15/03/2022
প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে আগামী ১ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা শুরু হবে। পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষা আগামী ২৯ এপ্রিল শেষ হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ১, ৮, ১৫, ২২ ও ২৯ এপ্রিল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।