29/01/2026
🔥 গতকাল (২৮-১-২৬) অনুষ্ঠিত প্রাইমারির ভাইভা বাস্তব অভিজ্ঞতা সমূহ । সামনে যাদের ভাইভা অবশ্যই চোখ বুলিয়ে যাবেন ।
( দিনাজপুর জেলা)
👉আপনার নাম কী?
👉কোথায় পড়াশোনা করেছেন?
👉 কী নিয়ে পড়াশোনা করেছেন? মাস্টার্স করেছেন?
👉বাবা কী করেন?
👉আমার বাবা একজন গরীব কৃষক ট্রান্সলেট করুন।
👉আমার মা একজন শিক্ষিকা (ট্রান্সলেট)
👉আমি একজন শিক্ষক হতে চাই (ট্রান্সলেট)
👉আমাদের দেশে ভালো শিক্ষকের অভাব (ট্রান্সলেট)
👉এককথায় প্রকাশ:
i) অনেকের মধ্যে একজন
ii) কী করতে হবে বুঝতে না পারা
iii) ৪টা প্রশ্ন করেছিল, ২টা মনে নেই।
👉বাগধারা থেকে প্রশ্ন:
i) অক্কা পাওয়া
ii) বালির বাঁধ
iii) ৪টা প্রশ্ন করেছিল, বাকি ২টা মনে নেই
👉spelling: Science, Tuition .
👉পরীক্ষার খাতায় যেসব বাক্য লিখেছিলাম সেগুলো লিখতে দিয়েছিল (বাংলা ১ টা, ইংরেজি ১ টা) এবং জাতীয় সংগীত গাইতে গাইতে লিখতে বলেছিল।
👉কুরআন তিলাওয়াত করতে বলেছিল।
👉শেষে বোর্ডে কমলা আঁকতে দিয়েছিল।
------------------*------------------
তারিখ : ২৮/১/২৬
পঠিত বিষয়: ইংরেজি
হাতের লেখা মিলানো
👉 স্যার: কোন সাবজেক্ট পড়াশোনা করেছেন?
👉That boy is brilliant. এখানে That কোন কোন parts of speech হয়।
👉that pronoun এমন একটি বাক্য বলেন।
👉 আপনার বাসার কে কে আছে, বিবাহিত না অবিবাহিত।
👉বয়স তো অল্প , আর কিছু ব্যক্তিগত প্রশ্ন করে বলে এবার তুমি যেতে পার।
--------------০----------------------
✅ Viva 28.01.2026
নাম : আসাদ খান
জেলা: নোয়াখালী
বিষয়: আন্তর্জাতিক সম্পর্ক
👉 Balance of Power সম্পর্কে বলো?
👉বর্তমান বিশ্ব ইউনিপোলার নাকি বাইয়োপোলার?
👉Art of War বই কে লিখছে? কোন দেশের? বই সম্পর্কে বলো?
👉পেলোপোনেশিয়ান ওয়ার সম্পর্কে বলো।
👉পারশিয়ান ওয়ার গোলো সম্পর্কে বলো।
👉আপনিতো প্রাইমারিতে থাকবেন না.....
👉একটা ছড়া বলেন অভিনয় করে যাতে বাচ্চারা শান্ত থাকে।
👉আসার সময় ৩ জন বলতেছিলো ভালো।
--------------------০-----------------
✅ Viva 28.01.2026
👉Board: কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন?
👉 Board: Public Administration-এর জনক কে?
👉Candidate: উড্রো উইলসন (Woodrow Wilson)।
👉Board: Public Administration কী?
👉Candidate: রাষ্ট্রের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নের প্রশাসনিক প্রক্রিয়াই Public Administration।
👉Board: Public Administration কোন কোন সেক্টরে কাজ করে?
👉Candidate: শিক্ষা, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা, স্থানীয় সরকার ও সামাজিক কল্যাণ সেক্টরে কাজ করে।
👉Board: তুমি কেন প্রাইমারি শিক্ষক হতে চাও?
👉Candidate: প্রাথমিক শিক্ষা জাতি গঠনের ভিত্তি। শিশুদের মানসম্মত শিক্ষা দিয়ে দেশ গঠনে অবদান রাখতে চাই।
-----------------------০--------------------
✅ Viva 28.01.2026
নাম- হারিসুল ইসলাম
জেলা- সাতক্ষীরা
সাবজেক্ট- সমাজবিজ্ঞান
কেন্দ্রে পৌছিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেই। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর আমার হাতের লেখা ও ছবি মেলায়। এরপর ভাইভা রুমের সামনে সিরিয়ালি দাড়াই। আমার রোল আসার পর সালাম দিয়ে ভিতরে প্রবেশ করি এর পর জিজ্ঞাসিত প্রশ্ন সমূহ-
👉আপনার নাম কি?
👉‘হারিসুল’ অর্থ কি?
👉 আনুমানিক কত নাম্বার থাকবে আপনার নেগেটিভ বাদ দিয়ে?
👉সমাজবিজ্ঞানের জনক কে?
👉আপনি কি বিবাহ করেছেন?
👉 সমাজবিজ্ঞানের ভাষায় বিবাহ কি?
👉আপনি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে এই চাকরি কেন করবেন?
👉জানুয়ারি বানান টা ইংরেজিতে লেখেন-
👉একটি দেশাত্ববোধক গানের এক কলি গেয়ে শোনান-
👉 তুমি কোন ক্লাসে পড়ো– এটার অনুবাদ করেন।
👉মাননীয় প্রধান উপদেষ্টা আজকে কোথায় আছেন?
👉সিগনেচার করে যান আপনি। ভালো করে পড়ালেখা করেন।
-------------------0------------------
তারিখঃ 28-01-2026
সময়ঃ সকাল 10টা (2 নং সিরিয়ালে ছিলাম) {হ্যাট্রিক Viva প্রাইমারিতে }প্রায় 20 মিনিটের মত ছিলাম ভিতরে ৷ সকলের উপকারার্থে শেয়ার করলাম ৷ দরজা খুলে ভিতরে ঢোকার অনুমতি নিয়ে সামনে গিয়ে নমস্কার জানালাম ৷
নাম জিজ্ঞাসা করলেন ৷
বল্লাম-- হীরক ঘোষ
বোর্ডে 3 জন ছিলেন ৷
👉স্যার 1 : আপনার নামের অর্থ কি ? কোথা থেকে উৎপত্তি ? পৃথিবীর সবচেয়ে বড় হীরক খনি কোথায় ?
👉প্রশ্ন জিজ্ঞাসা করে বসতে বললেন ৷
দাড়ানো অবস্থায় উত্তর দিলাম ৷ ধন্যবাদ জানিয়ে বসলাম ৷
👉 আপনার থানা , গ্রামের নাম বলেন ? কোথায় লেখাপড়া করেছেন ? উত্তর দিলাম ৷ (খুলনা বি.এল কলেজ --স্নাতকোত্তর)
বি.এল এর অর্থ জানতে চাইলেন ৷ বল্লাম ৷
👉হীরক রাজার দেশে কখনো নাম শুনেছেন ? এটা কি ?
বল্লাম স্যার, এটা ভারতীয় উপমহাদেশের সত্যজিৎ রায় রচিত একটা বিখ্যাত চলচিত্র ৷ চলচিত্রের বিষয়বস্তু জানতে চাইলেন ৷ সত্যজিৎ রায়ের পরিবারের কারো নাম জানতে চাইলেন ৷
👉কি করেন এখন জানতে চাইলে বল্লাম --শিক্ষকতার সাথে জড়িত আছি ৷ কি কি বিষয় পড়ান ?
👉স্যার2: উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে ? উদাহরণসহ বোঝান ৷
এরপর পরপদ, পূর্বপদ কোনগুলো ?।
👉স্যার3: I have a pen লিখুন বোর্ডে গিয়ে ৷ লিখলে বল্লেন have এখানে কি verb ? auxuliary verb কি ?এখানে have auxuliary নাকি finite verb ?
👉স্যার2: বোর্ডে চতুর্ভুজ আর সামান্তরিক আঁকা ছিলো ৷ এগুলো বোঝান ৷ বোঝালাম ৷সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র লিখুন ৷
👉স্যার1: আপনি তো SSC তে বিজ্ঞান বিভাগে ছিলেন পরবর্তীতে চেঞ্জ করলেন কেনো ?
👉স্যার1: সমাজবিজ্ঞান কি ? ম্যাকিয়াভেলি কে ছিলেন ? প্লেটোর নাম শুনেছেন ? গ্রন্থের নাম বলেন ৷ Das Capital কার লেখা ? জ্যা জ্যাক রুশোর Theory কি ? The Social Contract কার লেখা ? চতুর্দশ লুঁই এর নাম শুনেছেন ? উনি একটা দুনিয়া কাঁপানো বাক্য উল্লেখ করেছেন সেটা কি ?(আমি ই রাষ্ট্র) সবগুলোর উত্তর করলাম ৷ আমি ই রাষ্ট্র বলতে কি বুঝিয়েছেন ৷ বোঝালাম ৷
👉গণতন্ত্রের সাথে বাক্যটার কিরকম সম্পর্ক ৷
উত্তরে সন্তুষ্ট বুঝলাম ৷
👉গান কবিতা তো নিশ্চয়ই শিখেছেন ৷
হ্যা উত্তর করলাম ৷
👉স্যার 3: যেহেতু বাচ্চাদের শেখাবেন আবার নিজেও শিক্ষকতার সাথে জড়িত ৷ বলুন তো বাচ্চাদের জন্য instruction কি কি ?
বল্লাম একটু বিস্তারিত ৷
👉স্যার1: 65,95 কথায় লিখুন ৷
চন্দ্রবিন্দুর ব্যবহার ঠিক আছে কিনা অন্য স্যারদের বল্লেন ৷
👉স্যার3: উত্তরবঙ্গের দুইটা আদিবাসীর নাম বলুন ৷
স্যার 1: আপনার বোঝানোর কৌশল ,শব্দ ও ভাষার প্রয়োগ ,কণ্ঠস্বর শিক্ষকতার জন্য পারফেক্ট ৷
👉এগুলো আপনার সবচেয়ে পজেটিভ দিক ৷ একটা নেগেটিভ মনে হলো --- কিছু বিষয় একটু এদিক ওদিক হয়েছে তবে চিন্তার বিষয় নেই --- চর্চা করতে করতে ঠিক হবে ৷ আপনি একজন ভালো মানের শিক্ষক হবেন ৷ শুভ কামনা আপনার জন্য ৷ Thank You
👉আমিঃ Thank You Sir.ফাইল নিয়ে নমস্কার জানিয়ে বের হলাম ৷
গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ! এতক্ষণ বিসিএসের Viva o দেইনাই ৷
দোয়া করবেন আমার জন্য ৷
--------------0-------------------------
জেলা: লক্ষ্মীপুর (সদর)
✅ Viva 28.01.2026
👉প্রশ্ন: আপনার সম্পর্কে কিছু বলুন।
উত্তর: (এখানে প্রার্থী নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক পরিচিতি সংক্ষেপে তুলে ধরবেন)।
👉প্রশ্ন: আপনার প্রিয় রং কী? (টাই কালো দেখে চেয়ারম্যান স্যারের মন্তব্য: সাধারণত কেউ তো এতো কালো টাই পরে না...)
উত্তর: স্যার, আমার নির্দিষ্ট কোনো প্রিয় রং নেই। যখন যেটা ভালো লাগে বা পরিস্থিতির সাথে মানানসই মনে হয়, সেটাই পরি।
👉প্রশ্ন: "আমার প্রিয় রং কালো"— অনুবাদ করুন।
উত্তর: My favorite color is black.
👉প্রশ্ন: ভাওয়েল (Vowel) কয়টি ও কী কী?
উত্তর: ৫টি। যথা: A, E, I, O, U।
👉প্রশ্ন: ভাওয়েল ও কনসোনেন্ট (Consonant)-এর মধ্যে মূল পার্থক্য কী?
উত্তর: ভাওয়েল অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে। অন্যদিকে, কনসোনেন্ট ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না।
👉প্রশ্ন: ভাওয়েল ছাড়া ‘Banana’ শব্দটি লিখে দেখান।
উত্তর: Bnn (Banana শব্দটি থেকে ভাওয়েল ‘a’ বর্ণগুলো সরিয়ে দিলে এটি থাকে)।
👉প্রশ্ন: DPE-এর পূর্ণরূপ কী?
উত্তর: Directorate of Primary Education (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর)।
👉প্রশ্ন: NAPE কী? এটি কোথায় অবস্থিত?
উত্তর: NAPE-এর পূর্ণরূপ হলো National Academy for Primary Education (জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি)। এটি ময়মনসিংহে অবস্থিত।
-------------0---------------
✅ Viva 28.01.2026
মো:ফারুক,মাস্টার্স সমাজ বিজ্ঞান,লক্ষ্মীপুর সদর। প্রথমে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করলাম ।
👉নিজের পরিচয় জিজ্ঞেস করল ইংরেজিতে ।
👉রাষ্ট্রের মৌলিক তিনটি অংশ কি কি ?
👉 বৃত্তকলার ক্ষেত্রফল
👉প্রাইমারি অধিদপ্তর কোন মন্ত্রণালয় অধীনে ?
👉প্রাইমারি বয়স সীমা কত?
👉বিন্দু কাকে বলে?
👉ব্যাস কাকে বলে?
👉ব্যাসার্ধ কাকে বলে?
👉৯০ এর ছোট কোণ কি বলে?
👉৯০ এর বড় কোণ কি বলে?
👉প্রাইমারি টিচার হতে চান কেনো?
👉Elephant বানান লিখতে দিয়েছে লিখলাম, এখানে vowel কয়টি?
👉 Consonant কয়টি।
আপনি আসতে পারেন মোটামুটি ভালো হয়েছে শুকরিয়া।
---------------0-----------------
✅ Viva 28.01.2026
👉 নিজের সম্পর্কে বলুন ইংরেজিতে।
👉পড়াশোনা সম্পর্কে বলুন।
👉রাষ্ট্রের উপাদান, কোোন উপাদান রাষ্ট্র গঠনে অপরিহার্য ।
👉ক্লাস ফাইভের বই থেকে পেসেজ এর ১০ লাইন পড়া ও ইংরেজি ট্রান্সলেশন ।
👉ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এখানে আসবেন কেন?
👉আর কিছু টুকিটাকি ছিলো। সবই পারছি। তিনজনই খুশি ছিলেন।
--------------O-------------
✅ Viva 28.01.2026
গাজীপুর
ভাইভা বোর্ডে ৪ জন ছিলো
অনুমতি নিয়ে প্রবেশ করলাম
সালাম দিলাম
বসতে বললো
👉স্যার: রিফাত পড়াশোনা কোথায়?
👉স্যার: মাওলানা ভাসানী জন্ম, মৃত্যু বলো?
👉ম্যাম : ভাসানী সম্পর্কে ১০ লাইন ইংরেজিতে বলো..
👉ম্যাম: রিফাত তুমি কোন বিষয়ে পড়াশোনা করছো?
👉 ম্যাম: মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা ব্যাখা করো?
👉ম্যাম: ০ সংখ্যা তুমি তোমার শিক্ষার্থীদের কেমনে বুঝাবা?
👉স্যার: ল্যাপলাস ট্রান্সফরমেশন কি?
👉স্যার: ০/০ মানে কি?
👉স্যার : নামতা বলো? ( বললাম রেন্ডম একটা)আবার বললো এই নামতা টা তুমি বাচ্চাদের কেমনে শিখাবা বলো?
👉স্যার: ১ এর পর ০ দিলে ১০ হয় তুমি এটা কেমনে সহজে তোমার শিক্ষার্থীদের বুঝাবা?
👉স্যার : গাজীপুর এর আয়তন কত?
👉স্যার :শীতলক্ষ্যা নদীর উৎপত্তি কোথায়?
👉ম্যাম: রিফাত রুমের এনভায়রনমেন্ট কেমন লাগলো?
👉ম্যাম: স্যার আর কিছু জিজ্ঞেস করবেন? স্যার সাথে সাথে বললো রিফাত ১ কি সংখ্যা?
👉 স্যার: পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে কেনো আসবা এখানে?
👉স্যার : ওকে ঠিক আছে আসতে পারো।
👉আমি ; সালাম দিয়ে বের হয়ে গেলাম।
ভাইভা বোর্ড খুবই আন্তরিক ❤️
রিজিকের মালিক আল্লাহ।
সবার জন্য শুভ কামনা রইলো
------------------o-----------------
২৮-১-২৬
প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা:
জেলা: চট্টগ্রাম, উপজেলা: বাঁশখালী।
👉আপনার নাম কি?
👉কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন?
সে গরীব কিন্তু সৎ-ইংরেজিতে অনুবাদ করুন।
👉 He is poor but honest উত্তর করার পর এটাকে complex ও simple এ রূপান্তর করতে বললেন।
👉The sun rises in the east- কোন প্রকারের tense ও sentence ?
👉Assertive sentence ও present indefinite tense উত্তর করার পর কেন present indefinite জানতে চাইলেন ?
👉চিরন্তন সত্য ঘটনার ক্ষেত্রে present indefinite tense হয় উত্তর করার পর চিরন্তন সত্যকে ইংরেজিতে কি বলে জানতে চাইল।
👉universal truth উত্তর করার পর ঐতিহাসিক সত্যের ইংরেজি জানতে চাইলেন?
👉উত্তর করার পর একটা উদাহরণ দিতে বললেন।
👉 সূর্য পশ্চিম দিকে অস্ত যায়- অনুবাদ করুন। মাথায় set শব্দটি না আসায় উত্তর করতে পারিনি। বিষয়টা নেতিবাচকভাবে নেয়নি, বরং উনি স্মরণ করিয়ে দিচ্ছিলেন।
👉নাঁচতে না জানলে উঠান বাঁকা ইংরেজিতে অনুবাদ করেন। .
👉ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট ও পূর্ববর্তী প্রেসিডেন্ট এর নাম?
👉নিকোলাস মাদুরো বর্তমানে কোথায় আছে? সে আমেরিকাতে কেন?
👉 প্রেসিডেন্টদের নাম বলার পর মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগ এনে ভেনিজুয়েলায় আমেরিকার অভিযানের কথা উল্লেখ করলে আমেরিকা ল্যাটিন আমেরিকায় কি চায় জানতে চাইল।
👉 এই প্রশ্নের উত্তরে ল্যাটিন আমেরিকায় আমেরিকা আধিপত্য বিস্তার ... এভাবে ২/৩ বাক্যে উত্তর করলাম।
👉 মেম্বার-১: জিওপলিটিক্স কি? সংজ্ঞাটা গুছিয়ে উপস্থাপন করতে পারিনি, তবে উত্তর নিয়েছেন।
👉 চেয়ারম্যান স্যার: বাংলাদেশের সংবিধানের নাম কি? গণভোট কি? ২টি প্রশ্নেরই যথাযথ উত্তর দিলাম।
👉বর্তমান সরকার সংবিধান সংশোধন করতে চাইলে প্রসেসটা কি?
এই প্রশ্নের উত্তরে বলেছিলাম, গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ার পর পরবর্তীতে নিম্ন কক্ষের নির্বাচিত সংসদ সদস্যদের ২/৩ এর ভোটে এবং উচ্চ কক্ষের অনুমোদনের পর সংবিধান সংশোধন বাস্তবায়িত হবে। কিন্তু উত্তর নেননি, উনিও প্রসেসটা বলে দেননি। উনি সম্ভবত সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদের ব্যাপারেই জানতে চেয়েছিলেন, কিন্তু তখন মাথায় আসেনি।
-------------------0--------------------
Viva 28-1-26
👉আমি কেন শিক্ষকতা পেশায় আসতে চাই?
উত্তরঃ আজকের শিশুরাই আগামীর কর্ণধার। শিক্ষার প্রথম স্তর প্রাথমিক শিক্ষায় শিশুদের শিক্ষার ভিত্তি গড়ে দিতে.... এভাবে ৫/৬ বাক্যে বলেছিলাম ।
👉প্রাথমিক শিক্ষার প্রধান কাজ কি?
উত্তরঃ এই প্রশ্নের উত্তরে সাক্ষরতা অর্জন/বৃদ্ধি উত্তর করার পর সাক্ষরতা ও স্বাক্ষর শব্দের বানান ও পার্থক্য জানতে চাইলেন।
👉চেয়ারম্যান স্যার: ভাইভা শেষে বের হয়ে যাওয়ার সময় আমাকে থামিয়ে আমি গ্রামে থাকি নাকি শহরে থাকি জানতে চাইলেন।
উল্লেখ্য, ভাইভা বোর্ডের ৩য় ব্যক্তি কোনো প্রশ্ন করেননি।