াদ দাওয়াহ প্রাঙ্গণে আপনাকে স্বাগতম।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই পোষ্টের কমেন্টে চোখ রাখুন।

#ভর্তিযুদ্ধ
#জামিয়া_ইবনে_মাসউদ_উত্তরখান
#তালিম_তারবিয়াত
#যুগেরচাহিদা

26/03/2026

‎আলহামদু‌লিল্লাহ, সাফল্যের ষষ্ঠ বছরে পদার্পণ।

রাব্বে কারীম আপন অনুগ্রহে আমাদের এগিয়ে নিচ্ছেন৷ আপনাদের সার্বিক সহযোগিতা ও দুআ কাম্য৷

‎📚 আমাদের বিভাগসমূহ:
‎✔️ কিতাব বিভাগ
‎ (মাদানী নেসাব ১ম বর্ষ থেকে তাকমিল)
‎✔️ হিফজ বিভাগ
‎✔️ হিফজ রিভিশন বিভাগ
‎✔️ নূরানী বিভাগ

‎📖 কিতাব বিভাগ:
‎মাদানী নেসাবের মূল সিলেবাস এর সঙ্গে প্রয়োজনীয় আরো কিছু সংযোজনসহ আমাদের কিতাব বিভাগের বর্তমান সিলেবাস প্রথম বর্ষ থেকে তাকমিল পর্যন্ত ৮ বছরের। [পাঠ্য সিলেবাস দেখতে কমেন্ট বক্সের লিংক প্রযোজ্য]৷ তাকমীল জামাতে ইনশাআল্লাহ সাপ্তাহিক ও মাসিক দরস প্রদান করবেন দেশের শীর্ষস্থানীয় আহলে ইলম একাধিক মুরুব্বি।

‎🌟 আলহামদুলিল্লাহ, কিতাব বিভাগের শিক্ষার্থীরা প্রথম বছরেই—
‎• বিশুদ্ধ আরবী ভাষায় লেখালেখি,
‎• আরবী বইপত্র পাঠ,
‎• আরবীতে কথা বলা ও বোঝার যোগ্যতা অর্জন করে।

‎বেফাকুল মাদারিসিল আরাবিয়া এর অধীনে—৫ম বর্ষে শরহে বেকায়া, ৭ম বর্ষে মিশকাত বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। এছাড়া—১ম বর্ষের ছাত্ররাও ইত্তিহাদুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে বছর শেষে পরীক্ষায় অংশগ্রহণ করে। [সর্বশেষ বোর্ড পরীক্ষার ফলাফল দেখুন কমেন্টে]

‎📊 সহশিক্ষা কার্যক্রম:
‎📚 ইংরেজি, গণিত, বিজ্ঞান
‎🌍 ইতিহাস, ভূগোল
‎📝 উর্দু, ফার্সি
‎🌐 সমকালীন বিশ্ব প্রসঙ্গ
‎নির্দিষ্ট সময়ে জামাতভেদে এসকল বিষয়ে নিয়মতান্ত্রিক ক্লাস অনুষ্ঠিত হয়।

‎📗 হিফজ বিভাগ:
‎বিশেষ কিছু পদ্ধতি প্রয়োগের মাধ্যমে তুলনামূলক কম সময়ে শিক্ষার্থীরা সবক শেষ করে থাকে। দ্বীনি ও জেনারেল বিষয় শেখার সুব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে নিয়মিত মশকের আয়োজন রয়েছে।

‎🔁 হিফজ রিভিশন বিভাগ:
‎খতমের ছাত্রদের ইয়াদ মজবুত করার জন্য বিশেষ আয়োজন, তাহাজ্জুদ ও সুন্নত নামাজে একাধিক খতম, দৈনিক প্রশ্ন-উত্তর পর্ব; সনদ ও পাগড়ীর জন্য বছর শেষে এক বসায় সম্পূর্ণ কোরআন শরীফ শুনানো বাধ্যতামূলক।

‎🧒 নূরানী বিভাগ:
‎শিশুদের স্বল্প সময়ে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা, জরুরী হাদিস, মাসআলা ও দুআ শিক্ষা। পাশাপাশি শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত জেনারেল বিষয়াদি সুচারুরূপে পাঠদান।

‎🌟 শিক্ষার্থীদের_সার্বিক_উন্নয়নে_আমাদের কিছু ব্যতিক্রম প্রচেষ্টা
‎[তৃতীয় কমেন্ট দ্রষ্টব্য]

‎আলহামদুলিল্লাহ, তা‌লিম ও তার‌বিয়াত তথা শিক্ষাদীক্ষায় জামিয়াকে এক‌টি মানদ‌ণ্ডে দাঁড় করাতে— একঝাঁক মেধাবী, যুগসচেতন নবীন-প্রবীণ গবেষক শিক্ষকের নিরলস প্রচেষ্টা চলমান৷

‎والله الموفق وهو المستعان

‎🚗 যাতায়াত:
‎আব্দুল্লাহপুর এর পূর্ব দিকে রাস্তার মাথা কিংবা রেললাইন থেকে অটোযোগে আটিপাড়া মোড়। মোড় থেকে ১০০ গজ সামনে টপ জিন্স গার্মেন্টস এর বিপরীত গলি।

‎📞 যোগাযোগ:
‎👤 মুহতামিম: 01685-380686
‎👤 নায়েবে মুহতামিম: 01963-003110
‎👤 নাযেমে তালিমাত: 01911-562538

[ভিডিওতে আমাদের ছাত্রদের আরবিতে বিতর্ক উপস্থাপন]

25/03/2026
24/03/2026

ছাত্রদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আমাদের জামিয়া কর্তৃপক্ষ নিয়মিতভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় অন্যতম আকর্ষণীয় আয়োজন হলো বিতর্ক অনুষ্ঠান। বিগত শিক্ষাবর্ষের বার্ষিক প্রতিযোগিতায় বিশেষ আকর্ষণ ছিল একটি মনোজ্ঞ আরবি বিতর্ক সন্ধ্যা।

“গ্রামীণ জীবন শহুরে জীবন থেকে অধিক প্রশান্তিদায়ক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাত্ররা দুই দলে বিভক্ত হয়ে প্রাণবন্ত বিতর্কে অংশগ্রহণ করে। সংযুক্ত ভিডিওতে শহুরে জীবনের পক্ষে বক্তব্য প্রদানকারী বিতার্কিক আহমাদ (মাধ্যমিক ৩য় বর্ষ)–এর একটি সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরা হয়েছে।

আগ্রহী দর্শক সহজেই লক্ষ্য করবেন, যুক্তি খণ্ডনের এক পর্যায়ে গ্রামীণ জীবনের পক্ষ থেকে উত্থাপিত প্রশ্নের জবাবে আহমাদ রসাত্মক ভঙ্গিতে বলেন—
“আপনারা বললেন, শহরে মারামারি বেশি; অথচ আমরা তো দেখি, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় সামান্য বিষয় নিয়েও দু’পক্ষের তুমুল টেঁটা-বল্লমের লড়াই দিনের পর দিন, মাসের পর মাস চলতে থাকে!”
এ ধরনের প্রাণবন্ত আয়োজনগুলোই শিক্ষার্থীদের চিন্তাশক্তি, উপস্থাপনা দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জামিয়ার সম্মানিত আসাতেযায়ে কেরাম সারাবছরই ছাত্রদের কল্যাণে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন। আল্লাহ তা‘আলা আমাদের সকল তালিবুল ইলমকে কবুল করুন, প্রতিটি প্রচেষ্টায় বারাকাহ দান করুন এবং আমাদের সকল কাজকে ইখলাসে পরিপূর্ণ করে দিন—আমীন।

📌 বি.দ্র. আমাদের জামিয়ার সকল বিভাগে ভর্তি কার্যক্রম চলমান। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই পোস্টের প্রথম কমেন্ট দেখুন। ধন্যবাদ।

ঈদ মোবারক 🌙​সিয়াম সাধনার মাস শেষে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল ফিতর। আনন্দের এই মুহ...
20/03/2026

ঈদ মোবারক 🌙

​সিয়াম সাধনার মাস শেষে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল ফিতর।

আনন্দের এই মুহূর্তে 'জামিয়া ইবনে মাসউদ লিল ফিকরি ওয়াদদাওয়াহ'-এর পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং মুসলিম উম্মাহকে জানাই ঈদের অকৃত্রিম শুভেচ্ছা ও ভালোবাসা।

​রমজানের ত্যাগ, ধৈর্য ও তাকওয়ার শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক। মহান আল্লাহ তাআলা আমাদের মাসব্যাপী ইবাদত-বন্দেগি কবুল করুন এবং আমাদের জীবনকে পবিত্র কুরআনের আলো ও সঠিক চিন্তাধারায় আলোকিত করুন।

​ঈদের এই অনাবিল আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে। আমাদের এই আনন্দ যেন আর্তমানবতার সেবায় এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে সহায়ক হয়—এই হোক আমাদের আজকের অঙ্গীকার।

তাকাব্বালাল্লাহু মিননা ওয়া মিনকুম
​সবাইকে ঈদ মোবারক!

​শুভেচ্ছান্তে,

জামিয়া ইবনে মাসউদ রা. লিল ফিকরি ওয়াদ দাওয়াহ পরিবার

‎আলহামদু‌লিল্লাহ, সাফল্যের ষষ্ঠ বছরে পদার্পণ। রাব্বে কারীম আপন অনুগ্রহে আমাদের এগিয়ে নিচ্ছেন৷ আপনাদের সার্বিক সহযোগিতা ও...
19/03/2026

‎আলহামদু‌লিল্লাহ, সাফল্যের ষষ্ঠ বছরে পদার্পণ।

রাব্বে কারীম আপন অনুগ্রহে আমাদের এগিয়ে নিচ্ছেন৷ আপনাদের সার্বিক সহযোগিতা ও দুআ কাম্য৷

‎📚 বিভাগসমূহ:
‎✔️ কিতাব বিভাগ
‎ (মাদানী নেসাব ১ম বর্ষ থেকে তাকমিল)
‎✔️ হিফজ বিভাগ
‎✔️ হিফজ রিভিশন বিভাগ
‎✔️ নূরানী বিভাগ

‎📖 কিতাব বিভাগ:
‎মাদানী নেসাবের মূল সিলেবাস এর সঙ্গে প্রয়োজনীয় আরো কিছু সংযোজনসহ আমাদের কিতাব বিভাগের বর্তমান সিলেবাস প্রথম বর্ষ থেকে তাকমিল পর্যন্ত ৮ বছরের। [পাঠ্য সিলেবাস দেখতে কমেন্ট বক্সের লিংক প্রযোজ্য]৷

‎🌟 আলহামদুলিল্লাহ, প্রথম বছরেই শিক্ষার্থীরা—
‎• বিশুদ্ধ আরবী ভাষায় লেখালেখি,
‎• আরবী বইপত্র পাঠ,
‎• আরবীতে কথা বলা ও বোঝার যোগ্যতা অর্জন করে।

‎বেফাকুল মাদারিসিল আরাবিয়া এর অধীনে—৫ম বর্ষে শরহে বেকায়া, ৭ম বর্ষে মিশকাত বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। এছাড়া—১ম বর্ষের ছাত্ররাও ইত্তিহাদুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে বছর শেষে পরীক্ষায় অংশগ্রহণ করে।

‎📊 সহশিক্ষা কার্যক্রম:
‎📚 ইংরেজি, গণিত, বিজ্ঞান
‎🌍 ইতিহাস, ভূগোল
‎📝 উর্দু, ফার্সি
‎🌐 সমকালীন বিশ্ব প্রসঙ্গ
‎নির্দিষ্ট সময়ে জামাতভেদে এসকল বিষয়ে নিয়মতান্ত্রিক ক্লাস অনুষ্ঠিত হয়।

‎📗 হিফজ বিভাগ:
‎বিশেষ কিছু পদ্ধতি প্রয়োগের মাধ্যমে তুলনামূলক কম সময়ে শিক্ষার্থীরা সবক শেষ করে থাকে। দ্বীনি ও জেনারেল বিষয় শেখার সুব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে নিয়মিত মশকের আয়োজন রয়েছে।

‎🔁 হিফজ রিভিশন বিভাগ:
‎খতমের ছাত্রদের ইয়াদ মজবুত করার জন্য বিশেষ আয়োজন, তাহাজ্জুদ ও সুন্নত নামাজে একাধিক খতম, দৈনিক প্রশ্ন-উত্তর পর্ব; সনদ ও পাগড়ীর জন্য বছর শেষে এক বসায় সম্পূর্ণ কোরআন শরীফ শুনানো বাধ্যতামূলক।

‎🧒 নূরানী বিভাগ:
‎শিশুদের স্বল্প সময়ে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা, জরুরী হাদিস, মাসআলা ও দুআ শিক্ষা। পাশাপাশি শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত জেনারেল বিষয়াদি সুচারুরূপে পাঠদান।

‎🌟 শিক্ষার্থীদের_সার্বিক_উন্নয়নে_আমাদের কিছু ব্যতিক্রম প্রচেষ্টা
‎[দ্বিতীয় কমেন্ট দ্রষ্টব্য]

‎আলহামদুলিল্লাহ, তা‌লিম ও তার‌বিয়াত তথা শিক্ষাদীক্ষায় জামিয়াকে এক‌টি মানদ‌ণ্ডে দাঁড় করাতে— একঝাঁক মেধাবী, যুগসচেতন নবীন-প্রবীণ গবেষক শিক্ষকের নিরলস প্রচেষ্টা চলমান৷

‎والله الموفق وهو المستعان

‎🚗 যাতায়াত:
‎আব্দুল্লাহপুর এর পূর্ব দিকে রাস্তার মাথা কিংবা রেললাইন থেকে অটোযোগে আটিপাড়া মোড়। মোড় থেকে ১০০ গজ সামনে টপ জিন্স গার্মেন্টস এর বিপরীত গলি।

‎📞 যোগাযোগ:
‎👤 মুহতামিম: 01685-380686
‎👤 নায়েবে মুহতামিম: 01963-003110
‎👤 নাযেমে তালিমাত: 01911-562538

📣 বেফাক বোর্ড পরীক্ষায় ‎আমাদের ফলাফল:‎‎সানাবিয়া উলিয়া (শরহে বেকায়া)‎পরীক্ষার্থী ০৫ জন‎মুমতায ২ জন‎জা. জিদ্দান ২ জন‎জ...
18/03/2026

📣 বেফাক বোর্ড পরীক্ষায় ‎আমাদের ফলাফল:

‎সানাবিয়া উলিয়া (শরহে বেকায়া)
‎পরীক্ষার্থী ০৫ জন
‎মুমতায ২ জন
‎জা. জিদ্দান ২ জন
‎জায়্যিদ ১ জন
‎√ মেধাতালিকায় ১ জন

‎ফযিলত (মেশকাত)
‎পরীক্ষার্থী ০৬ জন
‎মুমতায ২ জন
‎জা. জিদ্দান ৪ জন

‎আলহামদুলিল্লাহ, এই ফলাফল আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এই ছাত্রগুলো প্রতিষ্ঠালগ্ন থেকে আমাদের সাথে আছে; বিভিন্ন লাইনে কোরবানি করে আসছে। আসাতিজায়ে কেরামও (অল্প ছাত্র হওয়া সত্ত্বেও) এদের তারাক্কীর জন্য রাতদিন একাকার করে মেহনত করেছেন। যার ফলে মাকবুল স্তরের ছাত্র জা. জিদ্দান স্তরে উঠে এসেছে। জা. জিদ্দান স্তরের ছাত্র উঠে এসেছে মুমতাজ স্তরে।
‎الحمد لله الذي بنعمته تتم الصالحات

‎আল্লাহ তাআলা জামিয়া এবং পৃথিবীর সকল দ্বীনী প্রতিষ্ঠানের উস্তাজ, ছাত্র, অভিভাবক ও শুভানুধ্যায়ীকে কবুল করে নেন।

আগামী ৬ শাওয়াল থেকে মাদানি নেসাব ১ম বর্ষ-দাওরায়ে হাদীস পর্যন্ত আমাদের জামিয়া ইবনে মাসউদ রা. লিল ফিকরি ওয়াদ দাওয়াহ এর সকল...
17/03/2026

আগামী ৬ শাওয়াল থেকে মাদানি নেসাব ১ম বর্ষ-দাওরায়ে হাদীস পর্যন্ত আমাদের জামিয়া ইবনে মাসউদ রা. লিল ফিকরি ওয়াদ দাওয়াহ এর সকল বিভাগে ভর্তি কার্যক্রম চলমান থাকবে।

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের প্রতিষ্ঠান হতে পারে আস্থা ও ভরসার অন্যতম ঠিকানা।

আল্লাহ তাআলা আমাদের সকল কাজকর্ম কবুল করে নিন।

ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন।

Address

53/A, Atipara, Uttarkhan, Abdullahpur
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া ইবনে মাসউদ রা. লিল ফিকরি ওয়াদ দাওয়াহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share