আমার ভেতর একটা অদ্ভুত বাজে স্বভাব আছে—আমি সহজেই সব ভুলে যাই।
একটা সম্পর্ক থেকে আমি যতই কষ্ট পাই, অবহেলিত হই,অপমানিত হই বা প্রতারণার শিকার হই না কেন একটা সময় পর ভুলে যাই।তাদের প্রতি একসময় মায়া জেগে ওঠে।
নিজেকে বলি,কি প্রয়োজন মনে রাখার?!
ব্যস এই করে করে আমি যেনো নিজেই নিজের গর্ত খোড়ার কাজ করি।তাদের মিথ্যে সৌজন্যেতায় আমি আবার গলে যাই।তারপর?
তারপর আবারও প্রথমবারের মতো লাঞ্ছনার শিকার হই এবং তারা পূর্বের কৌশলে প্রস্থান নেয়।
দোষ তাদের নয়,দোষ আমার।
আমি যে নরম মনের মানুষ।
—সুমাইয়া বিনতে জাকির
Science of stupid
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Science of stupid, Gazipur, Dhaka.
আমাকে আপনি হৈ হট্টগোলে পাবেন না। একগাদা মানুষের ভিড়ে পাবেন না। ট্রেন্ডে পাবেন না। প্রতিযোগিতা, প্রতিশোধ স্পৃহা, নিন্দে, রটনা, গুজব, গসিপে পাবেন না। বিশ্বাসঘাতকতায় পাবেন না, ছেড়ে চলে যাওয়ায় পাবেন না, অবজ্ঞা, অবহেলা, ভুলে যাওয়ায় পাবেন না। আজকে আছি কালকে নেই এর দোটানায় পাবেন না।
আমাকে পাবেন নিবিড় বন্ধুত্বে, মারাত্মক প্রেমে, ছোট্ট বৃত্তে। আমাকে পাবেন ভিড় থেকে দূরে কোনও একলা বেঞ্চে। মারাত্মক বোকামিতে। বার বার হেরে যাওয়ায়। আমাকে পাবেন বৃষ্টি ভেজা রাস্তায়, কুয়াশা মাখা পাহাড়ে, ময়দানের বিকেলে, পুরোনো দিনের গানে, হাতের রান্নার টানে। আমাকে পাবেন থেকে যাওয়ায়, মায়ায়, পিছুটানে, অন্তহীন অপেক্ষায়, অভিমানে, নীরবতায়।
আমি ভীষণ সহজলভ্য অথচ মারাত্মক দুর্লভ।
- ©
লাইফে একটা হাবাগোবা,ভালো মনের ফ্রেন্ড থাকা টা খুব ই সৌভাগ্যের ব্যাপার,এই হাবাগোবার মনে কোনো প্যাচ থাকেনা,সে অন্য ফ্রেন্ড বানায় না,ছেড়ে যায় না। এই টিউবলাইট টা সবকিছু দেরিতে বুঝার কারনে বিরক্ত লাগলেও এই টিউবলাইট টা রেই ভাল্লাগে! ❤️
©️ উমেদ
Dear self,
I haven’t forgotten you. The promise I made to start again, to treat myself better, to stop settling for less than I deserve. I know I’ve broken you a few times. I said I’d rest but kept pushing. I said I’d walk away but stayed. I said I’d choose you but kept putting everything else first.
But I’m trying. Maybe not perfectly. Maybe not every day. But I haven’t let go of you. You still live in the parts of me that believe there’s more. I’ll come back. I’ll keep coming back. And one day, I’ll hold you the way you’ve always needed. I’ll make you proud.
আমার কাছে ভালোবাসার সবচে বড় মানে হচ্ছে, "জীবন সহজ করা"। আমরা যখন কাউকে ভালোবাসি, আমাদের বিগেস্ট কনসার্ন হওয়া উচিত কীভাবে তার জীবন সহজ করা যায়। একটু আগে এক মেয়ের পোস্ট পড়ছিলাম যে তার বাবা বেডরুমের এসি ছেড়ে, মেইন ডোর লক করে একটা ফ্যান সেট করেছে যাতে রান্নাঘরে বাতাস যায়।কারন তার মা গরমে রান্নাঘরে রান্না করছে। এইজে, তার যাতে কষ্ট না হয়। যেন তার জন্য রান্না করা সহজ হয়।
আমার আপু আমার জন্য কফির প্যাকেটের পাশে কেচিটাও রেখে যায় যাতে আমার কেচি খুঁজতে কষ্ট না হয়, আমি পাউরুটির শক্ত অংশ খেতে পারিনা বলে ওইট ছিড়ে আমাকে নাস্তা দেয়। এর মানে এই না যে আমি পারিনা। এর মানে এই যে আমার জন্য একটু সহজ করা। আমার জীবনে একজন অতি চমৎকার মানুষ ছিলো, তার সাথে সম্পর্কে থাকাকালীন আমার কোনোদিনো সদরঘাট থেকে একা বাসায় আসতে হয়নাই। যত ঝড় জল অমবশ্যা হয়ে যাক সে গিয়ে নিয়ে এসেছে কারন ব্যাগ যাতে আমার টানা না লাগে।আমি দেশের অর্ধেক ঘুরেছি, ব্যাগ টেনে আমার অভ্যেস আছে। আমি কী পারিনা? পারি, কিন্তু এর মানে হলো আমার জীবন সহজ করা। আমি প্রতিবার চাঁদপুর থেকে যখন আসি আমার আম্মুকে অনেক মানা করি তারপরেও আমার ব্যাগটা নিজে হাতে করে নামায়। কারন উনি চায়না ব্যাগটা আমি তুলি। আমার ফুপাকে দেখি প্রতিদিন বিকালে আস্তে করে বাসায় ঢুকে যাতে আমার ফুপ্পির ঘুম না ভাঙে।
এই হিসাবটা অত্যন্তই সরল, যে যাকে আপনি ভালোবাসবেন আপনি চাইবেন যেন তার কষ্ট না হয়। এবং তার জীবন যেন সহজ হয়। আপনি যদি কারো জন্য দরজা টেনেও ধরেন তার জন্য সহজ হবে বলে, সেইটাও পিউরেস্ট ফর্মে ভালোবাসা। ভালোবাসি মানে তোমার জন্য সকল কিছু আমি সহজ করতে চাই। মুখে সারাদিন লাবিউ লাবিউ বলার চাইতে যখন আপনি কারো জীবন সহজ করবেন, তখন ভালোবাসা অনুধাবন সহজ হবে।
মানুষ ভাবে ভালোবাসা অনেক সোজা।কিন্তু ভালোবাসাতো সহজ না, অনেক সাহস আর পরিশ্রমের বিষয়। কিন্তু it is worthy.আর দুনিয়ার কোন মূল্যবান জিনিস পরিশ্রম ছাড়া পাওয়া যায়না।
লেখা: ফারিয়া হোসেন
পুরুষ হবে ম্যানলি ম্যান, হিম্মত থাকতে হবে। তাকে যে কর্তৃত্বের পাওয়ার দেওয়া হয়েছে, সেটা ইনসাফের সাথে কাজে লাগাবে। পুরুষ তার ইনকামের ফুল টাকা না বউয়ের হাতে দিবে, না মায়ের হাতে দিবে।
বাদবাকি জরুরত অনুযায়ী হাত খরচ দিবে। এখানেই সৌন্দর্য। বউয়ের সাথে ঘুরতে যাওয়ার জন্য মায়ের কাছ থেকে টাকা কেন নিতে হবে? আর মায়ের জন্য ঔষুধ কিনার ক্ষেত্রেই বা কেন আপনি বউয়ের কাছে হাত পাতবেন?
আপনি দ্বীনদার, অথচ আপনার বউকে পর্দার জন্য আপনার বাপ-ভাইসহ সবাই কথা শোনাবে। আর আপনি মিঁয়াও মিঁয়াও করবেন। গলা উচিঁয়ে এটা বলার হিম্মত থাকতে হবে যে আমার বউ আমার কথা মতো চলবে। এমন হিম্মত না থাকলে বিয়ে কইরেন না। রোজা রাখেন।
মা-বাবার সাথে থাকবেন, ইটস ওকে, ফাইন।তবে বউরে একটা রুম দিবেন যে রুমের কর্তৃত্ব বউয়ের থাকবে। প্রয়োজন অনুসারে দরজা লক করার জন্য যেন আপনার বউকে কথা শুনতে না হয়। হুটহাট আপনার মা-বোন এসে যেন রুমে কর্তৃত্ব না ফলায়, আপনার ভাইয়েরা যেন রুমে ঢুকে না যায়।
কিছু মানুষের স্বভাব এত্ত জঘন্য যে, তারা এসে ভাবীর, ছেলের বউয়ের আলমারি সার্চ করে! এখন কেউ ন্যাকা সেজে বলতে আসবেন না, এমন হয় নাকি? জ্বি হয়, মেলা দেখেছি। এটা ঘর ঘরকি কাহানী।
ভাইদের বলবো পাত্রী দেখা নিয়ে যখন কথা উঠবে, বাসায় মিটিং করে এগুলো ক্লিয়ার করবেন। না হলে বিয়ের পরে বললে বলবে বউ শিখাই দিসে। আর আপনার বাসায় আপনার কথা প্রায়োরিটি দিবে, যখন আপনি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করবেন।
সো, বুঝতেই পারছেন। আপনি স্ট্রং তো, আপনার বউয়ের উপর জুলুম করার সাহস কম পাবে। তাই বলে একদম বউয়ের ন্যাওটা হয়ে যাবেন না।
আমি নিজ থেকে কিছু সংযুক্ত করছি:
আল্লাহ যদি আমাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন এবং আনাকে পুত্র সন্তান দান করেন তবে ইনশাআল্লাহ আমার সন্তানকে আমি সেই শিক্ষা পরিবেশ তৈরি করে দিব যে আচরণ একজন স্ত্রী তার স্বামীর থেকে আশা করে।
আমার পুত্রবধু যেন আমার মৃত্যুর পরও আনার জন্য দোয়া করে তেমন শিক্ষাই দিব ইনশাআল্লাহ।
মেরুদন্ডহীন পুরুষকে আমি প্রচন্ড ঘৃনা করি।সে যেই হোক আমার পিতা,ভাই স্বামী যেই হোকনা কেন।
©
০১. কোনো বন্ধুত্বই চিরস্থায়ী নয়। জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায়।
০২. নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তাই তো আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান।
০৩. কেউ পরিশ্রম দেখে না, সবাই শুধু ফলাফল দেখে। সফল হলে প্রশংসা, ব্যর্থ হলে সমালোচনা। তাই নিজের জন্যই পরিশ্রম করে যান।
০৪. হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ। সুতরাং এগুলো এড়ানো নয় বরং শেখার সুযোগ হিসেবে দেখাই শ্রেয়।
০৫. বাড়ির মতো শান্তির কোনো জায়গা নেই। দুনিয়ার যেখানেই যান, মানসিক শান্তির ঠিকানা একটাই—নিজের ঘর।
০৬. পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, বন্ধু - গ্ল্যামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী, কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখবে।
০৭. বই-ই সত্যিকার বন্ধু। বই কখনোই প্রতারণা করে না, বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায়।
০৮. শারীরিক ব্যায়াম চাপ কমায়। তাই শুধু ফিটনেসের জন্য নয়, মানসিক প্রশান্তির জন্যও ব্যায়াম জরুরি।
০৯. অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট নয়। বরং যা হয়ে গেছে, তা আর ফিরে আসবে না। সামনে এগোনোর দিকেই নজর দিন।
১০. আজ যা চাইছেন, কাল হয়তো তার মূল্যই থাকবে না। মানুষের চাহিদা বদলায়। তাই আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
১১. আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয়, ভাগ্য নয়। ভাগ্য নির্ধারিত নয় বরং আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করে দেবে।
১২. শৈশবই জীবনের সেরা সময়। ভাবনাহীন, নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না।
- সংগৃহীত
জীবন_চক্র
16/06/2025
বিষাদ গুলো সব ফুল হয়ে ফুটুক 🌸💜
অনুভূতি বদলায়!
মানুষকে ভালোবাসার বিনিময়ে তাদের কাছ থেকে অবহেলা, অসম্মান আর দুর্ব্যবহারে অনুভূতি বদলায়! জীবন যখন আঘাতে আঘাতে জর্জরিত হতে থাকে, তখন অনুভূতি বদলায়!
যারা খুব সহজে মানুষকে আপন ভাবে, মানুষকে বিশ্বাস করে, মানুষের কাছ থেকে ভালোবাসা এবং ভালো ব্যবহার আশা করে, তাদের হৃদয় আঘাত পেতে পেতে শোকে পরিণত হয়।
মানুষ শোকে বধির হয়ে গেলে, অনুভূতি নষ্ট হয়ে যায়! তখন চিৎকার করে কান্না করার শক্তিটাও হারিয়ে ফেলে। কারো হুট করে নীরব হয়ে যাওয়ার পিছনে, অজানা কোনো গল্প থাকে। আর সেই গল্পের ব্যাথাগুলোও একান্তই গোপনে তাকে ভোগায়! মানুষ বদলায় তীব্র শোকে।
আবার তীব্র সুখেও অনুভূতি বদলায়।
একজন সুখী মানুষ কখনোই আরেকজন দুখী মানুষের কষ্ট বোঝে না। জীবন গল্পে কে কতটা স্ট্রাগল করে আসে, তা কেবল সেই ভুক্তভোগী মানুষ টাই জানে। তীব্র সুখে অনুভূতি বদলায়, সুখেই মানুষ মানুষকে ভুলে যায়– ভুলে থাকে।
অনুভূতি বদলায়।
কখনো শোকে, আবার কখনো সুখে!
লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼
Respect matters,
যখন কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে, হয়তো আর সবার মতো আমিও তার থেকে দূরে সরে যেতে কিংবা কথা বলা বন্ধ করে দিতে পারি না।
খারাপ ব্যবহারের পরেও আমি আবারও কথা বলি, হাসাহাসি করি, প্রয়োজনে তাকে সাহায্যও করি।
কিন্তু তার প্রতি আর সেই রেসপেক্টটুকু থাকে না, যা আগে কখনো ছিলো।❤️
কাউকে ডেডিকেট করে বলা হয়নি তবে যেই লিখেছে জাস্ট ওয়াও
*আমার কোন আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন, তাহলে বুঝে নিবেন সমস্যার শুরুটা হয়েছে আপনাদের কাছ থেকেই।
*যদি আমি আপনার সাথে পূর্বের তুলনায় কম কথা বলি, তাহলে বুঝে নিবেন আপনাদের কোন কথা বা কাজ আমাকে অনেক কষ্ট দিয়েছে।
*যদি আমার মায়া-টান আপনাদের ওপর থেকে কমে যায়, তাহলে বুঝে নিবেন আপনাদের স্বার্থপরতা আমাকে বহুবার ক্ষত করেছে।
*যদি আমার কোনো কথাকে খোঁচা দেয়া মনে হয়, তাহলে বুঝতেই পারছেন এমন খোঁচামার্কা কথা আপনারাও বহুবার বলেছেন। তাই নিজেও ফেরত পাচ্ছেন।
*যদি আমি আগের মত আপনাদের সাথে মিশতে না পারি তাহলে বুঝে নিবেন আপনাদের দেয়া কোন আঘাত আমি আজও ভুলতে পারিনি।
*যদি দেখেন আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে আমার বাঁধছে না তাহলে বুঝে নিবেন আপনাদের চরম খারাপ ব্যবহারের কারনেই আমার ভদ্রতা লোপ পেয়েছে।
দুনিয়ায় সব সম্পর্কের কিছু সীমাবদ্ধতা আছে। তা অতিক্রম হলেই মানুষের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়।🖤
Click here to claim your Sponsored Listing.
Location
Culinary Team
Attire
Website
Address
Dhaka