24/08/2026
অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে ✊
ময়মনসিংহে স্বনামধন্য পোষা প্রাণী চিকিৎসক ডা. মো. আশিকুর রহমান ও ডা. মো. আব্দুল হানান-এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলার সঙ্গে জড়িত সকলের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পশু চিকিৎসকদের ওপর যেকোনো ধরনের সন্ত্রাসী হামলা, হয়রানি ও হুমকির বিরুদ্ধে আমরা সোচ্চার। একজন চিকিৎসকের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।
আমরা ন্যায়বিচার চাই।
আমরা নিরাপদ কর্মপরিবেশ চাই।
আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ কণ্ঠ হোক অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শক্তি। ✊