BCS Admin Journey

BCS Admin Journey ⚜️ BCS ADMIN JOURNEY ⚜️
🎓 Elite BCS Preparation Platform
📚 Daily Study & Productivity
🏛️ Administration Cadre Goal
🔱 Dream Big. Work Silent.

প্রশাসন ক্যাডারের বিজ্ঞান মডেলটেস্ট খাতা।আমাদের কন্বাইন্ড কোর্সে ক্যাডারদের খাতা দেখার সুযোগ থাকবে।কোর্স বিস্তারিত কমেন্...
22/07/2026

প্রশাসন ক্যাডারের বিজ্ঞান মডেলটেস্ট খাতা।আমাদের কন্বাইন্ড কোর্সে ক্যাডারদের খাতা দেখার সুযোগ থাকবে।কোর্স বিস্তারিত কমেন্টে।

খাতাটি নিলয় ভাইয়ার।

14/07/2026

অনেকে ইনবক্সে আমার ৪৭ তম বিসিএস এর ভাইভা অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন। তাই ভাবলাম পোস্ট দেই।

তারিখ :১৯/৫/২০২৬
বিজ্ঞ সদস্য : মোঃ মুনীর হোসেন
সময়:১৫-২০ মিনিট
অনুমতি নিয়ে রুমে প্রবেশ ও চেয়ারম্যানসহ বাকি দুই এক্সটার্নালকে সালাম জানাই।
কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর স্যার বসতে বললেন।

🔴চেয়ারম্যান : নিজেই আমার বায়োডাটা পরার পর বললেন আপনি মোঃ আসাদুজ্জামান সরকার,
অনার্স শেষ করেছেন সিভিল এণ্ড এনভায়রনমেন্ট ইন্জিনিয়ারিং এ কিন্তু মাস্টার্স শেষ করেননি কেন?

⚫আমি: স্যার বিসিএস এর প্রস্তুতির জন্য মাস্টার্স করা হয়নি।
🔴চেয়ারম্যান : আপনি এখন কি কোনো জব করছেন?
⚫আমি: না,স্যার। কিন্তু আমি ৪৫ তম বিসিএসে আনসার ক্যাডার এ সুপারিশপ্রাপ্ত( সুপারিশপ্রাপ্ত হলে লেখা থাকে কিন্তু স্যার হয়তো খেয়াল করেননি)
🔴চেয়ারম্যান : ও হ্যাঁ আপনি তো ক্যাডার এখন।আপনি আবার ক্যাডার হতে চান, তাই না( আমি হ্যাঁ সূচক মাথা নেড়েছিলাম) ঠিক আছে তাহলে আপনার ক্যাডার চয়েজ লিস্টটা বলেন।
⚫আমি : প্রশাসন, পুলিশ, কাস্টমস, বলার পর থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন আপনি কেন প্রশাসনে আসতে চান?
⚫আমি : উত্তর রেডি করে নিয়ে গেছিলাম এবং ঐটাই বলছি।
🔴চেয়ারম্যান : আপনার এমন কি কি গুণ রয়েছে যে আমরা আপনা কে প্রশাসনে নিবো??
⚫আমি: নেতৃত্ব,সততা,সেবা প্রদানের মানসিকতা, দেশপ্রেম
🔴চেয়ারম্যান : তোমার তো নেতৃত্বের গুণ আছে তাহলে বলো নেতৃত্ব কাকে বলে?
⚫আমি: কোনো একটি দলের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অন্যদের অনুপ্রেরণা, দিকনির্দেশনা করার সক্ষমতাকে নেতৃত্ব বলে।
🔴চেয়ারম্যান : আপনি জীবনের কোনো পযার্য়ে কি নেতৃত্বের জায়গায় ছিলেন ?? স্কুল, কলেজ বা ভার্সিটিতে?
⚫আমি: জ্বী স্যার। আমি আমার ডিপার্টমেন্ট এর স্পোর্টস ক্যাপ্টেন ছিলাম।
🔴চেয়ারম্যান : তাহলে আপনি কোন কোন খেলা খেলতে পারেন?
⚫আমি: আউটডোর এর মধ্যে ফুটবল,ক্রিকেট,ভলিবল
ইনডোর এর মধ্যে ক্যারাম,দাবা
🔴চেয়ারম্যান : এগুলোর মধ্যে কোনটা বেশি ভালো খেলেন?
⚫আমি: ফুটবল স্যার
🔴চেয়ারম্যান : আপনি কোন পজিশনে ভার্সিটিতে খেলতেন ও জার্সি নাম্বার কত ছিল আপনার??
আমি: লেফট ব্যাক স্যার আর জার্সি নাম্বার ছিল ২৭
🔴চেয়ারম্যান : ১০ নাম্বার জার্সিধারী খেলোয়াড়দের গুরুত্ব কি ও কোন টাইপের খেলোয়াড়েরা এই জার্সি পরিধান করে?
⚫আমি: প্লেমেকিং,আক্রমণ তৈরি করা,গোল করা এবং দলের সবচেয়ে সৃজনশীল খেলোয়াড় এই জার্সি পরিধান করে।
🔴চেয়ারম্যান : বাংলাদেশ ফুটবল দলের আগের সময়ের দুইজন বিখ্যাত ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড়দের নাম বলেন।
⚫আমি: আলফাজ আহমেদ এবং কিছুক্ষণ ভাবার পর আরেকজনের নাম মনে না আসায় সরি বলে দিয়েছি( স্যার মনে হয় কাজী সালাউদ্দিন এর কথা জানতে চেয়েছিলেন)
🔴চেয়ারম্যান : সমস্যা নেই।বর্তমানে বাংলাদেশের দুইজন জনপ্রিয় ফুটবলারের নাম বলেন।
⚫আমি: হামজা চৌধুরী এবং জামাল ভূঁইয়া
🔴চেয়ারম্যান : এই বিশ্বকাপে আপনি কোন দলের সাপোর্টার?
⚫আমি: স্যার, আর্জেন্টিনা।
🔴চেয়ারম্যান : গত বিশ্বকাপে এই দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড়ের অবদান কি ছিল??
⚫আমি: আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বানানো ও নকআউট পর্বে সবম্যাচে গোল করেছিল।

🔴চেয়ারম্যান : (স্যার ফুটবল নিয়ে অনেক প্রশ্ন করার পর আবার চয়েজ লিস্ট দেখে বলেন) তোমার যেহেতু প্রশাসন প্রথম পছন্দ, তাহলে বলো জেলা প্রশাসক এর কাজ কি?
⚫আমি : এগুলো মুখস্থই ছিলো এজন্য ভালোভাবই উত্তর দিতে পেরেছি।
🔴চেয়ারম্যান : পুলিশের কয়েকটি আইনের ভিত্তি বলো?
⚫আমি: CrPC 1898,police act 1861,police Bengal of regulations 1943, Dhaka Metropolitan police regulations 1 976
🔴চেয়ারম্যান: CrPC ১৬১ and CrPC ১৬৪ কি??
⚫আমি: ১৬১ ধারা পুলিশের কাছে জবানবন্দি ও
১৬৪ ধারা ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি বা স্বীকারোক্তি।
🔴চেয়ারম্যান : পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের সম্পর্ক নিয়ে কোথায় বলা হয়েছে?
আমি:পুলিশ প্রবিধান (PRB- Police Regulations of Bengal, 1943) এর রেগুলেশন ১৫-তে মূলত জেলার জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) এবং পুলিশ সুপার (এসপি)-এর মধ্যকার পারস্পরিক সম্পর্ক ও কর্মপরিধির রূপরেখা বর্ণনা করা হয়েছে।
🔴চেয়ারম্যান: CrPC ৫৪ কি এবং এটি কি সংস্কার প্রয়োজন কি না?
⚫আমি: ১৮৯৮-এর ৫৪ ধারা (Section 54 CrPC) অনুযায়ী, পুলিশ কোনো গ্রেপ্তারি পরোয়ানা (Warrant) বা ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই সুনির্দিষ্ট কিছু পরিস্থিতিতে যেকোনো ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করতে পারে।সংস্কার প্রয়োজন কারণ কেবল "সন্দেহের" ভিত্তিতে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের কারণে আইনটির ব্যাপক রাজনৈতিক ও ব্যক্তিগত অপব্যবহার হতো।নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা, মানবাধিকার নিশ্চিত এবং পুলিশের জবাবদিহিতা বাড়াতে সংস্কার প্রয়োজন।
চেয়ারম্যান : আইনের ধারা ভালোই পড়েছেন দেখি।এখন তাহলে তোমাকে একটু আইনের ধারার গভীর থেকে প্রশ্ন করি, কি বলো?আচ্ছা Crpc ১৬১, CrPC ১৬৪ এর উপধারাগুলো কি কি ও কখন কখন ব্যবহৃত হয়?
⚫আমি : (যেহেতু শুধু ধারা গুলো শুধু মুখস্থ করে গেছিলাম তাই আর রিস্ক নেয় নি।একটু ভেবে সরি স্যার বলে দিয়েছি)
🔴চেয়ারম্যান : ঠিক আছে কোন সমস্যা নেই। তারপর ডানদিকের external 1 কে প্রশ্ন করতে বললেন।

🔴 external1: আবার আমার চয়েজ লিস্ট জিজ্ঞেস করলেন। তারপর প্রশাসন ক্যাডার এর পদসোপানগুলো জিজ্ঞেস করলেন।
⚫আমি: মুখস্থ ছিলো বিধায় মাঠ এবং কেন্দ্রীয় প্রশাসন দুইটাই বলেছিলাম
🔴 external 1: আপনার প্রশাসনে নিয়োগ হলে প্রথম পদ কি হবে?
⚫আমি: সহকারী কমিশনার
🔴external 1:আপনাকে সহককারী কমিশনার হিসেবে প্রথম কোথায় পোস্টিং দেওয়া হবে এবং কার অধীনে??
⚫আমি: জেলা প্রশাসকের কার্যালয়ে, জেলা প্রশাসকের অধীনে।
🔴 external 1: তোমাকে একটি সিচুয়েশন দেই বলো একটি সরকারি পতিত জমি আছে। তুমি এই জমি কাকে দিবে?এটি একটি খুব ছোট একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারবে এমন ব্যক্তিকে, একজন গৃহহীন মানুষকে অথবা একটি শিল্প কারখানা তৈরি করতে পারবে এমন ব্যক্তিকে??
⚫আমি: ম্যাডাম, আমি গৃহহীন মানুষকে জমিটি দিতে চাই কারণ মানুষের মৌলিক চাহিদাগুলোর একটি বাসস্থান তাহলে সে আর গৃহহীন থাকবে না।
🔴 external 1:কেনো শিল্প কারখানা তৈরি করতে দিলে ভালো হতো না।এতে মানুষের কর্মসংস্থান বেড়ে যেতো এবং অর্থনৈতিক উন্নয়ন হতো।
⚫আমি: হ্যাঁ, ম্যাম হতে পারতো। কিন্তু আমার মনে হয় মানুষের মৌলিক চাহিদাগুলো আগে পূরণ হওয়া উচিত।
🔴 external 1:কিন্তু শিল্প কারখানা তৈরি করাই ভালো হতো না??( আমি একটু পর বুঝতে পারছিলাম যে পেচাইতে পারে এজন্য পরবর্তীতে সরি বলে দিয়েছি)
🔴external 1: আমার শেষ। চেয়ারম্যান তখন
external 2 কে প্রশ্ন করার জন্য বললেন।

🔴external 2: ম্যাডাম অনেকক্ষণ ধরে কাগজপত্র দেখার পর বললেন আপনি তো সিভিল এণ্ড এনভায়রনমেন্ট এ অনার্স শেষ করেছেন। তাহলে জানেন তো বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কথা। আপনার পঠিত বিষয়ের সামঞ্জস্য রেখে একজন UNO হিসেবে কিভাবে এ সমস্যা মোকাবিলা করবেন এবং মানুষকে সচেতন করবেন তা নিয়ে ৩-৪ মিনিটের একটি বক্তব্য দেন। আপনি বাংলা বা ইংরেজিতে বলতে পারেন কিন্তু আমি এক্সপেক্ট করি ইংরেজিতে বলবেন।
আমি : ৩ মিনিটের মতো ইংরেজিতেই বক্তব্য দিয়েছিলাম।

এরপর চেয়ারম্যান আমাকে কাগজপত্র নিতে বলেন এবং আমাকে শুভকামনা জানানোর মাধ্যমে চলে যেতে বললেন।

ফলাফল : আলহামদুলিল্লাহ ৪৭ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত।

11/07/2026

শুরুতে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। করোনা মহামারির কারণে থমকে গিয়েছিল স্বপ্নের পথচলা। শেষ পর্যন্ত ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে সমাজবিজ্ঞান বিষয়ে প্রথম স্থান অর্জন। এটি একজন চাকরিপ্রার্থীর ধৈর্য্য, আত্মবিশ্বাস ও সঠিক পরিকল্পনার ফল।✍️

৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা (সুপারিশপ্রাপ্ত Foreign Affairs)Saba Ema আলহামদুলিল্লাহ, আমি সাবা ইমা, ৪৭তম বিসিএসে পররাষ্ট্র...
11/07/2026

৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা (সুপারিশপ্রাপ্ত Foreign Affairs)
Saba Ema

আলহামদুলিল্লাহ, আমি সাবা ইমা, ৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি (মেধাক্রম: ১৭)। এটি ছিলো আমার প্রথম বিসিএস, এবং আমার জীবনের প্রথম চাকরির পরীক্ষা। প্রিলি, রিটেনের অভিজ্ঞতা অন্য কোনদিন বলবো। তবে আজ আমার ভাইবা অভিজ্ঞতা শেয়ার করছি।



তারিখ: ০৭ জুন, ২০২৬

বিজ্ঞ বোর্ড চেয়ারম্যান: শাহনাজ সরকার

ভাইবা সিরিয়াল: ৬

সময়কাল: প্রায় ২৫ মিনিট



চেয়ারম্যান ম্যাম এবং এক্সটার্নাল 1 স্যারের কিছু প্রশ্ন বাংলায়, কিছু ইংরেজিতে। এক্সটার্নাল 2 স্যারের সকল প্রশ্ন ইংরেজিতে ছিলো।

★ PART 1: CHAIRMAN MA’AM

["May I come in Ma’am?" বলে ঢুকলাম, বিজ্ঞ বোর্ড চেয়ারম্যান এবং দুইজন এক্সটার্নাল স্যারকে সালাম দিলাম। ম্যাম বসতে বললেন]

চেয়ারম্যান ম্যাম - আপনার ক্যাডার চয়েস লিস্ট বলুন। (পররাষ্ট্র, এডমিন, পুলিশ... এভাবে একে একে দশটি ক্যাডার পর্যন্ত বললাম, তারপর ম্যাম আমাকে থামিয়ে দিলেন)।

- আপনার নামে চার শব্দ! নাম কি পরিবারের সবাই মিলে রেখেছেন?

(আমি উত্তর দিলাম, জ্বি আমি আমার পরিবারের ইয়ংগেস্ট চাইল্ড, সবাই মিলেই রেখেছে)।

[এরপর ম্যাম, একে একে আমার নামের চারটি শব্দের অর্থ একটি একটি করে জানতে চাইলেন, এবং আমি উত্তর দিলাম। নাম নিয়েই আরো কিছুক্ষণ প্রশ্ন করলেন]

- আপনার ফ্যামিলি নেম কি?

- আপনার সারনেম কি?

- আপনার চারটি নাম পাসপোর্টে ফার্স্ট নেম, লাস্ট নেম আকারে কিভাবে লেখেন?

[এরপর থেকে তিনি আমাকে বাকি ভাইবাতে 'ইমা' নামেই ডাকলেন]

- So, you are a law graduate. প্যারোল কি?

(একজন convicted কয়েদীকে বিশেষ শর্তে সাময়িকভাবে মুক্তি দেওয়াকে প্যারোল বলে)

- White Collar Crime এবং Blue Collar Crime কি?

(ভাইবার নার্ভাসনেসের কারণে উত্তরের ব্যাপারে সিউর ছিলাম না। 'সরি ম্যাম, at the moment, সঠিক মনে করতে পারছি না' বলাই উপযুক্ত মনে করলাম)

- You are from UCL?

(No Ma’am, I’m from UoL, University of London)

- আপনার LLB মার্কস তো অনেক পুউর।

(আমি বললাম, Ma’am, may I please explain? ম্যাম কিছু না বলে তাকিয়ে সম্মতি দিলেন। আমি ব্যাখ্যা করে বললাম, আমাদের কারিকুলামে 2:1 বা সেকেন্ড ক্লাস (আপার ডিভিশন) খুবই কম শিক্ষার্থীই পায়। আমার নম্বর আমার একাডেমির ৩৬ বছরের ইতিহাসের ২য় সর্বোচ্চ এবং আমি International Commercial Law বিষয়ে Certificate of Excellence অর্জন করেছি)।

চেয়ারম্যান ম্যাম এসময় একটু কড়াভাবেই বললেন - 'আপনি এত আস্তে কথা বললে আমরা আপনার কথা শুনবো কীভাবে। আপনি তো অ্যাডভোকেট, কখনো কি কোর্টে গিয়েছেন, ওখানে জজসাহেব আপনার কথা কীভাবে শুনেন?

(আমি জানালাম যে আমি আমার পিউপিলেজ পিরিয়ডের সময় কোর্টে গিয়েছি এবং এরপর থেকে আমি যতটা পেরেছি জোরে কথা বলে ডিটেইল্ড রেস্পন্স করেছি)

- You studied Jurisprudence. Do you think 'Feminism' is a political tool?

(যতটুক উত্তর মনে আছে: Ma’am, as I understand, feminism has firstly developed as a tool of academic discussion. I believe the main essence of feminism is equality between man and woman. Although the term Feminism found its root from the academic arena, now the matter of women empowerment is being discussed in other areas as well, such as political agendas, party manifestos and revolutionary movements like the MeToo movement.

I think that, as time goes by, feminism is coming out of its shell from the academic and scholarly debates and it's being somewhat used as a political tool but it is not quite there yet. So, I partially agree that feminism is a political tool.)

- So you partially agree with that?

(আমি Yes Ma’am বললাম)

[চেয়ারম্যান ম্যাম Over to you Sir বলে এক্সটার্নাল 1 স্যারকে প্রশ্ন করতে বললেন এবং বাকি সময় ম্যাম আমার সার্টিফিকেটগুলো চেক করছিলেন]

★ PART 2- EXTERNAL 1 SIR

এক্সটার্নাল 1 স্যার - যেহেতু আমরা ফ্যামিনিজম সম্পর্কে কথা বলছি, আপনার কাছে জানতে চাই, কোনটি বেশি দরকার, equality or equity?

(আমি বললাম, আমি ইকুইটি প্রেফার করবো। কারণ আমাদের সমাজে সবার equal bargaining power নেই, সবার starting point একই না; তাই blind equality itself একটি inequality হয়ে যেতে পারে। তাই আমি চাই ইকুইটি থাকুক)।

- তাহলে আপনি কোনটি চান? Gender development নাকি women development?

(স্যার আমি চাই জেন্ডার ডেভেলপমেন্ট থাকুক)।

- [তিনি সাথে সাথেই হেসে বললেন] কেন?

(আমি বললাম স্যার, যদিও আমি চাই যে ওমেন ডেভেলপমেন্ট হোক, তাও কিছু কিছু ক্ষেত্র থাকতে পারে যেখানে ওমেনরা অলরেডি ডেভেলপড, সেখানে আমি চাইবো না যে আরো এক্সট্রা প্রিভিলেজ দেওয়া হোক। যেমন, আমার জানামতে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে ৬০% নারী কোটা ছিলো। বর্তমানে স্কুলগুলোতে নারী শিক্ষকের সংখ্যা অনেক বেশী। এইক্ষেত্রে আমি চাইবো না যে এই সেক্টরে আরো ওমেন ডেভেলপমেন্ট করে কোন বৈষম্য করা হোক। এক্ষেত্রে জেন্ডার ডেভেলাপমেন্ট প্রয়োজনীয়)।

- Women empowerment করা যায় এমন তিনটি ক্ষেত্র বলেন।

(আমি বলেছি পলিটিক্স, এজুকেশন এবং লেবার মাইগ্রেশন)

- Labour migration?!

(আমার জানামতে যেসকল ফিমেল ওয়ার্কাররা বিদেশে যায়, তাদের অধিকাংশই আনস্কিল্ড বা সেমি-স্কিল্ড। প্রফেশনালদের মধ্যে নারীদের সংখ্যা কম। অনেকেই বিদেশে শুধু হাউজহেল্প হিসেবেই থাকে। একারণে আমি চাইবো লেবার মাইগ্রেশনে women empowerment হোক)।

- আমাদের দেশে আমাদের বাসাগুলোতে যে খালারা কাজ করেন, তাঁদের কাজকে কি ইকোনমিক এক্টিভিটি ধরা হয়?

(স্যার, আমাদের দেশের জিডিপির খাত সম্পর্কে আমি যতটুক জানি, এটি ইকোনমিক এক্টিভিটির মধ্যে ধরা হয় না)

- তাঁদের কাজকে কি ইকোনমিক এক্টিভিটির মধ্যে আনা উচিত? (আমি জ্বি স্যার বললাম)।

- কীভাবে?

(স্যার, তাঁদের তালিকা প্রস্তুত করা যায়, তাঁদের লিগ্যাল প্রোটেকশন আরো বৃদ্ধি করা যায়, তাঁদের জন্য রাষ্ট্রীয়ভাবে একটি মিনিমাম ওয়েজ নির্ধারণ করা যেতে পারে)

[এক্সটার্নাল 1 স্যার ওকে বলে, চেয়ারম্যান ম্যামকে দিলেন। ভুলবশত আমি ভাইবার জন্য আমার এপ্লিকেন্ট কপি 1 এর ছবিই ব্যবহার করেছিলাম। পুরানো ছবি ব্যবহার করায় ম্যাম বললেন, একজন অ্যাডভোকেট হিসেবে আপনার এই বিষয়টি খেয়াল রাখা উচিত ছিলো। আমি সরি বললাম, ভবিষ্যতে খেয়াল রাখবো জানালাম। তখন ম্যাম আমার বিদেশী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ইকুইভেলেন্স সার্টিফিকেটের ব্যাপারে কিছু কথা বললেন এবং তারপর এক্সটার্নাল 2 স্যারকে বললেন আমাকে প্রশ্ন করার জন্য]

★ PART 3- EXTERNAL 2 SIR

[Fully continued in English. I believe I answered them fluently and Honorable Board Members accepted my views. However, I choose not to include my answers in this part as I don’t remember them thoroughly and I believe every candidate should be free in formulating their own opinion]

External 2 Sir - You are the first candidate so far today to keep foreign affairs cadre in your choice list. Thank you for this brave decision.

External 2 Sir - I believe you know that Pakistan is currently acting as the mediator in the war between Iran and USA-Israel. In this situation, if Pakistan wants your help, what do you do as a Bangladeshi diplomat?

External 2 Sir - Bilateral relationship between Bangladesh and Pakistan are improving. In this current context, how do you balance relationship with both India and Pakistan?

External 2 Sir - Don’t you think our relationship with India will deteriorate if Bangladesh-Pakistan cooperation deepens?

External 2 Sir - Do you think our country’s relation with India has worsened?

External 2 Sir - How do you balance the rising influence of China in the Indo Pacific region and the growing concern of United States?

External 2 Sir - Suppose you are the Foreign Minister of Bangladesh. Now how do you address the agreement recently signed with United States and how do you secure your national interests?

[Question related to Law]

External 2 Sir - What is mens rea? (I answered 'guilty mind'. Sir asked me to elaborate and I explained the context of presence of a person's intention to commit crime with fictitious example).

[At this moment, Honorable Chairman ma’am said to External II Sir that the time was nearly up. External 2 Sir respectfully requested time and continued his questions.]

External 2 Sir: I’m giving you 3 situations. Tell me what offense has been committed and which sections of Penal Code are applicable here.

First question – You beat a man with the intention of killing him and he dies.

(My answer: Sir, it is murder and punishable under S. 302 of Penal Code 1860.)

Second question – You beat a man with the intention of killing him and he does not die.

(My answer: Sir, it is attempt to murder which is punishable under S. 307 of Penal Code 1860. Sir said one other section is relevant here, which one is that. I answered grievous hurt would be considered which is Section 326).

Third question – You beat a man with no intention of killing him and he doesn’t die.

(My answer: Sir, the offence is grievous hurt and punishable under S. 326 of Penal Code 1860.)

Sir said, thank you.



Honorable Chairman Maam said your viva is over. You can go.

[I thanked all of them and said Assalamualaikum Maam and Sir and respectfully got up, left the room and closed the door behind me].



ভবিষ্যত ভাইবা পরীক্ষার্থীদের প্রতি আমার পরামর্শ/অনুরোধ থাকবে, ভাইবা বোর্ডে নার্ভ শক্ত রাখার, নিজের ভালো দিকগুলো বলতে চেষ্টা করার এবং ইংরেজিতে কথা বলার জড়তা কাটানোর যথাসাধ্য চেষ্টা করার। সকলের কাছে দোয়াপ্রার্থী।

Address

Dhaka
56382

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS Admin Journey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share