Parenting with Aleya

Parenting with Aleya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Parenting with Aleya, Education, Dhanmondi, Dhaka.

এটি একটি পেশাদার প্ল্যাটফর্ম, যেখানে শিশু লালন-পালন, মানসিক বিকাশ, আচরণগত গাইডলাইন এবং প্যারেন্টিং দক্ষতা উন্নয়নে বিজ্ঞানসম্মত ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

With UNICEF Bangladesh – I'm on a streak! I've made it onto their weekly engagement list 10 weeks in a row. 🎉
26/08/2026

With UNICEF Bangladesh – I'm on a streak! I've made it onto their weekly engagement list 10 weeks in a row. 🎉

26/08/2026

বড়দের তুলনায় শিশুদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে বেশি সমস্যার সম্মুখীন হয়। তীব্র গরমের মধ্যে কিছু নিয়ম মেনে চললে সুস্থ থাকা সম্ভব 👇
✅ পরিবারের শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখুন, পর্যাপ্ত তরল খাবার খাওয়ান ও যত্ন নিন।
✅ তীব্র গরমে প্রয়োজন না হলে শিশুদের ঘরের বাইরে নিয়ে যাবেন না।
✅ শিশুদের বিভিন্ন ধরনের মৌসুমি ফল খেতে দিন।
✅ নবজাতকদের নির্দিষ্ট মাত্রায় দুধ পান করান।
✅ শিশুদের সাদা অথবা হালকা রঙের ঢিলেঢালা পাতলা সুতি কাপড় পরান।
✅ শিশুদের সুস্থ রাখতে নিয়মিত বিশ্রাম এবং ঘুম নিশ্চিত করুন।

23/08/2026
18/08/2026

শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে জরুরি দুটি বিষয় 👇
✅ ভালোবাসা ও মমতা
✅ স্থায়ী ও অনুমানযোগ্য পরিবেশ

তাই আপনার শিশুকে 👇
✅ সময় দিন
✅ তার সঙ্গে খেলুন, কথা বলুন
✅ আদর করুন, জড়িয়ে ধরুন
✅ পরিবারে একটি স্থির ও নির্ভরযোগ্য পরিবেশ তৈরি করুন

এই ছোট ছোট কাজগুলো শুধু আপনার শিশুকে আনন্দ দেয় না, বরং আপনাকেও মানসিকভাবে ভালো রাখে। এবং এগুলো শিশুর মস্তিষ্কে এমন হরমোন তৈরি করে, যা আপনার সঙ্গে তার বন্ধন আরও শক্ত করে তোলে।

আসুন, পরিবারে ভালোবাসা ও স্থিতিশীলতা নিশ্চিত করি।

14/08/2026

শিশুদের জন্য একটি নিরাপদ এবং স্নেহশীল পরিবেশ তৈরি করা তাদের সফল বিকাশের চাবিকাঠি।

আসুন আমরা শিশুদের জানতে, শিখতে এবং বুদ্ধির বিকাশ করতে সহায়তা করি। একসাথে, আমরা সকল শিশুর জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে পারি! 🙌

07/08/2026

জন্মের পরের প্রথম ১ ঘণ্টাই একটি শিশুর সুস্থ ভবিষ্যতের ভিত্তি গড়ে দিতে পারে - এই সময়ের মধ্যেই শিশুকে মায়ের দুধ খাওয়ানো শুরু করুন।

শালদুধই শিশুর প্রথম টিকা। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।

জন্মের পর মধু, পানি, জুস, চিনির পানি বা অন্য কোনো খাবার নয়। শিশুর প্রথম খাবার হোক শুধু মায়ের দুধ।

একটি ছোট শুরুই হতে পারে সুস্থ ভবিষ্যতের ভিত্তি।

05/08/2026

একজন মায়ের পাশে যখন পুরো পরিবার থাকে, তখন শিশুকে মায়ের দুধ খাওয়ানো আরও সহজ হয়ে ওঠে।

✅ মাকে সময় দিন।

✅ বিশ্রাম নিতে সাহায্য করুন।

✅ ঘরের কাজে সহযোগিতা করুন।

পরিবারের এই ছোট ছোট সহযোগিতাই একজন মাকে নিশ্চিন্তে শিশুকে মায়ের দুধ খাওয়াতে সাহায্য করে।

এই বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে, আসুন প্রতিটি মায়ের পাশে দাঁড়াই।

04/08/2026

মায়ের দুধ শুধু শিশুর জন্যই নয়, মায়ের জন্যও উপকারী।

মায়ের দুধে রয়েছে শিশুর প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি। এটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে।

একই সঙ্গে স্তন্যদান প্রসব-পরবর্তী রক্তক্ষরণ কমাতে এবং মায়ের স্তন ক্যানসারের ঝুঁকি কমাতেও সাহায্য করে।

মা সুস্থ থাকলে শিশুর যত্নও আরও ভালোভাবে নিশ্চিত করা সম্ভব।

এই বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে, আসুন মায়ের দুধের গুরুত্ব সবার কাছে পৌঁছে দিই।

04/08/2026

Address

Dhanmondi
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Parenting with Aleya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share