07/10/2026
সমস্যার সমাধান নয়—আগে সমস্যার মূল কারণ খুঁজুন একটি স্কুল বা মাদরাসায় একই সমস্যা বারবার হচ্ছে।
শিক্ষক সময়মতো ক্লাসে যাচ্ছেন না।
শিক্ষার্থীদের ফলাফল আশানুরূপ নয়।
অভিভাবকের অভিযোগ বাড়ছে।
সিলেবাস সময়মতো শেষ হচ্ছে না।
প্রতিবারই আমরা একটি তাৎক্ষণিক সমাধান দিচ্ছি। কিছুদিন পর দেখা যাচ্ছে—একই সমস্যা আবার ফিরে এসেছে।
কেন?
কারণ অনেক সময় আমরা সমস্যার লক্ষণ (Symptom) সমাধান করি, কিন্তু মূল কারণ (Root Cause) সমাধান করি না।
ধরুন, একজন শিক্ষক নিয়মিত Lesson Plan জমা দিচ্ছেন না। তাকে সতর্ক করলেন। কয়েকদিন ঠিক থাকল, পরে আবার একই সমস্যা।
এখানে শুধু শিক্ষককে দায়ী করার আগে কিছু প্রশ্ন করুন—
কেন Lesson Plan হচ্ছে না?
তিনি কি সঠিকভাবে Lesson Plan করতে জানেন?
প্রতিষ্ঠানে কি নির্দিষ্ট Format আছে?
পরিকল্পনার জন্য কি পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে?
কেউ কি নিয়মিত Review ও Feedback দিচ্ছেন?
নাকি পুরো Academic Monitoring System-এই ঘাটতি রয়েছে?
এভাবে একটি সমস্যার পেছনের কারণগুলো খুঁজতে খুঁজতে যখন মূল কারণটিতে পৌঁছাতে পারবেন, তখনই স্থায়ী সমাধান তৈরি করা সম্ভব হবে।
আমি তাই প্রতিষ্ঠান পরিচালকদের দুটি অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেব—
প্রথমত, সমস্যা রেকর্ড করুন।
দ্বিতীয়ত, প্রতিটি গুরুত্বপূর্ণ সমস্যার Root Cause খুঁজুন।
মনে রাখবেন—
একই সমস্যা বারবার ফিরে আসা মানে, সমস্যাটির স্থায়ী সমাধান এখনো হয়নি।
আপনার প্রতিষ্ঠানে এমন কোনো সমস্যা আছে কি, যেটি সমাধান করার পরও বারবার ফিরে আসে?
চাইলে কমেন্টে বা ইনবক্সে সমস্যাটি জানাতে পারেন। পরবর্তী পোস্টগুলোতে বাস্তব সমস্যার Root Cause Analysis নিয়ে আলোচনা করার চেষ্টা করব, ইশাআল্লাহ।