19/04/2026
প্রতিদিন বাংলাদেশ নিউজ
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রতিদিন বাংলাদেশ নিউজ, Dhaka.
19/04/2026
17/04/2026
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। তার উদ্যোগে উপজেলার সকল ফুটপাত ও সিএনজি স্ট্যান্ড থেকে খাজনা (চাঁদা) আদায় সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্তে স্বস্তি ফিরে এসেছে ক্ষুদ্র ব্যবসায়ী, পথের দোকানদার এবং সিএনজি চালকদের মাঝে।
দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, ফুটপাত দখল এবং সিএনজি স্ট্যান্ডে অবৈধ খাজনা আদায়ের কারণে সাধারণ মানুষ ও শ্রমজীবীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। অনেক ক্ষেত্রেই দৈনিক আয়ের একটি বড় অংশ চলে যেত এই অনিয়মিত খাজনায়। বিষয়টি নজরে আসার পর সংসদ সদস্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।
স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তিনি কঠোরভাবে খাজনা আদায় বন্ধের নির্দেশ দেন। ইতোমধ্যে বিভিন্ন স্থানে তদারকি জোরদার করা হয়েছে, যাতে কেউ গোপনে চাঁদা আদায় করতে না পারে।
এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফুটপাত ব্যবসায়ীরা বলছেন, এতে তাদের আয় কিছুটা হলেও বাড়বে এবং পরিবার নিয়ে স্বস্তিতে থাকতে পারবেন। অন্যদিকে সিএনজি চালকরাও জানিয়েছেন, খাজনার চাপ কমায় এখন তারা কিছুটা সঞ্চয় করতে পারছেন।
সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, এ ধরনের জনবান্ধব উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে গতিশীল করবে এবং সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম জানান, “জনগণের স্বার্থে যা প্রয়োজন, আমি তা করব। কেউ যেন সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে প্রশাসন জানিয়েছে, খাজনা আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলার সর্বস্তরের মানুষের মতে, এই উদ্যোগ রামগঞ্জে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক পদক্ষেপ অব্যাহত থাকবে বলে তারা আশা করছেন।
13/04/2026
মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়ন পরিষদে এখনও মুজিবের ছবি—জনমনে দিধা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
সংবাদ:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এখনও শেখ মুজিবুর রহমানের ছবি টানানো রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে স্থানীয় জনগণের মাঝে দিধা-দ্বন্দ্ব ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক জানান, বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিক নির্দেশনা ও বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। কিন্তু এখনো ইউনিয়ন পরিষদে পুরোনো ছবি টানানো থাকায় সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে জনমনে স্বস্তি ফিরে আসবে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কোনো দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
13/04/2026
সিলেটে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণী সম্পন্ন
সাকিব আহমেদ
প্রতিনিধি : সিলেট
সিলেট, ১১ এপ্রিল ২০২৬ (শনিবার) সকাল ১০টা; এম. সাইফুর রহমান অডিটোরিয়াম—কিশোরদের মেধা বিকাশে আয়োজিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট জেলা পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সিলেট জেলা পূর্ব শাখার চেয়ারম্যান আবু আইয়ুব মঞ্জুর সভাপতিত্ব করেন। ভাইস চেয়ারম্যান আদিলুর রহমান এবং পৃষ্ঠপোষক আহবাব হোসেন মুরাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন হাফেজ নাইম হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন কিশোরকণ্ঠের নির্বাহী সম্পাদক সাইদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, কিশোরদের মেধা ও নৈতিকতা বিকাশে কিশোরকণ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চেয়ারম্যান, বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশন। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা ও নেতৃত্বগুণ অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে, যা তাদের ভবিষ্যৎ জীবনে সফলতা বয়ে আনবে।
বিশেষ অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। তাঁদের মধ্যে ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিম শাখার চেয়ারম্যান জুবায়ের আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার চেয়ারম্যান মাসুদ রানা, জেলা পূর্ব শাখার পৃষ্ঠপোষক নাজির আহমদ আফজাল, আব্দুল্লাহ আল মারুফ, মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, জাহেদ আহমদ এবং আবুল কালাম ইউসুফ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুরমা সাংস্কৃতিক সংগঠনের সহকারী পরিচালক সালমান আহমেদসহ সদস্য হাফেজ নাইম হাসান, রাসেলুল ইসলাম, গোলাম রাব্বানী আরিফ ও আহমদ আদিল বিন মালিক।
এবারের মেধাবৃত্তি পরীক্ষায় মোট ৪২০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৭৭ জন, সাধারণ গ্রেডে ১৪১ জন এবং বিশেষ গ্রেডে ২০২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন ৬ নং ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দীন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে মাজহারুল ইসলাম (৭ম শ্রেণী,
গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানার প্রতিবাদে চাঁদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল...
11/04/2026
খুলনায় গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় ঐক্য’র বিক্ষোভ মিছিল সমাবেশ
মোঃ হোসাইন শেখ
খুলনা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেছেন, সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে| বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কড়া সমালোচনা করে তিনি বলেন, অবিলম্বে এই রায় বাস্তবায়ন করতে হবে| জনগণের ভোটাধিকার ও মতামতের প্রতিফলন নিশ্চিত করতে সংবিধান সংস্কারের ওপরও জোর দেন তিনি|
তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ, এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না|’ তিনি বলেন, গণভোটকে অবজ্ঞা করে জাতীকে অপমান করেছে বিএনপি| সরকার জনসার্থের বাইরে গেলে রাজপথ এবং সংসদ সব জায়গাতেই প্রতিবাদ করা হবে বলেও উল্লেখ করেন তিনি| কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর নিউমার্কেটস্থ বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের উত্তর গেটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন|
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা মহানগরী আমীর এবং ১১ দলীয় ঐক্যের কর্মসূচীর বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্ব করেন| কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপির পরিচালনায় বক্তৃতা করেন এনসিপি খুলনা মহানগরীর সংগঠক মো. শামসুল আরেফিন, খেলাফত মজলিসের খুলনা জেলা সহ-সভাপতি মুফতি ইব্রাহিম, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির খুলনা মহানগর সভাপতি এডভোকেট হানিফ উদ্দীন, খেলাফত মজলিসের এইচ এম সাজ্জাদ হোসেন, খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, জুলাই যোদ্ধা মো. হুযাইফা প্রমুখ| এ সময় খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, অধ্যাপক ইকবাল হোসেন, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, আ স ম মামুন শাহীন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, হরিণটানা থানা আমীর মো. আব্দুল গফুর, সোনাডাঙ্গা থানা আমীর জি এম
সাংবাদিক দেখে সিল মারা ব্যালট পেপার লুকাচ্ছিলেন প্রশাসন, বগুড়া ৬ উপনির্বাচন
15/02/2026
2018: ধানের শীষে ভোট দেওয়ার কারণে নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে এক নারীকে গণ-ধর্ষণ।
2026: শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে নোয়াখালীতে বিএনপি নেতাকর্মী কতৃক এক নারীকে ধর্ষণ।
History repeats itself!?
বিপুল পরিমাণ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির।
জেলা: কক্সবাজার
উপজেলা : উখিয়া
আসন - কক্সবাজার ০৪
কেন্দ্র - উখিয়া হাই স্কুল
ঘটনা : উখিয়া হাজির পাড়া বিএনপি নেতা শাহাজাহান আজ দুপুরে মহিলা ভোটারদের মাঝে টাকা বিলি করছেন মর্মে অভিযোগ এসেছে। এসময় টাকা দেওয়া একটি ভিডিও প্রতিবেদকের হাতে আসে।
অনুসন্ধানে জানা যায় এটি উখিয়া হাজির পাড়া এলাকায় ঘটেছে ৷
11/02/2026
হবিগঞ্জ ২ আসনে বিএনপির সিল সহ স্লিপ
Click here to claim your Sponsored Listing.