সাহসী কন্ঠ্য-M-Bold Vocal

সাহসী কন্ঠ্য-M-Bold Vocal Protestancy (প্রতিবাদী)

08/06/2026
22/05/2026

বিচার চাওয়ার নামে কিছু নাঙ্গল গাছ মার্কা জনগণ। পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে, মহাসড়ক অবরোধ করছে,সরকারি সম্পত্তি ভাঙচুর করছে। যে ক্ষতিগুলো তারা করছে আসলে সম্পদগুলো কার?তারা কি তা জানেনা যে এগুলো তাদের কষ্ট অর্জিত ট্যাক্সের ফসল । বিচার চাওয়ার জন্য গাড়িতে আগুন দিতে হবে কেন? পোস্টার,ফেস্টুন,প্লাকার্ড হাতে নিয়ে রাস্তার দুই পাশে লাইন করে দাঁড়ান আপনাদের দাবি পেশ করুন যেটা উন্নত বিশ্বে করে থাকে। এইজন্যই তারা উন্নত। আর বাংলাদেশ একটু হলেই গাড়িতে আগুন, সরকারি সম্প্রতি নষ্ট করা এবং সরকারি অফিস ভাঙচুর করা হয়। এই অভ্যাস পরিহার করুন না হয় এই দেশ এমন অতল গর্বে তলিয়ে যাবে। যার আর কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। আর( শুধু রামিসা নয়) দর্শন সহ সকল ন্যায্য বিচার পেতে হলে প্রতিটি সংসদ সদস্যের কাছে। প্রত্যেক এলাকার প্রত্যেকটি জনগণ লিখিত বিবৃতি প্রদান করুন।যেন তারা সংসদে বিল উত্থাপন করে দেশে কুরআনের আইন বাস্তবায়ন করে। আর দেশে কুরআনের আইন বাস্তবায়ন হলে। এ দেশে থেকে দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, ছিনতাই, পরের সম্পত্তি আত্মসাৎ সহ সকল অপরাধ কমে যাবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। তখন আর আপনাদের বিচারের জন্য রাস্তায় নামতে হবে না,ইনশাআল্লাহ।

13/05/2026

ব্যাংক কেন ছেরা নোট নেবে না? তাহলে সাধারণ জনগণ এই নোটগুলো কি করবে? সকল ব্যাংকের মৌলিক দায়িত্ব ছেরা নোট এবং নষ্ট নোট যদি নাম্বার ঠিক থাকে নিয়ে নাও এটা রাষ্ট্রের দায়িত্ব। পৃথিবীর সকল রাষ্ট্র নিয়ে থাকে কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলোর এত অজুহাত কেন? এক সময় দেশের সকল ব্যাংকগুলো ছেরা এবং নষ্ট নোট নিয়ে নিতো। তারা অ্যাকাউন্টস এর পাশে একটি পুরাতন টাকার বক্স রাখতো। তারা ছেরা এবং পুরাতন নোট পেলে সাথে সাথে নিয়ে নিতো এবং পুরাতন বক্সে রাখত। গ্রাহককে সমপরিমাণ নতুন টাকা দিয়ে দিত। এবং পুরাতন নোটগুলো রাষ্ট্রীয় ব্যাংকে জমা নিয়ে সমপরিমাণ নতুন টাকা ছাপিয়ে নিত যাতে রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো ব্যালেন্স ঠিক থাকে। যাতে করে দেশে মোট কি পরিমান টাকা ছাপানো আছে তার সঠিক হিসাব থাকতো এবং দেশের মুদ্রা ইস্প্রিত হওয়া সম্ভবনা থাকতো না। এবং দেশের জনগণের হয়রানিও কমত। এমনও কিছু ব্যাংক আছে যার একটু পুরান বা হালকা সেরা হলে সে নোট নিতে চায় না মনে হয় যেন তাদের বাপ দাদার জমিদারি। অথচ তারা যারা পুরান টাকার ব্যবসা করে তাদের সাথে লিংক করে বিপুল পরিমাণ মনু উপার্জন করে। আর এই পুরান টাকার ব্যবসায়ীরা সাধারণ জনগণের কাছ থেকে ৫০% এ পুরান টাকা কিনে নেয়। বাংলাদেশের জনগণ এই ধোঁকাবাজি, হয়রানি থেকে মুক্তি চায়।

Address

Village:Boro-puitha, Thana:Bakergonj, District:Barishal
Dhaka
1293

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাহসী কন্ঠ্য-M-Bold Vocal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category